টুইটারের নতুন সিইও হিসেবে নিজেকে দাবি করলেন রম্যলেখক বেস কালভ

মঙ্গলবারই টুইটারের সিইও পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন ইলন মাস্ক।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: ইলন মাস্ক সরে দাঁড়ানোর পরে কে টুইটারের নতুন সিইও হচ্ছেন তা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। তার মধ্যেই নিজেকে টুইটারের নতুন সিইও হিসেবে দাবি করলেন এমি পুরস্কারের জন্য মনোনীত বিশিষ্ট রম্যলেখক বেস কালভ। পাঠকদের কাছে অবশ্য বেস বেল হিসেবেই তিনি পরিচিত। কোটি-কোটি মানুষ নিজেদের অভিব্যক্তি প্রকাশ করার জন্য যে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন তার সিইও পদে তাঁর মতো আনকোরাকে বেছে নেওয়ার জন্য সংস্থার কর্ণধার ইলন মাস্ককেও ধন্যবাদ জানিয়েছেন টুইটারের নয়া সিইও বলে দাবি করা বেস কালভ। 

গত রবিবার বিশ্বকাপ ফাইনালের দিন আচমকাই এক পোস্টে তাঁর সিইও পদে থাকা উচিত কিনা, তা নিয়ে অনুসারীদের মতামত জানতে চেয়েছিলেন টুইটার কর্ণধার ইলন মাস্ক। একই সঙ্গে জানিয়েছিলেন, ভোটাভুটিতে যে ফল হোক না কেন, তা মাথা পেতে মেনে নেবেন। ওই পোস্ট ঘিরে ব্যাপক সাড়া পড়ে গিয়েছিল। এক কোটি ৭৫ লক্ষ ২ হাজার ৩৯১ জন নিজেদের মতামত জানিয়েছেন। তার মধ্যে ৫৭.৫ শতাংশই টুইটারের সিইও পদ থেকে বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনীর সরে দাঁড়ানোর পক্ষে মতামত দিয়েছিলেন। আর ৪২ দশমিক ৪ শতাংশ মাস্কের পদে থেকে যাওয়া উচিত বলে জানিয়েছিলেন। ভোটাভুটির পরে ৩৬ ঘন্টারও বেশি নীরব ছিলেন টুইটার কর্ণধার। ফলে জল্পনা ছড়ায়, ভোটের ফল মেনে সত্যই কী পদ ছেড়ে দেবেন তিনি। নাকি আঁকড়ে থাকবেন।

মঙ্গলবার ভোরেই সব জল্পনার অবসান ঘটিয়ে টুইটারের সিইও পদ ছাড়ার ঘোষণা করেন সংস্থার কর্ণধার ইলন মাস্ক। নিজের সরে দাঁড়ানোর কথা ঘোষণা করে টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, ‘টুইটারের জন্য একজন নতুন সিইও’র সন্ধান করছি। যোগ্য ব্যক্তিকে খুঁজে পেলেই, আমি টুইটারের সিইও পদ থেকে সরে দাঁড়াব। শুধু সফ্টওয়্যার এবং ইঞ্জিনিয়ারিং পরিষেবা দেখভাল করব’।  

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি