মাত্র ১১ বছরে বয়সে এই অগ্নিবীরই চিৎকার করে উঠেছিলেন ‘হিন্দুস্তান জিন্দাবাদ’

Share:

নিজস্ব প্রতিনিধি : ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম শহীদ বিপ্লবী হলেন ভগৎ সিংহ। ১৯০৭ সালের ২৮ সেপ্টেম্বর তাঁর জন্ম হয়েছিল একটি শিখ পরিবারে। তখন কী আর কেউ জানত এই ছোট্ট ছেলেটাই ইংরেজদের রাতের ঘুম কেড়ে নেবে।

সালটা ছিল ১৯৩৯। সবে মাত্র বয়স ১১ বছর। তৃতীয় শ্রেণির চৌকাঠে দাঁড়িয়ে এই খুদে পড়ুয়া। এর মধ্যেই পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছে। পাঞ্জাবের মাটিতে মুন্সি সাহেব তার মাথায় হাত বুলিয়ে খুব আদর করে বাহবা দিলেন।মঞ্চে ডাকা হল পুরস্কৃত করতে। সকলে ভেবেছিল মঞ্চে দাঁড়িয়ে খুদে বাচ্চা আবার কী বলবে। কিন্তু এই খুদে পড়ুয়ায় সেদিন এমন এক বক্তব্য রেখেছিল, যা শুনে ঘুম উড়ে গিয়েছিল সাহেবদের।

চকচকে এক পয়সার লোভনীয় কয়েন সেদিন বশ করতে পারে নি  এই অগ্নিবীরকে। পুরস্কারদাতা মুন্সিবাবু আবার কোনও যা তা লোক ছিলেন না।একগুচ্ছ স্কুলের দায়িত্বে থাকা এক গুরুত্বপূর্ণ পদের অফিসার। এরপর ভগৎ সিংকে আদেশ দিলেন ‘ব্রিটানিয়া জিন্দাবাদ’ বলতে। সকলে ভাবনার বাইরে, এই শিশুটি গর্বে চিৎকার করে উঠলো ‘হিন্দুস্তান জিন্দাবাদ’। মাত্র কয়েক সেকেন্ড। সকলে ভাবছে পুঁচকে ভগৎ সিং,যাঁর দুধের দাঁত ভাঙে নি সে কীভাবে এত বড় কথা বলতে পারলো। যেখানে এত বড় বড় ব্যক্তিগণ আছে। কই তাঁরা তো একবার ভারতমাতার প্রশংসা করার মত ভুল করলো না। পুচকে ছেলে কেন এই ভুল কাজ করলো ?

ব্যস স্কুল থেকে বিতাড়িত করা হল। ভগৎ সিং ঝুগ্গিয়াঁ কোথায় যাবে এবার ? আন্ডারগ্রাউন্ডে থাকা নিষিদ্ধ বিপ্লবী দলের একজন সহস্য হয়ে খবরাখবর করতেন। মুদ্রণযন্ত্র খান দুই বস্তায় ভরে আঁধার ঘন পথে ২০ কিলোমিটার পাড়ি দিয়ে বিপ্লবীদের এক গোপন ডেরায় পৌঁছে দিতেন তিনি। আক্ষরিক অর্থেই তিনি ছিলেন ভারতের মুক্তিযুদ্ধের পদাতিক সৈন্য। এর জন্য কম কষ্ট পেতে হয় নি তাঁকে। অবশেষে লাহোর ষড়যন্ত্র মামলায় ১৯৩১, ২৩ শে মার্চ,  ভগৎ সিং, রাজ গুরু এবং সুখদেবকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছিল।

শুষ্ক পুরুলিয়ায় জলের ছোঁয়া, মেগা প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

দুটির বেশি সন্তান নয়, রাজ্যে কঠোর আইন চালুর পথে স্বাস্থ্যদফতর

লঞ্চের আগেই প্রকাশ্যে Poco M8x 5G , জেনে নিন দাম ও ফিচার

পুজোয় ডুয়ার্সে অ্যাডভেঞ্চারের হাতছানি! খুলছে সরকারি বন-বাংলো

শর্ট সার্কিটে তারাপীঠের হোটেলে বহু মানুষের মৃত্যু, এই বিপদ এড়াতে কি করবেন?

‘ক্ষতিপূরণ চাই না, বাবার নামে স্কুল করে দিন,’ ককরোচদের জানাল ইন্দাসের শেখ আব্দুল

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

ভারী বৃষ্টিতে জলমগ্ন চার জেলা, একাধিক নির্দেশ নবান্নের, অতিরিক্তি NDRF মোতায়েনের পরামর্শ মুখ্যসচিবের

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

শ্রীলঙ্কার বিরুদ্ধে উইকেট নিয়েই কপিল-বোথামদের ছুঁয়ে ফেললেন জাদেজা

দলবদলু কাকলি-সুদীপদের সাংসদ পদ খারিজের আর্জি নিয়ে সুুপ্রিম কোর্টে মামলা অভিষেকের

বাংলাদেশের কাছে হারের পর দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া