সঙ্গে থাকেন চার স্ত্রী, আরও বিয়ের ইচ্ছা কঙ্গোর চার্চের যাজকের  

বর্তমান চার স্ত্রীর সঙ্গে একসঙ্গে বাস করছেন। তাঁর স্ত্রীদের বয়স ২৬ থেকে ৪৮ বছর।

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  কঙ্গোর একটি চার্চের যাজক চিরহুজা জাগাবে। চার স্ত্রী ও ১৬ জন সন্তানকে নিয়ে সুখের বাস। তবে তিনি এখানেই থেমে থাকতে চান না। সাত জন স্ত্রী থাকবে তাঁর, এটাই তাঁর স্বপ্ন। তাই তো তিনি আরও বিয়ে করতে চান।

৬০ বছরের ওই যাজক ২০১২ সালে একসঙ্গে তিন জন মেয়েকে বিয়ে করেন। কিন্তু একজনকে স্বভাব খারাপের জন্য ত্যাগ করেন। বর্তমান চার স্ত্রীর সঙ্গে একসঙ্গে বাস করছেন। তাঁর স্ত্রীদের বয়স ২৬ থেকে ৪৮ বছর। কঙ্গো সহ আফ্রিকার একাধিক দেশে বহু বিবাহ প্রচলিত রয়েছে। দেশগুলিতে আইন করে বহু বিবাহ নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু সেই আইন খাতায় কলমে রয়েছে। তবে সেই আইনকে অগ্রাহ্য করে পুরুষের বহুবিবাহ বেশ জনপ্রিয়।

 জাগাবে বলেন, প্রতি রবিবার তিনি সাধারণ মানুষকে একাধিক বিয়ের সুবিধা বলেন। সাধারণ মানুষের কাছ থেকে প্রশংসা পান। পুরুষ ও মহিলা উভয়েই মন দিয়ে তাঁর মন্তব্য শোনেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে জাগাবে বলেন, ঈশ্বর পুরুষকে একাধিক বিয়ের অনুমতি দিয়েছে। বিশ্বে মানবতার গল্পের সৃষ্টি হয়েছিল এক পুরুষের একাধিক মহিলার সঙ্গে বন্ধুত্ব নিয়ে। যদিও জাগাবের সঙ্গে একমত নন অন্যান্য ক্যাথলিক যাজকরা। তাঁরা বলেছে, আফ্রিকান ও কঙ্গোলিজদের সংস্কৃতিতে একাধিক বিয়ের প্রথা রয়েছে। তবে এটা কোনওভাবেই ঈশ্বরের শিক্ষা নয়।

জোসেভ ইয়াভি নামের এক কঙ্গোলিজ আইনজীবী বলেন, ১৯৮৭ সালে কঙ্গোয় একাধিক বিয়ে নিষিদ্ধ করা হয়। কঙ্গোতে একটি মাত্র বিয়ের অনুমোদন রয়েছে।

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

সিটংয়ে বার্বিকিউ কাণ্ডে তদন্তে ফরেন্সিক দল, হোমস্টেও বন্ধ করল পুলিশ

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একের পর এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক! গ্রেফতার যুবক

মুখ্যমন্ত্রীকে কুকথা বলার অভিযোগ, কল্যাণের বিরুদ্ধে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল

কেমন আছেন ইমরান খান? হঠাৎ আদিয়ালা জেলে পৌঁছাল বিশেষ মেডিকেল টিম