চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

যোগী রাজ্যে আরও এক মন্দিরে মিনি স্কার্ট, বারমুডা, ছেঁড়া জিনস পরে প্রবেশ নিষিদ্ধ

নিজস্ব প্রতিনিধি, লখনউ: উত্তরপ্রদেশের এটাওয়া জেলার সিদ্ধপীঠ হিসেবে পরিচিত কালী বাহ মন্দিরে চালু হল পোশাক বিধি। আধ্যাত্মিক ও ভাবগম্ভীর পরিবেশের কথা মাথায় রেখে বারমুডা, হাফপ্যান্ট, টি শার্ট, ছেঁড়া জিনস, নাইট গাউন-সহ ছোট পোশাক পরে মন্দিরে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মন্দিরের পরিচালন সমিতির এক সদস্যের কথায়, মায়ের সামনে বেলেল্লাপনা রুখতেই এমন কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।

এটাওয়া জেলার কালী বাহ মন্দিরে প্রতিদিনই দূর-দূরান্ত থেকে অসংখ্য ভক্ত ও পুণ্যার্থী আসেন। ভক্তদের কাছে সিদ্ধপীঠ হিসেবেই পরিচিত কালী বাহ মন্দির। ইদানিং স্বল্পবসনা হয়ে অনেকেই মাতৃমূর্তি দর্শন করছেন এবং পুজো দিচ্ছেন। তাতে অস্বস্তিতে পড়ছেন বয়স্ক ভক্ত ও পুণ্যার্থীরা। দৃষ্টিকটূ পোশাক পরিহিতদের যাতে মন্দিরে প্রবেশ করতে দেওয়া না হয় মন্দির কর্তৃপক্ষের কাছে সেই আর্জি জানিয়েছিলেন। এর পরেই মন্দিরে পোশাক বিধি চালু করা হল।

চলতি বছরের শুরুতেই মথুরার রাধা দামোদর মন্দিরে হাফপ্যান্ট, বারমুডা, ছেঁড়া জিনস, মিনি স্কার্ট পরে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল। তার পরে গত ২১ জুন বদাউনের বীরুয়াবাদি মন্দির কর্তৃপক্ষও মন্দিরে প্রবেশের ক্ষেত্রে জিনস, ছেঁড়া জিনস, টিশার্ট, রাত পোশাক নিষিদ্ধ করেছিল। দুই মন্দির কর্তৃপক্ষের দেখানো পথে হেঁটে ২৩ জুন মথুরার রাধারানি মন্দিরেও প্রবেশের ক্ষেত্রে পোশাক বিধি চালু করা হয়।

Published by:

Share Link:

More Releted News:

দিল্লিতে সিনেমার কায়দায় রোমান্স স্ক্যাম! ‘আই লাভ ইউ’ বললেই ফাঁকা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সাবানের সংস্থার বিরুদ্ধে মামলা, তামান্নার আবেদন খারিজ

৫০ শতাংশ বাড়ছে লোকসভা আসন, মহিলাদের জন্য বরাদ্দ ২৭২টি সিট, বড় সিদ্ধান্ত কেন্দ্রের

বন্ধুদের খেলা দেখে উচ্ছ্বসিত বিশেষভাবে সক্ষম শিশু! সরলতায় মুগ্ধ নেটদুনিয়া, ভাইরাল ভিডিও

মহিলা সংরক্ষণে আসন পুনর্বিন্যাস বিল লোকসভায়, শুরুতেই বিরোধীদের তীব্র প্রতিবাদ

তাপপ্রবাহে পুড়ছে মহারাষ্ট্র, হিটস্ট্রোকের বলি অটোচালক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ