দিল্লির রাস্তায় হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছেন বিরাট কোহলি, ব্যাপারটা কী?

আইপিএলের মাঝে দিল্লির রাস্তায় বাইক চালাচ্ছেন বিরাট কোহলি। বিষয়টি জানালেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর দাপুটে ব্যাটসম্যান টিম ডেভিড।

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএলের মাঝে দিল্লির রাস্তায় বাইক চালাচ্ছেন বিরাট কোহলি। বিষয়টি জানালেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর দাপুটে ব্যাটসম্যান টিম ডেভিড। তিনি আজ খেলোয়াড়দের বাস থেকে বিরাটকে হেলমেট ছাড়াই বাইক চালাতে দেখেছেন। আর বাসের ভিতর থেকেই বিরাটের বাইক চালানো অবস্থার একটি ভিডিও রেকর্ড করে নিয়েছেন তিনি। এবং সতীর্থদের তা শেয়ার করেছেন। ভিডিও অনুযায়ী, সত্যিই কী হেলমেট ছাড়া বাইক চালিয়েছেন বিরাট? কিন্তু বাস্তবতা একটু অন্য।

আসলে মজার ছলে টিম ডেভিড ভিডিওটি রেকর্ড করেছিলেন। ওই বাইকে ছিলেন বিরাটের ‘লুক আ লাইক’ অর্থাৎ বিরাটের মতো দেখতে একজন মানুষ। ভিডিওটি যখন তিনি তাঁর সতীর্থদের দেখান, তখন স্বাভাবিকভাবেই সবাই হয়ে গিয়েছিলেন, বিরাট কোহলি কীভাবে দিল্লির রাস্তায় বাইক চালাবেন? কিন্তু ভিডিওটি দেখামাত্রই টিম ডেভিডের আইসিবি সতীর্থরা হেসে ওঠেন। RCB তাঁদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া একাউন্টে ভিডিওটি শেয়ার করে লিখেছে, ‘ম্যাচের পর টিম ডেভিড কী সত্যই বিরাটকে বাইক চালাতে দেখেছিলেন? কী ঘটেছিল জানতে পুরো ভিডিওটি দেখুন।

 

অন্যদিকে টিম ডি বলেছেন, গতকাল আরসিবির আইপিএল ম্যাচ শেষ হওয়ার পর তিনি বাসে কোথাও বিরাটকে খুঁজে পাননি। এরপর বাস চলতে শুরু করলে তিনি দেখতে পান, তাদের বাসের পাশ দিয়ে বিরাটের মতো দেখতে একজন বাইকে চালিয়ে যাচ্ছেন। সেই ভিডিওটি রেকর্ড করে তিনি তাঁর সতীর্থদের দেখালেই তাঁরা হাসিতে ফেটে পড়েন। কারণ ভিডিওতে থাকা ব্যক্তিটি পুরোপুরি বিরাটের মতো দেখতে। কিন্তু হেলমেট ছাড়া বাইক চালাচ্ছিলেন। যেটা একেবারেই উচিত নয়। আরসিবি ভিডিওটি শেয়ার করে বার্তা দিয়েছে যে, ‘বাইক চালানোর সময় সর্বদা হেলমেট পরুন।’ এর আগেও রোহিত শর্মার মতো দেখতে আরেকজনকে বাইক চালাতে দেখা গিয়েছিল এবং সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।

করোনা ভাইরাস ছড়ানোয় অভিযুক্ত চিনের গবেষণাগারকে অর্থ জুগিয়েছেন শীর্ষ মার্কিন বিজ্ঞানী!

কোমরে দড়ি বেঁধে আদালতে পেশ মুন্না-অনিমেষ, ‘চোর-চোর’ স্লোগানে সরগরম চন্দননগর

সন্তানের সামনেই স্ত্রীকে বেঁধে নির্মম মারধর, জোর করে প্রস্রাব পানে বাধ্য করল পাষণ্ড স্বামী

সকাল-সন্ধ্যায় কখন মিলবে জগন্নাথদেবের দর্শন? প্রকাশ্যে দিঘা মন্দিরের নতুন সময়সূচি

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে অল্লু অর্জুনকে সশরীরে হাজিরার নির্দেশ

হাসপাতাল চত্বরে খালের জল থেকে বস্তাবন্দি বৃদ্ধর দেহ উদ্ধার, আটক ১

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

শনি-রবি রাজ্যে বড় দুর্যোগের আশঙ্কা! সতর্ক করল আবহাওয়া দফতর

শিয়রে সমন, ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা নিয়ে বিপাকে মমতা-অভিষেক

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

আরও বিপাকে শওকত মোল্লা, তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের

পর পুরুষের প্রেমে মজেছেন স্ত্রী, অভিমানে ট্রেনের সামনে ঝাঁপিয়ে আত্মহত্যা ‘দুঃখী’ স্বামীর

ডিনার টেবিলে আনুন নতুন স্বাদ, বাড়িতেই বানিয়ে ফেলুন স্পাইসি গ্রিলড চিকেন