চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মোটা মাইনের চাকরি ছেড়ে বিরিয়ানি ব্যবসায় নামলেন দুই যুবক

নিজস্ব প্রতিনিধিঃ নিজস্বতা থাকার পরেও সেই গুণ জলাঞ্জলি দিতে হয় অনেককে। কারও দেওয়ালে পিঠ ঠেকে যায়। কেউ আবার অর্থের জোরের কাছে হেরে যায়। কিন্তু হেরে যাওয়া লড়াইকে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারেন যারা তাঁরাই বোধহয় আসল বাজিগর। এইরকমই এক নজির মিলল এবার পঞ্জাবে। হরিয়ানার দুই ইঞ্জিনিয়ার যুবক মোটা টাকা মাইনের চাকরি হেরে খুলে ফেললেন বিরিয়ানির দোকান। বলে রাখা ভালো সময়ের সঙ্গে সঙ্গে পাল্টাচ্ছে নতুন প্রজন্মের পেশা বেছে নেওয়ার সিদ্ধান্ত। আর তাই রাস্তার ধারে সাজিয়ে গুছিয়ে নিয়ে চা কিংবা ফুচকা, বিরিয়ানির দোকান দিতে তাঁরা আর সঙ্কোচ বোধ করেন না। তার নজির মিলল আরও একবার। রোহিত সাহানি আর বিশাল ভরদ্বাজ নামের ওই দুই যুবক তাঁদের দোকানে রাখছেন তেলহীন ভেজ বিরিয়ানি আর সেই মতই দোকানের নামও দিয়েছেন ‘ ইঞ্জিনিয়ার্স ভেজ বিরিয়ানি’। 

রোহিতের বরাবরের ইচ্ছা ছিল রান্না নিয়ে আলাদা কিছু করার। ইতিমধ্যেই একটি রান্নাবান্নার ভিডিও নিয়ে কাজ করার জন্য ইউটিউব চ্যানেল খুলে ফেলেছেন তিনি। সময় সুযোগ পেলেই মনের মত রান্না করে সেখানে দিব্যি আপলোড করছেন আর দর্শকদের সামনে তা তুলে ধরছেন। কিন্তু দুজনে মিলে এমন ব্যবসা কেন? এ বিষয়ে রোহিতের মতামত বিশাল তাঁর সহকর্মী। সে সবসময়ই রোহিতকে আলাদা কিছু করার সাহস ও ইচ্ছা জুগিয়েছেন আর তাই যখন আলাদা করে কিছু করার ইচ্ছা হল তখন তিনি বিশালকে সঙ্গে নিয়েই কাজ শুরুর করার কথা ভাবলেন। তার কারণ একটাই থাকলে একসঙ্গেই থাকব আর ডুবলে দুজনে একসঙ্গে। দেখে নিন কীভাবে তাঁরা বানাচ্ছেন তাঁদের এই বিরিয়ানি। 

View this post on Instagram

A post shared by Rohit Saini (@cwr_cookingwithrohit)

Published by:

Share Link:

More Releted News:

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

অক্ষয় তৃতীয়ায় শেষ মুহূর্তের কেনাকাটার শুভ লগ্ন কখন শুরু?জানুন সময়সূচি

৯ কোটি টাকায় নিলাম টাইটানিকের ‘বেঁচে যাওয়া’ এক যাত্রীর লাইফ জ্যাকেট

ডেটিং অ্যাপে সঙ্গী নয়, চাকরি খুঁজছেন অনেকেই! ভাইরাল নতুন ট্রেন্ড

কোকাকোলার আগেই ভারতের কোল্ড ড্রিঙ্ক, ইতিহাসের সাক্ষী ‘আর্ডিস’

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ