‘পচা মালদের গুরুত্ব দিচ্ছি না,’ তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরদের কটাক্ষ সুকান্তের

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা ও হাওড়া পুরভোটে দামামা বেজে গিয়েছে। দলীয় প্রার্থী ঠিক করতে আজ, শুক্রবার সল্টলেকে সদর দফতরে বৈঠকে বসেছে বিজেপি নেতৃত্ব। তাতে উপস্থিত রয়েছেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল। এছাড়াও দুই পুরসভার ভোটে দায়িত্বপ্রাপ্ত নেতাদের নিয়ে বিজেপির দলীয় কার্যালয়ে শুরু হয়েছে বৈঠক। তার আগেই তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরদের কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা কলকাতা পুরসভার ভোটে দায়িত্বপ্রাপ্ত নেতা সুকান্ত মজুমদার। তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরদের পচা মাল বললেন বালুরঘাটের সাংসদ।

গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরদের টিকিট দেবে বিজেপি। সেই তালিকায় রয়েছে ৪৪ জনের নাম। ইতিমধ্যেই নাকি তেমনই ৪৪ জনের নাম জমা পড়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। যদিও তেমনটা তিনি জানেন না বলে এদিন স্পষ্ট করে দিয়েছেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, ‘চাইলেই পেতে হবে তেমন কোনও কথা নেই। কার কাছে নাম জমা দিয়েছেন প্রার্থী হতে আমার জানা নেই। আমার সঙ্গে অনেকে যোগাযোগ করেছেন। তবে যাঁরা এসেছেন তাঁদের আমি অন্তত গুরুত্ব দিচ্ছি না। এরপর দল ঠিক করবে। রাজনীতিতে প্রিফিক্স ফর্মুলা হয় না।। ছোটবেলায় পাটিগণিতের অঙ্কে হয়। রাজনীতিতে তৃণমূল কাউন্সিলরদের নিয়ে কি হবে সেটা দল ঠিক করবে। তৃণমূল থেকে হঠাৎ করে বিজেপিতে গজিয়ে ওঠা তৃণমূল আমরা চাইছি না। শমীক ভট্টাচার্য যখন বলেছেন নো এন্ট্রি, তখন নো এন্ট্রি। আমরা তৃণমূলের পচা মাল নিয়ে কি করব।’

আরও পডুন: নেই পাকা রাস্তা, লেহেঙ্গা পরে পাহাড়ি পথে ৮ কিমি হেঁটে শ্বশুরবাড়ি পৌঁছলেন নববধূ, ভাইরাল ভিডিও

তিনি আরও বলেন, ‘আমরা চাইছি পুরভোটে বেশিরভাগ প্রার্থী দলেরই কর্মী বা নেতাদের মধ্যে হোক। আমাদের কোনও ইচ্ছা নেই।’ অপরদিকে পুরভোটে মমতা তৃণমূল ও কংগ্রেসের মধ্যে জোট প্রসঙ্গে কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার। তিনি জানিয়েছেন, ‘কে কার কাঁধে চাপবে তারা ঠিক করুক। ছোটবেলায় আমরা একটা গল্প পড়তাম। কানা খোঁড়ার গল্প। কে কার কাঁধে চাপবে সেটা ছিল গল্পে। কানা খোঁড়াকে কাঁধে নেবে, না খোঁড়া কানাকে কাঁধে নেবে সেটা ওরা বুঝবে। এই বিষয়ে আমাদের কোনও মাথাব্যথা নেই।’

প্রকাশ্য রাস্তায় বিজেপি জেলা সভাপতির কাছে হাত জোড় করে ক্ষমা চাইলেন ASP

সুস্থ থাকতে পাতে রাখুন সর্ষে শাক, রইল ৪ পুষ্টিকর পদের হদিশ

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত শুভমের বাড়িতে মুখ্যমন্ত্রী, তুলে দিলেন আর্থিক সাহায্য

বিহারের সিওয়ানে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন সাত শ্রমিক

এশিয়ান প্যারা গেমসে ৩০টি সোনা-সহ ১১৪ পদক জিতে ইতিহাস ভারতের ক্রীড়াবিদদের

দীপাবলিতে খুলবে ভাগ্যের দরজা! গজকেশরী রাজযোগে ফুলেফেঁপে উঠবেন ৩ রাশির জাতকরা

লাভের আশায় লক্ষ্মী প্রতিমা বানিয়ে জুটছে হতাশা! ভিড় কমছে পটুয়াপাড়ায়

চোরবাগানের পুনরাবৃত্তি এড়াতে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

সীমান্তে ভারত-চিন সংঘাতের জন্য লাল ফৌজকে দায়ী করল বিদেশ মন্ত্রক

শেষকৃত্যের সময়ে জর্ডানের গির্জায় এলোপাথাড়ি গুলি বন্দুকবাজদের, কমপক্ষে সাতজন নিহত

‘মমতা মানেই তৃণমূল কংগ্রেস,’ বিলম্বিত বোধোদয় মদন মিত্রের

‘ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত সরকারি হাসপাতালে ছুটি বন্ধ,’ নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ঋতব্রত শিবিরের বিধায়কদের পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ শোভনদেব

‘পুলিশের ছোট ভুলের জন্য বড় ঘটনা ঘটল,’ চোরবাগান কাণ্ডে মন্তব্য দিলীপের