ব্রিটেনের সংসদ নির্বাচনে চার বাংলাদেশি কন্যার বাজিমাত

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: ব্রিটেনে দীর্ঘ ১৪ বছর বাদে ক্ষমতার পালাবদল ঘটেছে। ঋষি সুনকের কনজারভেটিভ পার্টিকে সরিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা দখল করেছে লেবার পার্টি। সদ্য সমাপ্ত নির্বাচনে লেবার পার্টি থেকে আটজন, কনজারভেটিভ পার্টি থেকে দুজনসহ অন্যান্য দলের মনোনয়নে এবং নির্দল প্রার্থী হিসেবে মোট ৩৪ বাংলাদেশি বংশোদ্ভূত লড়াই করেছেন। তার মধ্যে জয়ী হয়েছেন মাত্র চার জন। আর চার জনই মহিলা। কারা-কারা জয়ী হলেন, দেখে নেওয়া যাক-

রুশনারা আলী- ব্রিটেনের সংসদে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসাবে সাংসদ হওয়ার কৃতিত্ব গড়েছিলেন রুশনারা আলী। লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনে  ২০১০ সালে প্রথমবার নির্বাচিত হয়েছিলেন। তার পরে আর পিছন পানে তাকাননি। এ নিয়ে টানা পাঁচ বার সাংসদ হিসাবে নির্বাচিত হলেন তিনি। এবার তিনি  তিনি বেথনালগ্রিন অ্যান্ড স্টেপনি আসন থেকে ১৫ হাজার ৮৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ২০১০ থেকে আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক ছায়ামন্ত্রীর পাশাপাশি ২০১৩ সালের অক্টোবরে ছায়া শিক্ষা প্রতিমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছিলেন। কিয়ের স্টারমারের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব পেতে পারেন তিনি।  

রূপা হক-  পশ্চিম লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসন থেকে ফের জয়ী হয়েছেন রূপা হক।  লেবার পার্টির হয়ে ২০১৫ সালে প্রথমবারের মতো সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছিলেন। ২০১৬ সালের অক্টোবরে লেবার পার্টির ছায়া স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান। নিকটতম প্রতিদ্ধন্দ্বী কনজারভেটিভ পার্টির প্রার্থী জেমস উইন্ডসর ক্লাইভকে ১৪ হাজার ভোটে হারিয়েছেন। রুপা হকের পৈতৃক নিবাস বাংলাদেশের পাবনা জেলার মুকসেদপুরে।

টিউলিপ সিদ্দিক- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে। ২০১৫ সালে লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে প্রথমবার লেবার পার্টির হয়ে ভোটের ময়দানে নেমেই বাজিমাত করেছিলেন। টিউলিপ ২০১৬ সাল থেকে ছায়া শিক্ষামন্ত্রী, সর্বদলীয় পার্লামেন্টারি গ্রুপের ভাইস চেয়ারপার্সনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছেন।

আপসানা বেগম– পূর্ব লন্ডনের পপলার অ্যান্ড লাইমহাউস আসন থেকে লেবার পার্টির মনোনয়নে প্রথমবারের মতো সাংসদ নির্বাচিত হন। আপসানার জন্ম ও বেড়ে ওঠা টাওয়ার হ্যামলেটসেই। তাঁর আদি বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরে। গাজায় ইজরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ব্রিটিশ সংসদে সোচ্চার হওয়ার পাশাপাশি গাজায় যুদ্ধবিরতির পক্ষে ভোট দিয়ে চর্চায় চলে আসেন।

 

বেসরকারি স্কুল থেকে কয়েক কোটি টাকা উদ্ধার! মিলল কন্ডোমও

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়

মীনাক্ষী নটরাজনের প্রার্থীপদ খারিজের ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস

১৭ বছরে রুপোলি পর্দায় আত্মপ্রকাশ, কত টাকা সম্পত্তি রয়েছে অভিষেক ঘনিষ্ঠ সায়নীর

গল্প নয় সত্যি, ৩৭ হাজারেরও বেশি ছাড়ে মিলছে Samsung Galaxy S25 স্মার্টফোন

আলিপুরে দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় থানায় অভিযোগ দায়ের

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

স্মার্টওয়াচ নাকি ট্র্যাডিশনাল ঘড়ি? জেনে নিন প্রতিদিনের জীবনযাত্রার জন্য কোনটি বেশি উপযুক্ত

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

১০ সেকেন্ডের পালস টেস্টেই ধরা পড়তে পারে লুকিয়ে থাকা হৃদরোগের ঝুঁকি

১৬ জুনের পর ঘুরবে ভাগ্যের চাকা, ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন!

মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, কর্মক্ষেত্রে উন্নতি ৪ রাশির জাতকদের