চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জামাইষষ্ঠীতে মিষ্টির গাছ তৈরি করলেন এক মিষ্টান্ন ব্যবসায়ী

নিজস্ব প্রতিনিধি : জামাইষষ্ঠী উপলক্ষ্যে একের পর এক ভিড় দোকানগুলিতে। প্রত্যেক বছরই এই বিশেষ দিনগুলিতে কোন না কোন অভিনব কারুকার্যে সেজে ওঠে জামাইষষ্ঠী স্পেশ্যাল মিষ্টিগুলো। কোনোটার উপরে লিখা থাকে জামাইষষ্ঠী, কোনটার উপরে শুভেচ্ছা।এবারও তার ব্যতিক্রম হল না। জামাইষষ্ঠীতে পরিবেশ রক্ষার বার্তা দিলেন  কুলগাছিয়ার এক মিষ্টান্ন ব্যবসায়ী।

দিনের পর দিন যেভাবে পরিবেশ বিকৃত হচ্ছে তাতে মানব সভত্যা আজ ধ্বংসের মুখে। এই পরিণতির জন্য মানুষই দায়ী। তাই সচেতন করার উদ্দেশ্যে এইরকম অভিনব উদ্যোগ বেছে নিয়েছে এক মিষ্টি বিক্রেতা। জামাইষষ্ঠীতে সকলের নজর কেড়েছে এই মিষ্টির গাছ।

মিষ্টান্ন প্রতিষ্ঠান সূত্রে খবর, ৫০০ গ্রাম ওজনের মিষ্টির গাছটির দাম ৩০০ টাকা। তবে আপাতত এইরকম মিষ্টির গাছ অল্পই তৈরি করা হয়েছে। যদি ক্রেতা চান তবে আবার বানানো হবে বলে জানান মিষ্টান্ন ব্যবসায়ী। মিষ্টি বিক্রেতার এই অভিনব উদ্যোগকে বাহবা জানিয়েছেন অনেকেই।

অন্যদিকে জামাইের আদরে কোন খামতি না রাখতে, বিশেষ উপহার স্বরুপ অনেকেই বেছে নিতে চাইছেন এই মিষ্টিকে। তবে এটা ঠিক জামাই আপ্যায়নে শুধু মিষ্টি নয়, পঞ্চ ব্যঞ্জনও আলাদা জায়গা পায় মেনুতে। তবে মিষ্টির কদর আজও কমে যায় নি। যেকোন আচার অনুষ্ঠানে মিষ্টি খাওয়ার মধ্য দিয়ে উদযাপন করে থাকেন সকলে।

Published by:

Share Link:

More Releted News:

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

খাবারের বদলে শুধু সাপ্লিমেন্টেই ভরসা? বিপদে পড়ার আগে সাবধান!

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে সহজ প্রাকৃতিক উপায় জানালেন পুষ্টিবিদ

পাহাড়ের কোলে মূক ও বধির দম্পতির অনন্য ‘পিসফুল বেকারি’

শীত নয়, গরমেও ফাটছে গোড়ালি? জেনে নিন এর পেছনের আসল কারণ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ