জম্মু ও কাশ্মীর নিয়ে বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টে, সময় বেঁধে দিলেন প্রধান বিচারপতি

Share:

নিজস্ব প্রতিনিধি: জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে হবে, এই দাবি নিয়ে সুপ্রিম কোর্টে একাধিক আবেদন দায়ের হয়েছিল। সেই সব আবেদনের জবাব দাখিলের জন্য কেন্দ্রকে ছয় সপ্তাহ সময় বেঁধে দিল শীর্ষ আদালত। প্রধান বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ একাধিক আবেদনের শুনানি করেছেন। এর মধ্যে শিক্ষাবিদ জহুর আহমেদ ভাট এবং সামাজিক-রাজনৈতিক কর্মী আহমেদ মালিকের দায়ের করা আবেদনও ছিল। সেই সকল আবেদনে বলা হয়েছিল জম্মু ও কাশ্মীরকে যত তাড়াতাড়ি সম্ভব রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে, এই আশ্বাস কেন্দ্রকে দিতে হবে। জম্মু ও কাশ্মীরকে ২০১৯ সালে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে (ইউটি) বিভক্ত করা হয়েছিল।

সরকারের প্রতিনিধিত্বকারী সলিসিটর জেনারেল তুষার মেহতা শীর্ষ আদালতকে বলেন যে কেন্দ্র জম্মু ও কাশ্মীরের নির্বাচিত সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে। কারণ দাবির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বৃহত্তর উদ্বেগের বিষয়টি বিবেচনা করতে হবে। তিনি বলেন, “জম্মু ও কাশ্মীর বিধানসভার নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এবং একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা হয়েছে। বলা হয়েছে যে জম্মু ও কাশ্মীরের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, তবে পহেলগাঁও হামলা সহ বেশ কিছু ঘটনা ঘটেছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে (রাজ্য পুনরুদ্ধারের বিষয়ে) সমস্ত কিছু বিবেচনা করতে হবে। এর জন্য কিছুটা সময় দরকার।” তখনই শীর্ষ আদালতের পক্ষ থেকে বলা হয়, ছয় সপ্তাহ সময় দেওয়া হচ্ছে।

২০১৯ সালে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর জম্মু ও কাশ্মীর রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয়, যথা- জম্মু ও কাশ্মীর এবং লাদাখ। ৩৭০ নম্বর অনুচ্ছেদ বাতিলের সিদ্ধান্ত পরে সুপ্রিম কোর্ট বহাল রাখলেও, শীর্ষ আদালতের সাংবিধানিক বেঞ্চ ২০১৯ সালের আইনের উপর রায় দিতে অস্বীকৃতি জানায়। এই আইনই জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার পথ প্রশস্ত করেছিল।আইনের বৈধতা নিয়ে রায় না দেওয়ার সিদ্ধান্তটি এসজি তুষার মেহতার সুপ্রিম কোর্টকে দেওয়া আশ্বাসের উপর ভিত্তি করে নেওয়া হয়েছিল। তাতে বলা হয়েছিল জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে মর্যাদা অস্থায়ী হবে এবং যথাসময়ে রাজ্যের মর্যাদা পুনরুদ্ধার করা হবে।

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারাটের দাম?

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

ঝটপট রান্নায় সেরা স্বাদ! বানান চিনাবাদাম বাটা দিয়ে আলু ঝিঙের তরকারি

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

টালা ট্যাঙ্কের সমস্যা মেটাতে তৎপর পুরসভা, কী ব্যবস্থা নেওয়া হল?

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর