Loading live market data...
Loading active stocks...
Connecting...

বন্ধ হয়ে যাচ্ছে UPI-এর বিশেষ পরিষেবা, গ্রাহকরা মহা বিপদের সম্মুখীন

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন মাস পড়তেই বড়সড় বদল।  UPI অর্থাৎ ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেসের নিয়মে বদল আসছে বুধবার থেকে। জালিয়াতি রোধ করতে গুরুতর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। UPI-তে P2P (Person To Person) লেনদেন এবার বন্ধ হয়ে যাচ্ছে। এই সুবিধা বন্ধ হয়ে যাবে ঘোষণা করে সার্কুলার জারি করেছে NPCI।

P2P পরিষেবা অত্যন্ত জনপ্রিয় একটি পরিষেবা। সেই সঙ্গে অনলাইন জালিয়াতির অন্যতম মাধ্যমও। জারি করা সার্কুলারে লেনদেনের পরিমাণ সম্পর্কিত তথ্য দেওয়া হয়েছে। ১ অক্টোবর থেকে  UPI অ্যাপ কিংবা ব্যাঙ্কিং অ্যাপে P2P কালেক্ট রিকোয়েস্ট শুরু কিংবা প্রসেস হবে না। NPCI-এর সার্কুলারে প্রত্যেক ব্যাঙ্ক, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং UPI অ্যাপগুলিকে এই নির্দেশ দেওয়া হয়েছে। জানিয়ে দেওয়া হয়েছে প্রত্যেক সংস্থাকে নিজেদের সিস্টেম এবং প্রসেস আপডেট করতে হবে। বুধবারের পর থেকে নাহলে আর কোনও পুরনো ফিচার চলবে না।

বর্তমানে অনলাইন জালিয়াতি যেন জলভাত হয়ে গিয়েছে। বহু প্রচেষ্টা করেও অনলাইন জালিয়াতি বন্ধ করা যাচ্ছে না। P2P মাধ্যমকেই সাধারণত বেছে নেয় জালিয়াতরা। নতুন নিয়ম আসার জেরে কোনও গ্রাহক নতুন কোনও গ্রাহককে আর Request Money/Collect Request পাঠিয়ে টাকা চাইতে পারবে না। সাধারণত যেটা হয় সেটা হল অনলাইন জালিয়াতরা গ্রাহকদের কাছে কালেক্ট রিকোয়েস্ট পাঠায়। গ্রাহকও বেশি কিছু না ব্বুঝে রিকোয়েস্ট অ্যাকপেস্ট করে নেয়। তারপরেই মুহূর্তে  খালি হয়ে যায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এই পরিবর্তনের জেরে সাইবার প্রতারকদের হামলা কিছুটা হলেও কমবে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, UPI-এর অর্থ ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস। এটি ডেভেলপ করেছে NPCI অর্থাৎ ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। UPI পেমেন্ট করতে হলে গ্রাহকদের প্রয়োজন পড়ে QR Code, মোবাইল নম্বর বা UPI ID’র। UPI-এর আরও বেশ কিছু অপশন রয়েছে। যেমন  Paytm, Phonepe, Gpay।

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

নবান্নে গিয়ে মুখ্যসচিব ও ডিজিকে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার বার্তা শমীকের

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত

মোদিকে অনুসরণ তারেকের, কনভয় থামিয়ে অ্যাম্বুলেন্সের জন্য রাস্তা ছাড়লেন প্রধানমন্ত্রী