Loading live market data...
Loading active stocks...
Connecting...

চড়া রোদ মাথায় নিয়ে একসঙ্গে ধান কাটলেন তিন মন্ত্রী

সুনামগঞ্জের দেখার হাওরে বোরো ধান কাটার উৎসবে যোগ দিয়ে ধান কাটেন তাঁরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশজুড়ে চলছে প্রবল তাপপ্রবাহ। সেই আবহে চড়া রোদ মাথায় নিয়ে জমিতে নেমে একসঙ্গে ধান (Paddy) কাটলেন তিন মন্ত্রী (Three Minister)। বুধবার দুপুরে এমন বিরল দৃশ্যের সাক্ষী হলেন বাংলাদেশের সুনামগঞ্জের মানুষ। এদিন সুনামগঞ্জের দেখার হাওরে বোরো ধান কাটার উৎসবে যোগ দিয়ে ধান কাটেন তাঁরা।

বুধবার যে তিন মন্ত্রী ধান কাটার উৎসবে সামিল হন তাঁরা হলেন, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এবং উপ-মন্ত্রী এনামুল হক শামীম। মন্ত্রীদের ধান কাটতে দেখে কেউ কেউ সরস মন্তব্য করেন, ‘চাকরি চলে গেল নাকি মন্ত্রীদের!’ যদিও এদিন বাংলাদেশের কৃষিমন্ত্রী বলেন, কৃষকরা অনেক পরিশ্রম করে জমিতে ধান চাষ করেন। কিন্তু ধান তোলার আগেই বন্যা হলে ফসল নষ্ট হয়ে যায়। তিনি বলেন, ‘এ বছর হাওরে এসে বোরো ধানের ফলন দেখে খুব ভালো লাগছে। এরই মধ্যে হাওরের ৩০ শতাংশ ধান কাটা হয়েছে। এ বছর ধানের যে দাম নির্ধারণ হয়েছে তা থেকে কৃষকরা অনেক লাভবান হবেন।’

চলতি বছরে বাংলাদেশে ১ হাজার ধান কাটার মেশিন দিয়ে কাজ করা হচ্ছে বলে জানান মন্ত্রী। এদিন বাংলাদেশের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘চাষের জমি দখল করে কোনো সড়ক নির্মাণ করা হবে না। তবে উড়াল সড়ক হবে, যেটির কাজ এরই মধ্যে শুরু হয়েছে।’ এদিন ধান কাটার উৎসবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার এহসান শাহ।

গেরুয়া আলোয় ঝলমল করছে রাজ্যের সচিবালয় ‘নবান্ন’

বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দশম শ্রেণীর ছাত্র

জানেন কোন শহরকে ভারতের লেবুর রাজধানী বলা হয়? ৯০% মানুষই বলতে পারবেন না

ঘুমানোর সময় ভুল করেও এই দিকে মাথা রাখবেন না! জানুন বাস্তুশাস্ত্র অনুযায়ী সঠিক নিয়ম

নয়াগ্রামে বাজি ফাটাতে গিয়ে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই খড়ের গাদা

নন্দকুমারে জনপ্লাবনে থমকে গেল মুখ্যমন্ত্রী শুভেন্দুর কনভয়, তারপর কী ঘটল…

উর্বিলের ঝোড়ো ব্যাটিংয়ের কাছে হার মানল পন্থের লখনউ

অ্যাপ অন করলেই টবে পৌঁছবে জল! কীভাবে ফোনের মাধ্যমে যত্ন নেবেন বাগানের?

জশ ইংলিসের চওড়া ব্যাটে ভর করে চেন্নাইকে ২০৪ রানের লক্ষ্য দিল লখনউ

প্রধানমন্ত্রী মোদির সভাস্থলের কাছেই মিলল বিস্ফোরক, নাশকতার ছক দেখছে পুলিশ

নবান্নের নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার, প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

মেদিনীপুর থেকে আরও চার বিজেপি বিধায়ক মন্ত্রিসভায়, তাঁরা কারা?

বিজেপি ক্ষমতায় আসতেই বন্ধ জুলুমবাজি! এবার যৌন পল্লীতেও উড়ল গেরুয়া আবির

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বেতন কত? সোমবার থেকেই শুরু হচ্ছে কাজ