শৈশবের স্বপ্নপূরণ, এবার আইপিএসের চরিত্রে সলমানের নায়িকা ডেইজি শাহ

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘বড় হয়ে কী হতে চাও?’ শৈশবে এই প্রশ্নের মুখোমুখি হন কমবেশি সকলেই । কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কিংবা পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন দেখেন। তবে সময়ের সঙ্গে সেই স্বপ্নের রঙ বদলে যায়, বদলায় জীবনের গতিও। তবে শৈশবের স্বপ্নগুলো অনেক সময় বাস্তবে পূরণ না হলেও জীবনের অন্য কোনও মোড়ে সেটি ঠিক ফিরে আসে। ছোটবেলায় স্বপ্ন ছিল আইপিএস অফিসার হওয়ার। সময়ের সঙ্গে সেই স্বপ্নের পথ বদলেছে। কিন্তু এবার রুপোলি পর্দায় সেই স্বপ্নকেই যেন নতুন করে ছুঁতে চলেছেন সলমানের নায়িকা ডেইজি শাহ। আসন্ন চলচ্চিত্র ‘ডিজিপি কাশ্মীর’-এ এক আইপিএস অফিসারের চরিত্রে অভিনয় করতে চলেছেন অভিনেত্রী ডেইজি শাহ। সম্প্রতি ছবির টিজার প্রকাশ্যে এসেছে, যেখানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক ও অন্যান্য কলাকুশলীরা।

ডেইজি জানিয়েছেন, এর আগে তিনি পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করলেও এই ছবির অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা। কারণ এখানে তিনি একজন আইপিএস অফিসারের দায়িত্ব, নেতৃত্ব এবং সংগ্রামকে পর্দায় ফুটিয়ে তুলবেন। তাঁর কথায়, ‘পুলিশের চরিত্রে অভিনয় করেছি আগে, কিন্তু আইপিএস অফিসারের ভূমিকায় অভিনয়ের সুযোগ এই প্রথম। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ছবিটি কাশ্মীরের একাধিক বাস্তব ঘটনার দ্বারা অনুপ্রাণিত। ছোটবেলায় আমি নিজেও আইপিএস অফিসার হওয়ার স্বপ্ন দেখতাম।’ পরিচালক ইমতিয়াজ ভাটের এই ছবি কাশ্মীর উপত্যকার নিরাপত্তা বাহিনী ও পুলিশ কর্মকর্তাদের সংগ্রাম এবং আত্মত্যাগের উপর ভিত্তি করে নির্মিত। কাশ্মীরে বেড়ে ওঠার অভিজ্ঞতা থেকেই তিনি এমন একটি গল্প বলতে চেয়েছেন, যাঁরা কঠিন সময়ে সাধারণ মানুষদের রক্ষা করতে নিজেদের জীবন বিপন্ন করেছিলেন। 

আরও পড়ুন: নর্তকী ভাড়া করে সারারাত দেদার ফুর্তি, লক্ষাধিক টাকার বিল মেটাতে না পেরে শ্রীঘরে চার তরুণ

ডেইজির মতে এই চলচ্চিত্রটি প্রায়শই উপেক্ষিত সেইসব বীরদের প্রতি শ্রদ্ধা জানানোর একটি সুযোগ। যাঁদের অবদান অনেক সময়ই আলোচনার বাইরে থাকে। তিনি বলেন, ‘এই ছবিতে এমন কিছু মানুষের গল্প বলা হয়েছে, যাঁরা নিঃস্বার্থভাবে দায়িত্ব পালন করেছেন। দর্শকরা আমার অভিনয়ের এক ভিন্ন দিকও দেখতে পাবেন, বিশেষ করে অ্যাকশন দৃশ্যে।’ জুলাই মাস থেকে ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। তার আগে চরিত্রটির জন্য নিজেকে প্রস্তুত করতে ব্যস্ত অভিনেত্রী। তিনি জানান, ‘আমি এখনও আমার অংশের শুটিং শুরু করিনি, তবে এর জন্য প্রস্তুতি নিতে আমার হাতে প্রায় এক মাস সময় আছে। যেহেতু আমি একজন জাতীয় স্তরের শুটার, সেই অভিজ্ঞতা অবশ্যই আমাকে চরিত্রটি আরও ভালোভাবে ফুটিয়ে তুলতে এবং এতে বিশ্বাসযোগ্যতা আনতে সাহায্য করবে।’ বর্তমানে তিনি শারীরিক প্রশিক্ষণ এবং চরিত্রের বিভিন্ন দিক নিয়ে বিশেষভাবে কাজ করছেন।

ট্রেনে টিকিট চেকিংয়ের সময় TTE-এর সামনে নিজের পোশাক ছিড়লেন মহিলা, তার পর…

অপেক্ষার অবসান! খুলছে কবি সুভাষ মেট্রো, কবে থেকে মিলবে পরিষেবা?

গণেশ বিসর্জন সেরে ফেরার পথেই ভয়াবহ দুর্ঘটনা, একই পরিবারের ৪ জনের মৃত্যু

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

পরীক্ষায় ChatGPT ব্যবহার করে ধরা পড়েছিলেন, তারপরই হস্টেলে রহস্যমৃত্যু IIT ছাত্রের

রান্না করা নিয়ে ঝগড়া! স্ত্রীকে গুলি করে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ভারতের উপর ১০০% শুল্কের ছাড়পত্র, রাশিয়া নিষেধাজ্ঞা বিলে সই ট্রাম্পের

দেশভাগের যন্ত্রণার সাক্ষী নদিয়ার রায়চৌধুরী পরিবারের দুর্গাপুজো

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে