মুখে ভাত তোলেননি ৩৫ বছর, রুটি খেয়েই দিব্যি বেঁচে ইনি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘মাছে ভাতে বাঙালি’ এই প্রবাদটা এক যুবকের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কারণ, টানা ৩৫ বছর ধরে তিনি ভাতের পরিবর্তে খান রুটি। ওই যুবক হলেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাসিন্দা  শরিফ ।  সেই জন্য এলাকায় তাঁর পরিচয়  ‘ রুটি শরিফ’।

শরিফ মোল্লা পেশায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক। তার প্রতিদিনের খাদ্য তালিকায় রয়েছে, রুটি, সবজি সঙ্গে মাংস বা ডিম। তিনি খান না ভাত এবং মাছ। ছোট থেকেই এই খাবার খেয়েই তিনি কাটিয়ে দিলেন জীবন। শরিফের পরিবারের তরফে জানান হয়েছে, ছয় মাস বয়সে শরিফের মুখে ভাত তুলে দেওয়ার চেষ্টা করে তার মা। কিন্তু তা খাওয়ার পরেই সে বমি করত। কোন চাল জাতীয় খাবারই খান না শরিফ। তার প্রিয় খাবার রুটির সঙ্গে সবজি বা ভাজি।

শরিফের মা সাবেয়া বেগম জানিয়েছেন,’ তার দুই ছেলের মধ্যে শরিফ ছোট। ছয় থেকে সাত মাস বয়স পর্যন্ত বুকের দুধ পান করেছে সে। এরপর তাকে ভাত খাওয়াতেই সে বমি করে ফেলত। সেই জন্য ছোট থেকেই তাঁকে ভাতের বদলে খাওয়ানো হত আটা দিয়ে রুটি। এখন শরিফ সেই খাবারই খেয়ে থাকে।‘  বলা বাহুল্য, প্রায় ১০ বছর আগে বিয়ে করেছেন শরিফ। বর্তমানে তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা। তারাও শরিফের এই খাদ্যাভাস দেখে অবাক হন। এই ঘটনা সামনে আসতেই প্রশ্ন উঠছে কিভাবে একজন বাংলাদেশি ভাতবিহীন বেঁচে আছেন? তাই প্রতিদিন শরিফকে দেখতে বাড়িতে ফির জমান বহু মানুষ।

লক্ষ্মীবারে চমক, বাড়ি-গাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে, হঠাৎ হাতে টাকা আসবে

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা