চাকরি বাঁচাতে চতুর্থ সন্তানকে জঙ্গলে ফেলে এলেন শিক্ষক বাবা, পাথরের নিচে রাত কাটিয়ে প্রাণে বাঁচল সদ্যজাত

পুলিশ সূত্রের খবর, শিশুটির বাবা, বাবলু ডান্ডোলিয়া, যিনি পেশায় একজন সরকারি শিক্ষক, এবং মা, রাজকুমারী ডান্ডোলিয়া। জানা যায়, পড়ে থাকা শিশুটি তাদের চতুর্থ সন্তান।

Share:

নিজস্ব প্রতিনিধি: কনকনে ঠান্ডা, খোলা বন, চারিদিকে পশু-পাখির আনাগোনা, খোলা আকাশের নিচে একটি দোলনার জন্যে ছটফট করছিল সে, জীবনের প্রথম ঘন্টাগুলি তে যখন তাঁর দোলনায় শুয়ে থাকার কথা ছিল, তখন জীবনের প্রথম ঘন্টাগুলিতে তাঁর সঙ্গী হল পিঁপড়ে, যারা তাঁর ত্বকে হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছিল। হ্যাঁ, কথা হচ্ছে, মধ্যপ্রদেশের ছিন্দোয়ারার তিনদিন বয়সী একটি শিশুকে নিয়ে, যাকে তার বাবা-মা মৃত্যুর জন্যে পাথরের নিচে চেপে ফেলে রেখে গিয়েছিলেন। কিন্তু ভগবানের ইচ্ছে বোধহয় একটু অন্যরকম ছিল। রাতভর কনকনে ঠান্ডা, পোকামাকড়ের কামড় এবং পাথরের নিচে প্রায় শ্বাসরোধ সহ্য করে বেঁচেছিল শিশুটি। তবে তাঁর কান্না শুনতে পেয়েছিল পাশের গ্রামবাসীরা। তাঁরাই বৃহস্পতিবার ভোরে নন্দনওয়াড়ি বনে ঢুকে শিশুটিকে আবিষ্কার করে। তাঁর চিৎকার অনুসরণ করতে করতে একটি পাথরের নিচ থেকে শিশুটিকে খুঁজে পায়।

গ্রামবাসীরা পাথর থেকে টেনে বের করে রক্তাক্ত, কাঁপতে থাকা শিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করে। এরপর পুলিশকে খবর দেন। কতটা পাষাণ হৃদয় হলে এক বাবা মা তাঁর সদ্যজাত শিশুকে বনের মাঝে পাথরের নিচে চাপা দিয়ে যেতে পারে! পুলিশ সূত্রের খবর, শিশুটির বাবা, বাবলু ডান্ডোলিয়া, যিনি পেশায় একজন সরকারি শিক্ষক, এবং মা, রাজকুমারী ডান্ডোলিয়া। জানা যায়, পড়ে থাকা শিশুটি তাদের চতুর্থ সন্তান। তাই তাঁরা তাঁকে পরিত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। মধ্যপ্রদেশের সরকারি নিয়ম অনুসারে, দুই সন্তানের বেশি সন্তান হলে চাকরিতে নিষেধাজ্ঞা রয়েছে। তাই সরকারি চাকরি হারানোর ভয়ে, দম্পতি গর্ভাবস্থা গোপন রেখেছিলেন, কারণ তাদের ইতিমধ্যেই তিনটি সন্তান ছিল। গত ২৩ সেপ্টেম্বর ভোরে, রাজকুমারী বাড়িতেই তাঁর চতুর্থ সন্তানের জন্ম দেন। এর কয়েক ঘন্টার পরেই, তারা শিশুটিকে জঙ্গলে নিয়ে যায়। এবং একটি পাথরের নীচে ফেলে রেখে আসেন।

এরপর নন্দনওয়াড়ি গ্রামের কিছু বাসিন্দারা পরদিন সকালে হাঁটতে গিয়ে শিশুটির কান্নার আওয়াজ শুনতে পান। প্রথমে তাঁরা ভেবেছিলেন গ্রামের কারো সন্তানের আওয়াজ হবে। কিন্তু পরে দেখতে পান, একটি পাথরের নিচে ছোট ছোট হাত বেরিয়ে আসার চেষ্টা করছে। এরপর তারা শিশুটিকে পাথর থেকে রক্তাক্ত অবস্থায় বের করে ছিন্দওয়ারা জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা নিশ্চিত করেন যে, শিশুটির পিঁপড়ার কামড় এবং হাইপোথার্মিয়ার লক্ষণ রয়েছে। তার বেঁচে থাকা অলৌকিক কিছু নয়। তবে এখন নবজাতকটি নিরাপদ এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে। শিশু পরিত্যক্তের জন্য ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এর ধারা 93 এর অধীনে পুলিশ তাঁর বাবা-মায়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (NCRB) তথ্য অনুসারে, মধ্যপ্রদেশে ভারতে পরিত্যক্ত নবজাতকের সংখ্যা সবচেয়ে বেশি। দারিদ্র্য, সামাজিক কলঙ্ক এবং পশ্চাদগামী চাকরি-সম্পর্কিত ভয় এই ধরনের অনেক ঘটনার কারণ। কিন্তু এই প্রথম এটি একটি শিক্ষিত পরিবারের ঘটনা, যারা দায়িত্বের চেয়ে নীরবতা বেছে নিয়েছে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে