এই মুহূর্তে

ছোট শিশু হৃদ্‌রোগে আক্রান্ত কিনা, কী দেখে বুঝবেন? কীভাবে চিকি‍ৎসা করাবেন?

নিজস্ব প্রতিনিধি: বাড়ির ছোট শিশুর হৃদ্‌রোগের কথা শুনলেই আতঙ্কিত হয়ে পড়েন অভিভাবকেরা। তবে সময়মতো লক্ষণ চিনে সঠিক পদক্ষেপ নিলে অনেক ক্ষেত্রেই শিশু সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারে। জন্মগত হৃদ্‌রোগ থেকে শুরু করে পরবর্তীকালে হওয়া হার্টের সমস্যাও এখন শিশুদের মধ্যে দেখা যাচ্ছে। তাই সচেতন হওয়া জরুরি।

ছোটদের হৃদ্ রোগের সাধারণ লক্ষণ

  • অল্প পরিশ্রমেই অতিরিক্ত হাঁপিয়ে যাওয়া ।
  • দুধ খাওয়ার সময় ঘাম বা শ্বাসকষ্ট ।
  • ঠোঁট ,নখ,বা ত্বক নীলচে হয়ে যাওয়া ।
  • ওজন বাড়া বা বৃদ্ধি থেমে যাওয়া।
  • বারবার নিউমোনিয়া বা শ্বাসনালীর সংক্রমণ।
  • বুক ধড়ফড় করা বা অস্বাভাবিক হৃদ্স্পন্দন।

সন্দেহ হলে প্রথমেই কী করবেন?

  • দেরি না করে শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিন।
  • প্রয়োজনে পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট দেখান ।
  • ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি বা এক্স-রে করান ।
  • চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ শুরু করবেন না

চিকিৎসা-

  • অনেক জন্মগত হৃদ্রোগ ওষুধেই নিয়ন্ত্রণে থাকে ।
  • কিছু ক্ষেত্রে ক্যাথেটার-ভিত্তিক চিকিৎসা প্রয়োজন হয় ।
  • জটিল সমস্যায় অস্ত্রোপচারই একমাত্র উপায় হতে পারে ।
  • চিকিৎসার ধরণ নির্ভর করে রোগের ধরন ও শিশুর বয়সের উপর ।

বাড়িতে কীভাবে যত্ন নেবেন

  • শিশুর খাবার ও পুষ্টির দিকে বিশেষ নজর দিন ।
  • সংক্রমণ এড়াতে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন ।
  • নিয়মিত ফলো-আপ ও পরীক্ষা করান ।
  • অতিরিক্ত পরিশ্রম বা খেলাধুলা এড়িয়ে চলতে বলুন, যদি চিকিৎসক নিষেধ করেন ।

মানসিক দিকটিও গুরুত্বপূর্ণ

  • শিশুকে ভয় না দেখিয়ে সাহস জোগান ।
  • স্কুল ও শিক্ষকদের বিষয়টি জানিয়ে রাখুন ।
  • পরিবারে ইতিবাচক পরিবেশ বজায় রাখুন ।

  প্রতিরোধে কী করা যায়

  • গর্ভাবস্থায় মায়ের নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা ।
  • ডায়াবেটিস বা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা ।
  • জন্মের পর শিশুর নিয়মিত চেকআপ।

বিশেষজ্ঞদের মতে, আধুনিক চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতির ফলে শিশুদের হৃদ্‌রোগ এখন আর অন্ধকার ভবিষ্যৎ নয়। সচেতনতা, দ্রুত চিকিৎসা এবং নিয়মিত নজরদারিই ছোটদের সুস্থ ভাবে জীবন যাপন করতে পারবে ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হিমালয়ের কোলে নৈনিতাল নাকি ভীমতাল, কোথায় কাটাবেন সেরা রাত?

দৈনন্দিন অভ্যাসেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা

সদ্যোজাতর ওজন ৭৬০ গ্রাম, বিরল রোগে আক্রান্ত শিশুর প্রাণ বাঁচাল হাসপাতাল

অফবিট পাহাড়ের নেশা? হিমালয়ের নির্জন কোলে পাখিদের সঙ্গ পেতে আজই ঘুরে আসুন এই জায়গায়

বিদায় নিচ্ছে শীত, লেপ-কম্বল-জ্যাকেট আলমারিতে ভরার আগে মাথায় রাখুন এই বিষয়গুলি

খাবার নয়, স্ট্রেসেই লুকিয়ে ওজন বৃদ্ধির রহস্য! কী বলছেন চিকিৎসকেরা?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ