ট্রেন দুর্ঘটনায় শাবক-সহ তিন হাতির মৃত্যু, সেটা নিয়েই শ্যামা পুজোর থিম বানাচ্ছে ঝাড়গ্রামের এই ক্লাব

গত ১৮ জুলাই ঝাড়গ্রামের বাঁশতলা এলাকায় টাটা–খড়গপুর রেলপথ পার হওয়ার সময় ডাউন হাওড়া-বারবিল জন শতাব্দী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনটি হাতির, যার মধ্যে একটি শাবকও ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কালী পুজোয় সাধারণত শহর থেকে শহরতলির দিকে মানুষের ভিড় জমে। কলকাতার পাশাপাশি জেলায় জেলায় এই পুজোর চল বেশি। দুর্গা পুজোর মতো কালী পুজোতেও কোথাও কোথাও থিমের পুজো হয়। যেখানে বাস্তবের নানা ঘটনা তুলে ধরা হয়। যেমন ঝাড়গ্রাম জেলার কুন্ডলডিহি পুকুরিয়া ইউনাইটেড ক্লাবের এবারের সর্বজনীন শ্রী শ্রী শ্যামা পুজোর থিম ‘মানুষ ও হাতি উভয়ে থাকুক সুরক্ষিত’। এই পুজোর বয়স ৫৭ বছর। এবারে আনুমানিক দেড় লক্ষ টাকার বাজেটে সাজিয়ে তোলা হচ্ছে এই পূজোর মণ্ডপ। তবে এই পুজোর থিম নজর কাড়বে সকলের। গত ১৮ জুলাই ঝাড়গ্রামের বাঁশতলা এলাকায় টাটা–খড়গপুর রেলপথ পার হওয়ার সময় ডাউন হাওড়া-বারবিল জন শতাব্দী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনটি হাতির, যার মধ্যে একটি শাবকও ছিল।

সেই মর্মান্তিক দৃশ্য এখনও ভুলতে পারেননি বাঁশতলা ও আশপাশের বাসিন্দারা। সেই ঘটনাকেই এবার থিম হিসেবে তুলে ধরেছে পুকুরিয়া ইউনাইটেড ক্লাব। এই বিষয়ে ক্লাবের সম্পাদক জানিয়েছেন, “এই থিমের মাধ্যমে আমরা মানুষকে সচেতন করতে চাই। যেন ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা আর না ঘটে। মানুষ ও হাতি — দু’জনেরই নিরাপত্তা নিশ্চিত হোক, এটাই আমাদের বার্তা।” ক্লাবের আর এক সদস্য বলেছেন, “প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড থেকে হাতিরা গিধনী রেঞ্জ হয়ে ডুলুঙ নদী পার হয়ে জামবনি ও ঝাড়গ্রাম রেঞ্জ পেরিয়ে পুকুরিয়া বিটে প্রবেশ করে। প্রায় সারা বছরই হাতির উপদ্রবে আতঙ্কে কাটান গ্রামবাসীরা। কখনও দলছুট হাতি খাদ্যের সন্ধানে গ্রামে ঢুকে ক্ষয়ক্ষতি করে, আবার কখনও ঘটে প্রাণহানি। তাই আমরা চাই, মানুষ যেন তাদের গতিপথে বাধা না দেয়, কিংবা ভিডিও তোলার জন্য হাতির কাছে না যায়।”

এই পুজোকে কেন্দ্র করে আশপাশের ৮–১০টি গ্রামের মানুষ, আত্মীয়স্বজন, ছোট-বড় সবাই মিলেমিশে উৎসবের আনন্দে মেতে উঠছেন। মণ্ডপের থিম তৈরির দায়িত্বে রয়েছেন জামবনি ব্লকের মুনিয়াদা গ্রামের শিল্পী হরিশংকর মাহাত। পুজো কমিটির উদ্যোক্তা জানিয়েছেন, “এবারের মণ্ডপে থাকবে জন শতাব্দী এক্সপ্রেসের ইঞ্জিনের প্রতিরূপ এবং পাঁচটি হাতির মডেল। ব্যবহার করা হচ্ছে পরিবেশবান্ধব উপকরণ ও কৃত্রিম সালগাছ। প্রতি বছরই আমরা সাম্প্রতিক ঘটনার ওপর ভিত্তি করে বার্তামূলক থিম তৈরি করি, যাতে সমাজে সচেতনতা বাড়ে।” ক্লাবের এই উদ্যোগে ঝাড়গ্রামবাসী যেমন গর্বিত, তেমনি প্রত্যাশা — এই বার্তা মানুষের মনে গভীর ছাপ ফেলবে এবং ভবিষ্যতে মানুষ ও বন্যপ্রাণী উভয়েই নিরাপদে সহাবস্থান করতে পারবে।

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর

মাত্র ৩ জন পড়ুয়া, শিক্ষক ২ জন, বন্ধ হওয়ার মুখে চন্দননগরের সরকারি স্কুল

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

প্রকাশ্যে বেচত হেরোইন! পুলিশের জালে কুখ্যাত সন্ত্রাসী ফিরোজ, উদ্ধার বেআইনি অস্ত্র

লক্ষ্মীবারে ঊর্ধ্বমুখী সোনার দাম, জানুন ২২ ও ২৪ ক্যারেটের হলুদ ধাতুর দাম

চাঁদা আদায়ে শীর্ষে ডিএমকে, তৃণমূল কংগ্রেসের কোষাগারে কত জমা পড়েছে?

ধর্ষণ মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ‘তহেলকা’র প্রতিষ্ঠাতা তরুণ তেজপালের

শিল্পবান্ধব পরিবেশ তৈরি-ই লক্ষ্য, বিনিয়োগ টানতে বড় বার্তা শুভেন্দুর

জেল ভেঙে ইমরান খানকে বের করে আনতে বড় পরিকল্পনা, ইসলামাবাদ অবরুদ্ধের ডাক

দুর্গাপুজোয় বেড়ানোর প্ল্যান? চতুর্থী থেকে ষষ্ঠী কোন দিনের টিকিট কবে পাবেন? জানুন এখনই

ভাণ্ডারার পর প্লাস্টিকে ভরল শ্রাবণী মেলার চত্বর, ঝাঁটা হাতে পরিচ্ছন্নতার বার্তা পুলিশের

‘পরিবার দেউলিয়া, বেঁচে থাকতে ‘সি’ গ্রেড ছবিতে অভিনয়’, দুঃখ ভরা কাহিনি বাঙালি অভিনেত্রীর