চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মাতৃভূমি রক্ষার জন্য রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে নামছেন ইউক্রেনের দুই বক্সার

আন্তর্জাতিক ডেস্ক: বক্সিং রিং-এ তাঁর ঘুঁষি খেয়ে উঠে দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলত প্রতিপক্ষ বক্সারা। নিজের ঘুঁষি দ্বারা বহু প্রতিপক্ষকে সহজেই কাবু করে ফেলতেন। কিন্তু রুশ সেনাদের ঠেকানোর জন্য বিশ্বসেরা প্রাক্তন বক্সার ভিতালি ক্লিৎসেকোর পাঞ্চ যথেষ্ট নয়। তাই নিজের মাতৃভূমিকে ভিনদেশি শক্তির হাত থেকে বাঁচানোর জন্য অস্ত্র হাতে তুলে নামছেন ইউক্রেন এই খ্যাতনামা বক্সার। তাঁর সঙ্গে এই যুদ্ধে সামিল হচ্ছেন  ভাই ভ্লাদিমির ক্লিৎসেকোও। যিনি নিজেও একজন বক্সার। তাঁরা দু’জনেই রুশ সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করতে পুরোপুরি প্রস্তুত। 

ভিতালি এবং ভ্লাদিমির ২ জনেই দেশের সার্বভৌম রক্ষা করার জন্য এগিয়ে এসেছেন। ভিতালি বলেন, ‘আমি ইউক্রেককে খুবই ভালোবাসি এবং আমি আমার দেশ ইউক্রেনকে বিশ্বাস এবং ভরসা করি। এখানকার মানুষদের মনের জোর  প্রচুর। তাই সকলকে আহবান করছি আমাদের এই যুদ্ধে সাহায্য করুন। এছাড়া আমাদের সামনে আর কোনও উপায় নেই। সার্বভৌম এবং শান্তি ফেরাতে গেলে লড়াই করতেই হবে’।

২০১৪ সালে বক্সিংকে চিরতরে জানিয়েছিলেন ভিতালি। হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের মঞ্চে নিজের ঘুঁষির দ্বারা অসংখ্য প্রতিপক্ষকে ঘায়েল করেছেন। বক্সিং ছাড়ার পর থেকে কিয়েভের মেয়রের দায়িত্ব পাল করছিলেন।

Published by:

Share Link:

More Releted News:

ব্যাটিংয়ের পর দাপুটে বোলিং, গুজরাতকে ৯৯ রানে হারাল মুম্বই

তিলক বর্মার অপরাজিত শতরান, গুজরাতকে ২০০ রানের লক্ষ্য দিল মুম্বই

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

 কিউইদের হারিয়ে একদিনের সিরিজে সমতা ফেরাল টাইগাররা

IPL-এর মাঝে মুম্বইয়ের অধিনায়কত্ব হারাবেন হার্দিক? প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মন্তব্যে চর্চা

আইপিএলে ‘ব্ল্যাক ম্যাজিক’ বিতর্ক,  ভাইরাল চিঠি ভুয়ো বললেন ললিত মোদি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ