বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে বাড়ি, দিনে দুপুরে হুমকি অমিতাভ বচ্চনকে

সাতসকালে মুম্বইয়ের মেয়র ঋতু রাজেশ তাওড়কে হুমকি মেইল! যেখানে উল্লেখ রয়েছে, বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে মেগাস্টার অমিতাভ বচ্চনের জুহুর বাংলো 'জলসা', মেয়রের কার্যালয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাতসকালে মুম্বইয়ের মেয়র ঋতু রাজেশ তাওড়কে হুমকি মেইল! যেখানে উল্লেখ রয়েছে, গ্রেনেড মেরে উড়িয়ে দেওয়া হবে মেগাস্টার অমিতাভ বচ্চনের জুহুর বাংলো ‘জলসা’, মেয়রের কার্যালয়। শুধু তাই নয়, প্রখ্যাত গায়ক-অভিনেতা দিলজিৎ দোসঞ্জের মুম্বইয়ের মহালক্ষ্মী রেসকোর্টে আয়োজিত কনসার্টকেও নিশানা করা হয়েছে, যেটি তাঁর সম্প্রতি শুরু হওয়া ‘ইন্ডিয়া ট্যুর’-এর অংশ। বলিউডে একের পর এক অঘটন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, শুক্রবার (২৩ অক্টোবর) সকালে মুম্বইয়ের মেয়রের দফতরে এই হুমকি ইমেলটি এসেছে। যদিও হুমকিটি সম্পর্কে তাৎক্ষণিকভাবে আরও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। কিন্তু সেখানে অমিতাভ বচ্চনের জলসার বাড়ি এবং দিলজিত দোসাঞ্জের ২৭ অক্টোবর মুম্বইয়ে আয়োজিত কনসার্টকে টার্গেট করা হয়েছে। আর শোয়ের আগে এরকম হুমকি মেইল, স্বাভাবিকভাবেই মুম্বইজুড়ে আতঙ্কের সৃষ্টি করেছে। আবারও মুম্বইয়ের নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নের মুখে!

তবে এখনও পর্যন্ত এই হুমকি মেইল কে বা কারা পাঠিয়েছেন, কী উদ্দেশ্য নিয়ে ইমেলটি পাঠানো হয়েছে তাও জানা যায়নি এবং কাউকে গ্রেফতারও করা হয়নি। জানা গিয়েছে, ভুয়ো ই-মেইলটিতে খালিস্তানপন্থী স্লোগানও ছিল। এর আগে দ্য ব্রিটিশ স্কুল, মাউন্ট কারমেল, আহলকন ইন্টারন্যাশনাল স্কুল এবং আহলকন পাবলিক স্কুলসহ ছয়টি স্কুল এই একই মেইল পেয়েছিল। সম্প্রতি অভিনেতা সলমান খান ঘনিষ্ঠ টাইগার শ্রফকে জুহুতে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি ছোড়া হয়েছিল। অল্পের জন্যে টাইগার প্রাণে বাঁচলেও তাঁর গাড়ির চালক গুরুতর আহত হন। ঘটনার পর হামলার দায় স্বীকার করে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং সদস্যারা। ঘটনায় ইতিমধ্যেই ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এরপরেই পুলিশি তদন্তে সামনে আসে, টাইগারের উপর হামলার আগে অমিতাভ বচ্চন, রণবীর কাপুর, সলমান খান, আমির খান, অক্ষয় কুমারের বাড়িতে রেইকি করেছিল দুষ্কৃতীরা। তবে অমিতাভের বাড়িতে উচ্চ নিরাপত্তা থাকায় তাঁর বাড়ির উপর হামলা চালাতে পারেনি দুষ্কৃতীরা। এই ঘটনার কয়েকদিন পরেই অমিতাভের বাড়ি গ্রেনেড বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি আসল মুম্বই মেয়রের ইমেলে। এর সঙ্গে বিষ্ণোই গ্যাংয়ের যোগ রয়েছে কিনা স্পষ্ট নয়।

তবে মুম্বইতে বারবার কেন তারকাদের হামলার মুখে পড়তে হচ্ছে? এত নিরাপত্তায় মুড়ে থাকা তারকারাই যদি নিরাপদ না থাকেন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? টাইগার শ্রফের উপর হামলার পড়ে এমন অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয় মুম্বইয়ের দেবেন্দ্র ফড়নবিশ সরকারকে। অন্যদিকে নিরাপত্তাজনিত কারণে ৩০ অক্টোবর দিল্লির জহরলাল নেহেরু স্টেডিয়ামে দিলজিত দোসাঞ্জের কনসার্টের অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। বুকমাইশোকে পাঠানো চিঠি থেকে বিষয়টি জানা যায়। এবং বাতিল করা হয়ে গায়কের শো। এরপর দিলজিতের মুম্বইয়ের শোকেও নিশানা করেও হুমকি মেইল এলো।

শুভেন্দুর ঝাড়গ্রামের সভাস্থলের ২ কিমি দূরেই ভয়াবহ ঘটনা, হাতির পায়ে পিষে মৃত্যু লোধা বৃদ্ধের

‘বাঈজীদের নাচ-গান চলবে না’, সুনামগঞ্জে মহিলা শিল্পীদের বাউলগানের আসর ভেস্তে দিল মৌলবাদীরা

‘পচা মালদের গুরুত্ব দিচ্ছি না,’ তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরদের কটাক্ষ সুকান্তের

নেই পাকা রাস্তা, লেহেঙ্গা পরে পাহাড়ি পথে ৮ কিমি হেঁটে শ্বশুরবাড়ি পৌঁছলেন নববধূ, ভাইরাল ভিডিও

সাংসদের ক্ষোভের পরও নোংরার স্তূপ! কবে পরিচ্ছন্ন হবে পুরুলিয়া সদর হাসপাতাল?

বিপাশার পরামর্শেই কি ছোট কন্যার নাম ‘দেবী’ রাখলেন দীপিকা? জোর চর্চায় নায়িকার মন্তব্য

রেশনে এবার থেকে প্রতি সপ্তাহে চাল-ডাল-তেল-সোয়াবিন, নতুন প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রীর

‘২৭ তারিখ পর্যন্ত লুকিয়ে থাকতে বলেছিল’, চোরবাগান কাণ্ডে পুলিশের জালে ঘোষক-স্বামী, মুখ খুললেন স্ত্রী

এশিয়ান প্যারা গেমস: মহিলাদের ৫০ মিটার রাইফেল শুটিং-য়ে সোনা জয় ভারতের মোনার

আগামী সপ্তাহে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব! ভারী বৃষ্টিতে ভাসবে ওড়িশা-বাংলা

চোরবাগান কাণ্ডে মাইকে বিভ্রান্তিকর ঘোষণার অভিযোগে গ্রেফতার আরও ১ ঘোষক

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে বাড়ি, দিনে দুপুরে হুমকি অমিতাভ বচ্চনকে

সারান্ডার জঙ্গল ছেড়ে লালবাজারে! কলকাতা পুলিশের কাছে আত্মসমর্পণ মাওবাদী দম্পতির

কলকাতা পুরভোটে বিজেপির প্রার্থী হচ্ছেন ৪৪ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর!