এক কেজি ঢেঁড়স ৭,২০০ টাকা, দাম শুনে আক্কেল গুড়ুম খদ্দেরের

Share:

নিজস্ব প্রতিনিধি: ঢেঁড়স কিনতে গিয়েই যেন হার্ট অ্যাটাক! বাজারে গিয়ে দাম শুনে মাথায় হাত এক ভারতীয়ের। এক কেজি ঢেঁড়সের দাম নাকি ৭ হাজার ২০০ টাকা! আমেরিকার এক সুপারমার্কেটে কেনাকাটা করতে গিয়ে এক ভারতীয় যুবক এমনই একটি দৃশ্যের মুখোমুখি হন, যা দেখে তিনি যেমন অবাক হয়েছেন। তেমনই অবাক হয়েছেন সোশ্যাল মিডিয়ার হাজার হাজার মানুষ।  

ভাইরাল হওয়া একটি ইনস্টাগ্রাম ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি দোকানে বিক্রি হওয়া ঢেঁড়সের দাম দেখিয়ে সেটিকে ভারতীয় মুদ্রায় হিসেব করছেন। তার দাবি, সেখানে প্রতি পাউন্ড ঢেঁড়সের দাম প্রায় ৪০ মার্কিন ডলার যা ভারতীয় মুদ্রায় ১ কেজি ঢেঁড়সের দাম দাঁড়ায় প্রায় ৭ হাজার ২০০ টাকা। ভারতের বাজারদরের তুলনায় কয়েক গুণ বেশি। শুধু কাঁচা ঢেঁড়সই নয়। ভাজা ও মশলা মাখানো ঢেঁড়সও সেখানে বিশেষ স্ন্যাকস হিসেবে বিক্রি হচ্ছে। ভিডিওতে তিনি একটি ছোট প্যাকেট দেখিয়ে বলেন, মাত্র ৮৫ গ্রাম ভাজা ঢেঁড়সের দাম ৬.৫০ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৫৫০-৬৬০ টাকা। তার কথায়, ‘ভারতে যে ঢেঁড়স সাধারণ সবজির মতো খাওয়া হয়, আমেরিকায় সেটাই প্যাকেজিং হয়ে প্রিমিয়াম খাবারে পরিণত হয়েছে।’

 

View this post on Instagram

 

A post shared by Ashish Ahuja | Indian in the US 🇺🇸 (No filters) (@ashishahuja.usa)

আরও পড়ুন: শৈশবের স্বপ্নপূরণ, এবার আইপিএসের চরিত্রে সলমানের নায়িকা ডেইজি শাহ

ভিডিওটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই এটি ২ লাখ ৪৮ হাজারের বেশি ভিউ এবং সাড়ে তিন হাজারের বেশি লাইকস পেয়েছে। অনেকেই মন্তব্য করেছেন, আমদানি খরচ, সীমিত সরবরাহ এবং কম প্রাপ্যতার কারণেই বিদেশে ভারতীয় সবজির দাম এত বেশি হয়। ভিডিওটি ঘিরে মন্তব্যের বন্যাও বয়ে গিয়েছে। একজন ব্যবহারকারী লেখেন, ‘আমেরিকানদের কাছে এটি খুব ব্যয়বহুল নয়, কারণ তাদের আয়ও অনেক বেশি। তাছাড়া এটি স্বাস্থ্যকর খাবার।’ আরেকজন মজা করে মন্তব্য করেন, ‘এই দামে খুব বেশি হলে ২০টা পিস পাওয়া যাবে। এখানকার লোকেরাও এর বেশি কিনতে চাইবে না।’ অন্য একজন আবার রসিকতা করে লেখেন, ‘এভাবে যদি দাম থাকে, তাহলে ঢেঁড়স রপ্তানির ব্যবসা শুরু করাই ভালো!’  

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত