এই মুহূর্তে

করোনার টিকা নিতে নারাজ ‘কুস্তিগির’ তুলে আছাড় মারলেন স্বাস্থ্যকর্মীকে!

নিজস্ব প্রতিনিধি: করোনার টিকা নেওয়ায় অনীহা এই পর্যায়ে পৌঁছতে পারে তা বোধহয় স্বপ্নেও ভাবতে পারেননি উত্তরপ্রদেশের বালিয়ার এই স্বাস্থ্যকর্মী। সামনেই উত্তরপ্রদেশে বিধানসভা ভোট। তাই জোরকদমে চলছে টিকাকরণ। যারা টিকা নেননি তাঁদের চিহ্নিত করে করোনার টিকা দেওয়া হচ্ছে। এরকমই এক কর্মসূচিতে দেখা গেল কয়েকটি ভিন্ন চিত্র। যেমন উত্তরপ্রদেশের বালিয়ার এক প্রত্যন্ত গ্রামে স্থানীয় এক ব্যক্তি টিকা নিয়ে নারাজ ছিলেন। এক ভিডিওয় দেখা যাচ্ছে, জেলা স্বাস্থ্য দফতরের এক আধিকারিক টিকার কথা বলতে গেলে ওই ব্যক্তি জলের ধারে নেমে যান। কার্যত জোর করেই তাঁকে জল থেকে তোলার পর দেখা যায় সেই আধিকারিককে রীতিমতো কুস্তিগিরের মতো তুলে আছাড় মারলেন ওই ব্যক্তি। আরেকটি ভিডিওয় দেখা যাচ্ছে টিকা নিতে নারাজ এক ব্যক্তি সোজা উঠে বসেছেন একটি গাছের মগডালে। তাঁকে নীচে নেমে আসার জন্য অনুরোধ করছেন স্বাস্থ্যকর্মীরা।

উত্তরপ্রদেশের বালিয়া দেশের মধ্যে একেবারে নীচের সারিতে রয়েছে করোনার টিকাকরণে। তাই বিধানসভা ভোটের আগে টিকাকরণে জোর দিয়েছে জেলা প্রশাসন। এই কর্মসূচিতেই দেখা গেল মজার সব দৃশ্য। টিকা নিতে নারাজ এক ব্যক্তি সোজা উঠে যায় গাছের মগডালে। নীচে তখন বেশ কয়েকজন টিকাকর্মী ওই ব্যক্তিকে বোঝানোর চেষ্টা করছেন। ওই ব্যক্তি বলতে থাকেন তিনি কিছুতেই নীচে নামবেন না। তিনি টিকা নেবেন না, তাঁর ইঞ্জেকশনে ভয় করে। তবে শেষ পর্যন্ত অনেক বুঝিয়ে সুঝিয়ে ওই ব্যক্তিকে নীচে নামিয়ে আনা হয়। এবং টিকাও দেওয়া হয়।

কিন্তু আরেকটি ঘটনা এত সহজে মেটেনি। সেখানে এক ব্যক্তিকে টিকা নিয়ে বোঝাতে গেলে তিনি এখন টিকা নেবেন না বলে পালাতে যান। একটি জলাশয়ের ধারে নেমে যান তিনি। কোনও রকমে তাঁকে সেখান থেকে তুলে আনার চেষ্টা করতেই ওই ব্যক্তি টিকাকর্মীকে কুস্তির প্যঁচে তুলে আছাড় মারেন এবং সেখান থেকে পালিয়ে যান। ভিডিওগুলি তুলেছিলেন টিকাকরণ কর্মসূচিতে থাকা স্বাস্থ্যকর্মীরাই। পরে সেগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। উল্লেখ্য, সম্প্রতি সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকার জানিয়েছিল কাউকে জোর করে করোনার টিকা দেওয়া হবে না। কিন্তু উত্তরপ্রদেশে দেখা গেল উল্টো চিত্র।

Published by:

Share Link:

More Releted News:

আগামী ১৫ বছরের মধ্যে ভারত-সহ বিশ্বের ৫০ কোটি শিশুর ওজন বৃদ্ধির আশঙ্কা

রহস্যময় পুরীর জগন্নাথ মন্দিরে ৫গোপন তথ্য, জানলে অবাক হবেন

‘উনি কি গায়িকা ছিলেন?’ হাসতে হাসতে আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা, বিপাকে বিজেপির মেয়র

বন্ধুর পাশে দাঁড়াতে ৩৭ লাখের গাড়িকেই দোকান বানালেন জার্মানি ফেরত বিজ্ঞানী

দোকানদার নামাজে যেতেই ক্যাশবাক্স খালি করে পালাল চোর বাবাজি, লুঠপাট ফুটে উঠল CCTV-তে

স্কিপিংয়ে বিশ্বজয়! এক মিনিটে ১৮৮ বার ডাবল-আন্ডার করে রেকর্ড গড়লেন চিনা যুবক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ