বিশ্বের শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ পড়লেন ট্রাম্প

উল্লেখ্য, গত বছর পর্যন্ত বিশ্বের সেরা ৪০০ ধনী ব্যক্তির তালিকায় ট্রাম্পের অবস্থান ছিল ৩৩৯ নম্বরে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মার্কিন রাষ্ট্রপতির পদ খোয়ানোর পর থেকেই কার্যত অস্তিত্ব সংকটে ভুগছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার রাষ্ট্রপতি থাকাকালীন প্রায় প্রতিদিনই খবরের শিরোনামে থাকতেন তিনি। সেইসময় তাঁর কথিত একাধিক মন্তব্য তাঁকে বারংবার বিতর্কের শিরোনামে নিয়ে এসেছে। কিন্তু রাষ্ট্রপতির পদ থেকে সরে যাওয়ার পর থেকেই কার্যত গুরুত্ব হারিয়ে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সম্প্রতি জানা গিয়েছে শুধুমাত্র প্রাসঙ্গিকতা নয়, প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সম্পত্তিও কমে গিয়েছে। আর মূলত সেই কারণেই বিশ্বের বিশ্ব ৪০০ ধনীর তালিকা থেকে বাদ পড়লেন তিনি।

উল্লেখ্য, গত বছর পর্যন্ত বিশ্বের সেরা ৪০০ ধনী ব্যক্তির তালিকায় ট্রাম্পের অবস্থান ছিল ৩৩৯ নম্বরে। কিন্তু করোনার কারণে বিপুল লোকসান হয়েছে ট্রাম্পের ব্যবসায়। জানা যাচ্ছে, করোনাকালে ট্রাম্প খুইয়েছেন প্রায় ৬০ কোটি ডলার। বর্তমানে তাঁর সম্পত্তির পরিমাণ ২৫০ কোটি মার্কিন ডলার। ফোর্বস ম্যাগাজিনের প্রকাশিত তালিকায় ৪০০ নম্বর স্থানে যিনি রয়েছেন তাঁর সম্পত্তি ট্রাম্পের সম্পত্তির থেকে ৪০ কোটি ডলার বেশী। 

জানা গিয়েছে, ফোর্বস ম্যাগাজিনের প্রকাশিত তালিকায় বিশ্বের শীর্ষ ৪০০ ধনীর মধ্যে প্রথম স্থানে রয়েছেন প্রসিদ্ধ ইকমার্স সংস্থা অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বোজেস। দ্বিতীয় স্থানে রয়েছেন টেসলা ও স্পেসএক্সের মালিক এলোন মাস্ক। তৃতীয়তে অবস্থান  করছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এবং চতুর্থ স্থান দখল করেছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। পঞ্চম স্থানে র‍য়েছেন গুগলের স-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ।       

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার