দুঃখী চরিত্রে অভিনয়ের সময় যাত্রা-মঞ্চে মৃত্যুর কোলে ঢলে পড়লেন অভিনেতা

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাংলাদেশের জামতৈল ইউনিয়নের নান্দিনামধু গ্রামে।

Share:

নিজস্ব প্রতিনিধি: যাত্রার মঞ্চে অভিনয় করছিলেন একজন দুঃখী কৃষকের ভূমিকায়। আর সেই অভিনয় চলাকালীন সংলাপ বলতে বলতে মঞ্চেই মৃত্যুর কোলে ধলে পড়লেন শিল্পী (Actor)। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাংলাদেশের জামতৈল ইউনিয়নের নান্দিনামধু গ্রামে।

জানা গিয়েছে, রবিবার জামতৈল ইউনিয়নের নান্দিনামধু গ্রামে যাত্রাপালার অনুষ্ঠান ছিল। সেই যাত্রায় অভিনয় করছিলেন যাত্রাশিল্পী হাসেম আলী (৪৫)। যাত্রা চলাকালীন দুঃখজনক একটি দৃশ্যে সংলাপ দিতে দিতেই মঞ্চে ঢলে পড়েন তিনি। সহ-অভিনেতারা তাঁকে ধরাধরি করে তোলার পর দেখা যায় অচৈতন্য অবস্থায় রয়েছেন। এরপর সিরাজগঞ্জ শহরের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, যাত্রাশিল্পী হাসেম আলী উপজেলার নান্দিনামধু দিয়ারপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। দীর্ঘদিন ধরে যাত্রাপালায় অভিনয় করেন তিনি। রবিবার নান্দিনামধু এলাকায় ‘আলম মালার প্রেম’ নামে একটি যাত্রায় নায়কের ভাইয়ের চরিত্রে অভিনয় করছিলেন হাসেম। যাত্রার একটি দৃশ্যে সংলাপ দিতে দিতে মঞ্চে ঢলে পড়েন হাসেম। যাত্রাকে ভালবেসে জীবনের বহু বছর অভিনয় করে কাটানোর পর যাত্রার মঞ্চে শিল্পীর শেষ নিঃশ্বাস ত্যাগের ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়। সোমবার সকালে তাঁর জানাজা শেষে গ্রামে কবরস্থ করা হয় যাত্রাশিল্পী হাসেম আলীকে।

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের