দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

যোগী রাজ্যে গরু-কুকুরের সঙ্গে সঙ্গমের অভিযোগে শ্রীঘরে ঠাঁই বৃদ্ধের

নিজস্ব প্রতিনিধি, লখনউ: রাস্তার গরু ও কুকুরের সঙ্গে নিয়মিতই সঙ্গমে মিলিত হতেন তিনি। আর ওই অপকীর্তি ধরা পড়েছিল রাস্তায় থাকা সিসিটিভি ক্যামেরায়। গোপন ক্যামেরায় বন্দি ওই দৃশ্য দেখে চমকে গিয়েছিলেন দুঁদে পুলিশ আধিকারিকরাও। শেষ পর্যন্ত নৈতিক স্খলনের দায়ে বিজয়েন্দ্র মিশ্র নামে ওই গুণধর বৃদ্ধকে গ্রেফতার করেছে  পুলিশ। গ্রেফতারের পরে শ্রীঘরে ঠাঁই হয়েছে গুণধর বৃদ্ধের।

শনিবার কানপুর পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ) রবীন্দ্র কুমার জানিয়েছেন, ধৃত বিজয়েন্দ্র মিশ্র গুজাইনির বারা এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে রাস্তার কুকুর ও গরুর সঙ্গে যৌন মিলনের প্রমাণ মিলেছে। একাধিকবার ওই অপরাধ করেছেন তিনি। রাস্তায় থাকা সিসিটিভি ফুটেজে ওই যৌন সঙ্গমের দৃশ্য দেখা গিয়েছে। অতীতেও একাধিকবার পথকুকুর ও রাস্তায় ঘুরে বেড়ানো গরুদের সঙ্গে সঙ্গম করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পরেই বিজয়েন্দ্র মিশ্রের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারায় (অস্বাভাবিক অপরাধ) মামলা রুজু করা হয়েছিল। শেষ পর্যন্ত নির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়।

কানপুর পুলিশের যুগ্ম কমিশনার (আইনশৃঙ্খলা) আনন্দপ্রকাশ তিওয়ারি জানিয়েছেন, ধৃত বিজয়েন্দ্র মিশ্র মানসিক বিকারগ্রস্ত বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। আদৌ তিনি মানসিক অবসাদগ্রস্ত কিনা তা নিশ্চিত হতে  শারীরিক পরীক্ষা করানো হচ্ছে। তবে অতীতেও একাধিকবার গরু-কুকুরের সঙ্গে যৌন মিলনে মত্ত হয়েছিলেন ৬২ বছরের বৃদ্ধ।

Published by:

Share Link:

More Releted News:

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

হাজারিবাগে ভয়াবহ ব্যাঙ্ক ডাকাতি, ১০ মিনিটে সাত কোটির সোনা নিয়ে চম্পট দুষ্কৃতীদের

শরীরের একাধিক আঘাতের চিহ্ন, NCB হেফাজতে BSF জওয়ানের রহস্যমৃত্যু

‘নগ্ন’ ছবি চেয়ে অক্ষয়ের ১৩ বছরের মেয়েকে হয়রানি, গ্রেফতার অভিযুক্ত

বালুরঘাটের বিদায়ী বিধায়ককে পুনর্বাসন দিল মোদি সরকার, কোন পদ পেলেন অশোক লাহিড়ী?

ইরানি সেনার হাতে আটক ট্যাঙ্কারে রাজস্থানের মার্চেন্ট নেভি অফিসার, উদ্বিগ্ন পরিবার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ