‘বাঈজীদের নাচ-গান চলবে না’, সুনামগঞ্জে মহিলা শিল্পীদের বাউলগানের আসর ভেস্তে দিল মৌলবাদীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশজুড়ে সংস্কৃতির উপরে মৌলবাদীদের হামলা চলছেই। এবার ‘গানের নামে অশ্লীলতা হতে পারে’ এমন ধুয়ো তুলে বাউল সম্রাট শাহ আবদুল করিমের সুনামগঞ্জে মহিলা শিল্পীদের ঘরোয়া বাউলগানের আসর ভেস্তে দিল মৌলবাদীরা। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া গ্রামে। পাশের তাড়ল ইউনিয়নের উজানধল গ্রামে বাউল সম্রাট শাহ আবদুল করিমের জন্ম।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, হাতিয়া গ্রামের বাসিন্দা শওকত আলী বর্তমানে ব্রিটেনে থাকেন। মেয়ের জন্মদিন উপলক্ষে নিজের বাড়িতে বাউল গানের আসর বসানোর সিদ্ধান্ত নেন। সেখানে স্থানীয় দুই মহিলা বাউলশিল্পী তানিশা ও নীলার গান গাওয়ার কথা ছিল। বিষয়টি জানতে পেরেই আসরে নামে মৌলবাদীরা। স্থানীয় জামায়াতে ইসলামী নেতা আতাহার আলী ও কামরুল হাসান গত বুধবার দিরাই থানার ওসির সঙ্গে দেখা করে স্পষ্ট জানিয়ে দেন, গানের নামে বাঈজীর আসর বসানো চলবে না। যদি আসর বসানো হয়, তাহলে হামলা চালানো হবে। এর পরেই ওসি আমিনুল ইসলাম গানের আসরের আয়োজক শওকত আলীকে ডেকে বাউল গানের আসর বাতিল করতে বলেন। অশান্তি এড়াতে এবং মহিলা বাউল শিল্পীদের নিরাপত্তার কথা ভেবে অনুষ্ঠান বাতিল করেন শওকত। বিষয়টি জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে।

বাউল সম্রাট শাহ আব্দুল করিমের গড়েই বাউল গানের আসর ভেস্তে দিয়ে উল্লসিত জামায়াতে নেতা আতাহার আলী। তাঁর কথায়, ‘গ্রামে মসজিদ-মাদ্রাসা আছে। প্রতিবছর ওয়াজ মাহফিল হয়। মহিলা শিল্পীদের নিয়ে গানের আয়োজনের কারণে গ্রামবাসীর মধ্যে অসন্তোষ ও বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হয়েছিল। অনেকেই মনে করেছিলেন গানের নামে অশ্লীলতা হতে পারে। এই কারণে ইসলামের দৃষ্টিকোণ থেকে অনুষ্ঠানটি বন্ধ রাখার দাবি তোলা হয়েছিল।’

এই প্রথম নয়। এর আগে ‘দিরাইয়ে ইসলামবিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটি’র বাধার মুখে দিরাই উপজেলা সদরের স্টেডিয়ামে মেয়েদের একটি প্রদর্শনী ম্যাচ বাতিল করতে হয়। গত ৫ অক্টোবর স্থানীয় স্বপ্নচূড়া স্পোর্টিং ক্লাব ও সিলেটের জারা স্পোর্টিং ক্লাবের মধ্যে ম্যাচটি হওয়ার কথা ছিল। বার বার মহিলাদের অনুষ্ঠানে মৌলবাদীদের আপত্তি নিয়ে উদীচী শিল্পীগোষ্ঠীর সুনামগঞ্জ জেলা কমিটির সহসভাপতি জাহাঙ্গীর আলম বলেন, ‘আগে মেয়েদের ফুটবলে আপত্তি জানানো হয়েছিল, এখন একটি পক্ষের আপত্তিতে বাউলগান বন্ধ হল। পরপর দুটি আয়োজন স্থানীয় আপত্তিতে বন্ধ বা স্থগিত হওয়া দুঃখজনক। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকানো না গেলে মহা সর্বনাশ ঘনিয়ে আসবে।’

প্রকাশ্য রাস্তায় বিজেপি জেলা সভাপতির কাছে হাত জোড় করে ক্ষমা চাইলেন ASP

সুস্থ থাকতে পাতে রাখুন সর্ষে শাক, রইল ৪ পুষ্টিকর পদের হদিশ

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত শুভমের বাড়িতে মুখ্যমন্ত্রী, তুলে দিলেন আর্থিক সাহায্য

বিহারের সিওয়ানে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন সাত শ্রমিক

এশিয়ান প্যারা গেমসে ৩০টি সোনা-সহ ১১৪ পদক জিতে ইতিহাস ভারতের ক্রীড়াবিদদের

দীপাবলিতে খুলবে ভাগ্যের দরজা! গজকেশরী রাজযোগে ফুলেফেঁপে উঠবেন ৩ রাশির জাতকরা

লাভের আশায় লক্ষ্মী প্রতিমা বানিয়ে জুটছে হতাশা! ভিড় কমছে পটুয়াপাড়ায়

চোরবাগানের পুনরাবৃত্তি এড়াতে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

সীমান্তে ভারত-চিন সংঘাতের জন্য লাল ফৌজকে দায়ী করল বিদেশ মন্ত্রক

শেষকৃত্যের সময়ে জর্ডানের গির্জায় এলোপাথাড়ি গুলি বন্দুকবাজদের, কমপক্ষে সাতজন নিহত

‘মমতা মানেই তৃণমূল কংগ্রেস,’ বিলম্বিত বোধোদয় মদন মিত্রের

‘ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত সরকারি হাসপাতালে ছুটি বন্ধ,’ নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ঋতব্রত শিবিরের বিধায়কদের পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ শোভনদেব

‘পুলিশের ছোট ভুলের জন্য বড় ঘটনা ঘটল,’ চোরবাগান কাণ্ডে মন্তব্য দিলীপের