ভ্যাম্পায়ার ফেসিয়াল করাতে গিয়ে সর্বনাশ, এইডস আক্রান্ত ৩ তরুণী

Share:

আন্তর্জাতিক ডেস্ক : মুখে তরতাজা জেল্লা কে না চান!এর জন্য কতো কসমেটিকস, কত ফেসিয়াল, কত ট্রিটমেন্টও করান অনেকে। ‘ভ্যাম্পায়ার ফেসিয়াল’ এই নামটা হয়তো শুনে থাকবেন। কিন্তু এর বিষয়ে আপনি কি জানেন বিস্তারিত। ভ্যাম্পায়ার ফেসিয়াল ‘প্লাজমা ফেসিয়াল’ নামেও পরিচিত। সৌন্দর্য্য বাড়াতে অনেকেই ঝুঁকি নিয়ে নিজের রক্ত দিয়ে এই ফেসিয়াল করে থাকেন। আর এই ফেসিয়াল করতে গিয়েই বিপত্তি হল যুক্তরাষ্ট্রীয় ৩ নারীর।

জানা গেছে যুক্তরাষ্ট্রের একটি স্পাতে এই ভ্যাম্পায়ার ফেসিয়াল করিয়েছিলেন তিন নারী। কিন্তু সৌন্দর্য্য বাড়বে কি, এইচআইভি ভাইরাসে (এইডস) আক্রান্ত হলেন তিন নারী। এই ঘটনাটি ঘটেছে, দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য নিউ মেক্সিকোর সবচেয়ে জনবহুল শহর আলবুকার্কে।

নিউ মেক্সিকোর এই স্পা’টিতে এক মহিলা গ্রাহক মুখে রক্ত মেখে ভ্যাম্পায়ার ফেসিয়াল করিয়েছিলেন। চাঞ্চল্যকর তথ্য উঠে আসে তদন্তে। জানা যায়,যে সরঞ্জাম একবার ব্যবহার করে ফেলে দেওয়ার কথা ছিল, সেই সরঞ্জাম একাধিকবার ব্যবহার করা হয়েছিল ওই স্পা’টিতে। পাল্টানো হয় নি লেবেলবিহীন রক্তের শিশিও। এমনকি ইনজেকশন সিরিঞ্জ ও পাল্টানো হয় নি। আর তাতেই এই বিপত্তি। সিডিসির তথ্য অনুসারে, যে তিন জন নারী এইডসে আক্রান্ত হয়েছেন— তাঁদের মধ্যে কেউ কখনও অনিরাপদ যৌন সম্পর্কে ছিলেন না। কখনো কোনও এইডস রোগীর রক্তও গ্রহণ করেননি তাঁরা। তদন্তে আরও জানা গেছে যে, আলবুকার্কের এই স্পা টিতে তাঁরা ইনজেকশন নিয়েছিলেন ফেসিয়াল করানোর জন্য। সেখানেই ইনজেকশনের সূঁচগুলোতে সঠিকভাবে জীবাণুমুক্ত করা হয় নি।

২০১৮ সালে আক্রান্ত ৩ নারীর মধ্যে মধ্যে দু’জনের দেহে এইডস চিহ্নিত করা হয়েছিল। সেই সময় এই ঘটনা সংক্রান্ত অনুসন্ধান শেষে যে দুই স্পা ক্লিনিকে তাঁরা পিআরপি ইনজেকশন নিয়েছিলেন, সিডিসি সেগুলি বন্ধ করে দিয়েছিল। এরপরেও যাঁরা আগ্রহী ছিলেন তাঁদের ইনজেকশন নেওয়ার আগে এইচআইভি পরীক্ষা করার কথা বলা হয়েছিল। যাতে তাঁরা বিনামূল্যে এই পরীক্ষা করতে পারেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় রোগ প্রতিরোধ ও গবেষণা সংস্থা সেই সম্পর্কে নির্দেশনাও দিয়েছিল। তারপর দীর্ঘদিন এই বিষয়ক তদন্ত বন্ধ ছিল। কিন্তু সম্প্রতি ফের আরও একজন ভ্যাম্পায়ার ফেসিয়াল করিয়ে এইডসে আক্রান্ত হওয়ায় সিডিসি ফের সেই অনুসন্ধান শুরু করেছে।

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

পাইপলাইন বসানোর কাজ চলাকালীন চুঁচুড়ার রাস্তায় বড়সড় ধস, ছুটে গেলেন এলাকার বিধায়ক

গেরুয়া কুপনে বাস থেকে তোলা আদায়, শোরগোল গুসকরায়

ডিউটি সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, সল্টলেকে মৃত্যু CISF জওয়ানের

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

রাস্তা পার হচ্ছিলেন মহিলা, যমের মতো এসে পিষে দিল বাস

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

জমি দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?

শহরে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজ দুই রোগী!

তাপমাত্রা বাড়লেই কন্ট্রোল রুমে অ্যালার্ট, মেট্রো স্টেশনে বসছে স্মার্ট সেন্সর