শ্রাবণ মাসে তারকেশ্বরে পুণ্যার্থীদের ভিড় সামলাতে একগুচ্ছ ট্রেনের ঘোষণা পূর্ব রেলের

Share:

নিজস্ব প্রতিনিধি: শ্রাবণ মাস উপলক্ষ্যে হুগলির তারকেশ্বরে রাশি, রাশি মহাদেব ভক্তরা যান। বাবার মাথায় জল ঢালতে রাজ্য সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীদের ঢল থাকে তারকেশ্বরমুখী। সেই কারণে তারকেশ্বরগামী ট্রেনে ব্য়াপক ভিড় হয়। সেই ভিড় এড়াতেই প্রতি বছরের ন্যায়ে এবারও হাওড়া থেকে তারকেশ্বরের জন্য অতিরিক্ত ট্রেন ঘোষণা করল পূর্ব রেল। আজ, শনিবার সেই ঘোষণা করা হয়েছে।

সকলের ট্রেন যাত্রা সুরক্ষিত করতে এবং সুবিধার্থে পূর্ব রেলের তরফে বেশ কিছু ট্রেনের ঘোষণা করা হয়েছে। পূর্ব রেলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, তারকেশ্বরে শ্রাবণী মেলা চলাকালীন আগামী ১৮ জুলাই থেকে ২৮ আগস্ট অবধি পুণ্যার্থী থেকে শুরু করে যাত্রীদের ভিড় সামাল দিতে বর্তমান পরিষেবার সঙ্গে হাওড়া ও তারকেশ্বরের মধ্যে ৬ জোড়া স্পেশাল লোকাল ট্রেন দেওয়া হচ্ছে। তারকেশ্বর ও শেওড়াফুলির মধ্যেও ৬ জোড়া স্পেশাল লোকাল ট্রেন এবং ব্যান্ডেল ও শেওড়াফুলির মধ্যে ২ জোড়া স্পেশাল লোকাল ট্রেন চালানো হবে। প্রতি সোমবার ও বিশেষ দিনগুলিতে অর্থাৎ ২০ জুলাই, ২৭ জুলাই, ৩ আগস্ট, ১০ আগস্ট, ১৭ আগস্ট ও ২৮ আগস্ট চলবে ট্রেনগুলি।

আরও পডুন: সোনাঝুরির হাট ‘অবৈধ’ তকমা মানতে নারাজ, জীবিকা বাঁচাতে পরিবেশ আদালতের দ্বারস্থ হস্তশিল্পীরা

কখন ছাড়বে সেই বিষয়েও জানিয়েছে পূর্ব রেল। ট্রেন নম্বর ০৩০৬১, ০৩০৬৩,০৩০৬৫ লোকাল হাওড়া থেকে ১২টা ৩০, ১:০০, ১:৪৫ নাগাদ ছাড়বে তারকেশ্বরের উদ্দেশে। তারপর তারকেশ্বর থেকে ট্রেন নম্বর ০৩০৬২, ০৩০৬৪, ০৩০৬৬ লোকাল ১:১৫, ২:১০ এবং ২:৫০ নাগাদ ছেড়ে হাওড়ার দিকে রওনা দেবে। এছাড়া ট্রেন নম্বর ০৩০৬৭, ০৩০৬৯ এবং ০৩০৭১ হাওড়া থেকে তারকেশ্বরের জন্য ছাড়বে ৩:০০, ৩:৫০ এবং ৪:২৫ নাগাদ। সেই লোকালগুলিই তারকেশ্বর থেকে হাওড়ার উদ্দেশে রওনা দেবে ৪:৩০, ৬:০৫ এবং ১১:৪০ নাগাদ। এছাড়াও শেওড়াফুলি থেকে তারকেশ্বরের উদ্দেশে ছয়টি লোকাল ছাড়বে। ট্রেন নম্বর ০৩০৭৪, ০৩০৭৬, ০৩০৭৮, ০৩০৮০, ০৩০৮২ ও ০৩০৮৪ যথাক্রমে রাত ১:৪৫, ২:৪৫, ৩:৩০, ৪:২০ এবং বেলা ১১:৪৫-এ শেওড়াফুলি থেকে ছাড়বে। সেই ট্রেনগুলিই আবার তারকেশ্বর থেকে ছাড়বে ১১:৪৫, ০১:৪৫, ০২:৩০, ০৩:২০, ১০:৪৫ ও ১২:২৫-এ। 

শুধুই লোকাল নয়, শ্রাবণী মেলা উপলক্ষ্যে কিছু প্যাসেঞ্জার ট্রেনও অস্থায়ী স্টপেজ দেবে বলে জানিয়েছে পূর্ব রেল। ট্রেন নম্বর ৬৩৫০১ আপ হাওড়া-বর্ধমান মেমু লোকাল শেওড়াফুলি, বৈদ্যবাটী, ভদ্রেশ্বর, মানকুন্ডু, চন্দননগর, চুঁচুড়া, হুগলি, মগরা, পান্ডুয়া, বৈচি ও মেমারিতে থামবে। একইভাবে ট্রেন নম্বর ৫৩০০২ ডাউন আজিমগঞ্জ-হাওড়া প্যাসেঞ্জার ট্রেন রিষড়া, কোন্ননগর, হিন্দমোটর, উত্তরপাড়া, বেলুড় এবং লিলুয়া স্টেশনে থামবে। তবে এই শ্রাবণ মাসের বিশেষ দিনগুলিতেই ট্রেনগুলি থামবে নির্দিষ্ট স্টপেজে। জানিয়েছে পূর্ব রেল।

সোনাঝুরির হাট ‘অবৈধ’ তকমা মানতে নারাজ, জীবিকা বাঁচাতে পরিবেশ আদালতের দ্বারস্থ হস্তশিল্পীরা

দোকান থেকে কেনা জলে চুমুক দিতেই গলগল করে বেরোতে শুরু করল রক্ত…

রবির সকালে হাওড়া ময়দান থেকে বন্ধ মেট্রো, দুর্ভোগে পড়বেন যাত্রীরা

ভিয়েতনামের ফু-কুওক দ্বীপের কাছে ডুবে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা

দমদম বিমানবন্দর থেকে সরছে মসজিদ, বন্ধ নমাজ পড়া

নাবালিকাকে মারধর, যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার জনপ্রিয় টিভি অভিনেতা

খাল পরিষ্কার করতে গিয়ে উদ্ধার যুবকের পচাগলা দেহ, চাঞ্চল্য বামনগাছিতে

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়ল ৪,০০০

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হল আইএনএস মহেন্দ্রগিরি, উদ্বোধন করলেন রাজনাথ সিং

শ্রাবণ মাসে তারকেশ্বরে পুণ্যার্থীদের ভিড় সামলাতে একগুচ্ছ ট্রেনের ঘোষণা পূর্ব রেলের

অভিন্ন দেওয়ানি বিধির খসড়া বিল পর্যালোচনার জন্য কমিটি গড়ল রাজ্য

‘নির্যাতিতার পরিবারকে আইনজীবী দেবে রাজ্য সরকার’, কামদুনি মামলা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর