একেই বলে মাতৃত্ব! খাঁচায় মধ্যে উড়ে আসা পাখির ছানাকে বুকে আগলে রাখল বানর

Share:

 নিজস্ব প্রতিনিধি:  ‘মা’, এই একটি শব্দের মধ্যেই লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসা। নিজের সন্তান হোক বা অন্য কারও, সন্তানের প্রতি মায়ের মমতা, স্নেহ আর ভালোবাসার কোনো সীমা নেই। মানুষ হোক কিংবা পশু, মাতৃত্বের এই অনুভূতি সর্বত্রই একই রকম গভীর ও নিঃস্বার্থ।  সন্তানের প্রতি মায়ের মমতা যে কতটা গভীর হতে পারে, তারই এক অনন্য উদাহরণ দেখা গেল আমেরিকার  নিউ মেক্সিকোর এবিকিউ বায়োপার্ক চিড়িয়াখানায়। সেখানে  মা  সিয়ামাং বানর একটি ছোট রবিন পাখির ছানাকে এমনভাবে আগলে রাখল, যেন  সেই পাখি তার জন্ম দেওয়া সন্তান। পাখিটিকে বানরটি এমন ভাবে আগলে রেখেছে দেখে মনে হবে সেটাই তার নিজের সন্তান। সেই ছবি রীতিমত সকলের মন কেড়ে নিয়েছে। 

ঘটনাটি ঘটেছিল মে মাসের শেষ দিকে। সদ্য ডানা ঝাপটাতে শেখা একটি আমেরিকান রবিন পাখির ছানা প্রথমবারের মতো উড়তে গিয়ে পথ হারিয়ে দুর্ঘটনাবশত সোজা গিয়ে পড়ে সিয়ামাং বানরদের খাঁচার ভেতরে। এমন পরিস্থিতিতে সাধারণত যে কেউ সবচেয়ে খারাপ আশঙ্কাই করেন। কারণ ভিন্ন প্রজাতির প্রাণীর মধ্যে এমন অপ্রত্যাশিত সংঘর্ষ হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। এমনকি প্রাণহানি পর্যন্ত ঘটতে পারে।  চিড়িয়াখানা দেখভাল করা সদস্য মেগান অ্যাজেনাও প্রথমে ঠিক সেই আশঙ্কাই করেছিলেন। তাঁর মনে হয়েছিল, বিশাল আকৃতির বানরটি হয়তো ছোট্ট পাখির ছানাটিকে আক্রমণ করবে। কিন্তু বাস্তবে যা ঘটল, তা যেন কোনো রূপকথার গল্পের চেয়ে কম কিছু নয়। ‘ইভ’ নামের ‘মা’ সিয়ামাং বানরটি পাখির ছানাটির দিকে এগিয়ে গিয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে তাকে নিজের কোলে তুলে নেয়। আঘাত করার পরিবর্তে সে পরম মমতায় পাখিটির শরীর আলতো করে পরিষ্কার করতে থাকে। ছোট্ট প্রাণীটি যেন ভয় না পায়, সেই চেষ্টা করতে থাকে ইভ। এমনকি নিজের মাতৃত্বের টানে সে পাখির ছানাটিকে বুকের কাছে টেনে এনে দুধ খাওয়ানোরও চেষ্টা করে। নিজের সন্তানকে যেভাবে আগলে রাখা হয়, ঠিক সেভাবেই ইভ পাখিটিকে নিরাপদে রাখার চেষ্টা করছিল। নিউ মেক্সিকোর ‘এবিকিউ বায়োপার্ক’ চিড়িয়াখানায় ঘটে যাওয়া এমন এক বিরল ও হৃদয়স্পর্শী ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মন জয় করে নিয়েছে। 

আরও পড়ুন: শ্রাবণ মাসে তারকেশ্বরে পুণ্যার্থীদের ভিড় সামলাতে একগুচ্ছ ট্রেনের ঘোষণা পূর্ব রেলের

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ইভ নিজেও একটি সন্তানের মা। তাই পাখির ছানাটিকে অসহায় অবস্থায় দেখে তার ভেতরের মাতৃত্ববোধ যেন স্বতঃস্ফূর্তভাবে জেগে ওঠে। শুধু তাই নয়, খাঁচায় থাকা অন্য দুই সিয়ামাং বানর যাতে ছানাটির কাছে যেতে না পারে, সেদিকেও নজর রাখছিল সে। যেন নিজের সন্তানের নিরাপত্তার দায়িত্বই কাঁধে তুলে নিয়েছে। পরে চিড়িয়াখানার কর্মীরা পাখিটিকে উদ্ধার করে। । স্বাস্থ্য পরীক্ষায় দেখা যায়, রবিন পাখির  ছানাটি সম্পূর্ণ সুস্থ ও অক্ষত আছে। পরে সেটিকে চিড়িয়াখানার বাইরে তার আসল  মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়।  এই বিরল মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই হাজার হাজার মানুষ আবেগাপ্লুত হয়ে পড়েন। কেউ লিখেছেন, ‘মায়ের ভালোবাসার কোনো প্রজাতি হয় না।’  আবার কেউ বলেছেন, ‘পৃথিবী এখনও সুন্দর, কারণ এমন নিঃস্বার্থ মমতা এখনও বেঁচে আছে।’ 

শ্রাবণ মাসে তারকেশ্বরে পুণ্যার্থীদের ভিড় সামলাতে একগুচ্ছ ট্রেনের ঘোষণা পূর্ব রেলের

সোনাঝুরির হাট ‘অবৈধ’ তকমা মানতে নারাজ, জীবিকা বাঁচাতে পরিবেশ আদালতের দ্বারস্থ হস্তশিল্পীরা

দোকান থেকে কেনা জলে চুমুক দিতেই গলগল করে বেরোতে শুরু করল রক্ত…

রবির সকালে হাওড়া ময়দান থেকে বন্ধ মেট্রো, দুর্ভোগে পড়বেন যাত্রীরা

ভিয়েতনামের ফু-কুওক দ্বীপের কাছে ডুবে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা

দমদম বিমানবন্দর থেকে সরছে মসজিদ, বন্ধ নমাজ পড়া

নাবালিকাকে মারধর, যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার জনপ্রিয় টিভি অভিনেতা

খাল পরিষ্কার করতে গিয়ে উদ্ধার যুবকের পচাগলা দেহ, চাঞ্চল্য বামনগাছিতে

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হল আইএনএস মহেন্দ্রগিরি, উদ্বোধন করলেন রাজনাথ সিং

একেই বলে মাতৃত্ব! খাঁচায় মধ্যে উড়ে আসা পাখির ছানাকে বুকে আগলে রাখল বানর

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়ল ৪,০০০

অভিন্ন দেওয়ানি বিধির খসড়া বিল পর্যালোচনার জন্য কমিটি গড়ল রাজ্য