দুই দফা প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগের পরেও বেঁচে যাওয়া মার্কিন মহিলার জ্ঞান ফিরল

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: মৃত্যুদণ্ড কার্যকর করতে শরীরে প্রবেশ করানো হয়েছিল দু-দুটি বিষাক্ত ইনজেকশন। কিন্তু তা কোনও কাজেই আসেনি। অলৌকিকভাবে রক্ষা পেয়ে গিয়েছিলেন  ৫০ বছর বয়সী আসামি ক্রিস্টা পাইক। পরে তাকে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শরীরে দুই দফায় প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগের সাত দিনের মাথায় অবশেষে জ্ঞান ফিরেছে ক্রিস্টার। এমনকি কথাও বলছেন। যদিও শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক।

১৯৯৫ সালে ১৯ বছর বয়সী সহপাঠী কলিন স্লেমারকে পিটিয়ে হত্যার দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল ক্রিস্টা পাইককে। বিষাক্ত ইনজেকশন প্রয়োগ করে তার মৃত্যুদণ্ড কার্যকর করার উদ্যোগ নিয়েছিল টেনেসির প্রশাসন। টেনেসিতে গত ২০০ বছরের ইতিহাসে এটিই ছিল কোনও মহিলা বন্দির মৃত্যুদণ্ড কার্যকরের প্রথম উদ্যোগ। বুধবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৮টার দিকে ন্যাশভিলের ‘রিভারবেন্ড ম্যাক্সিমাম সিকিউরিটি ইনস্টিটিউশন’-এ এই মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া শুরু হয়। মৃত্যুদণ্ড কার্যকর করতে পাইককে ‘পেন্টোবারবিটল’ নামের দুটি রাসায়নিক ইনজেকশন দেওয়া হয়। ইনজেকশন প্রয়োগের সময়ে কারারক্ষীদের দিকে তাকিয়ে পাইক জানতে চান, ‘ইনজেকশন দিলে কি এমনই কষ্ট হয়?’  পেন্টোবার্বিটালের দুটি ডোজ প্রয়োগের পরও ৪০ মিনিটের বেশি সময় ধরে পাইক স্পষ্ট নাক ডাকছিলেন। অলৌকিকভাবে বেঁচে যান তিনি। পাইকের আইনজীবীরা মৃত্যুদণ্ড রদ করার জন্য জরুরি পিটিশন দাখিল করে জানিয়েছিলেন, ‘পাইক জ্ঞান হারিয়েছেন ঠিকই, কিন্তু তার হৃৎস্পন্দন চলছে এবং তিনি সশব্দে নাক ডাকছেন।’ পাইকের আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে ডিস্ট্রিক্ট জাজ ক্লাইফটন এল কর্কার অবিলম্বে তাকে জরুরি চিকিৎসা দেওয়ার নির্দেশ দেন।

সেই নির্দেশ মেনে ক্রিস্টাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ছয়দিন ধরে অচেতন আবস্থায় ছিলেন। চিকিৎসকেরা তাঁর শরীর থেকে ইনজেকশনের রাসায়নিক পদার্থ বের করে নিয়েছেন। ক্রিস্টার আইনজীবীরা জানিয়েছেন, ‘পাইকের শারীরিক অবস্থা নিয়ে এখনও স্পষ্ট কিছু বলা যাচ্ছে না। এখনও তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক।’ ফোর্ডহ্যাম ল স্কুলের অপরাধবিশেষজ্ঞ ও অধ্যাপক ডেবোরা ডেনো বলেছেন, পাইকের জ্ঞান ফেরা ও কথা বলার সংবাদে তিনি ‘অবাক’। এর আগে সাতটি ঘটনায় কয়েদিরা মৃত্যুদণ্ড থেকে বেঁচে গিয়েছিলেন। কিন্তু সেসব ক্ষেত্রে কয়েদিদের শিরায় কোনও ইনজেকশন বা বিষ প্রয়োগ করা যায়নি।

টেনেসির নিয়ম অনুযায়ী, প্রথম দফায় বিষাক্ত ইনজেকশনে মৃত্যু না হলে দ্বিতীয় সেট ইনজেকশন প্রয়োগের নির্দেশ রয়েছে। তবে দ্বিতীয় দফার পরও বন্দি জীবিত থাকলে কী করতে হবে, সে বিষয়ে সুস্পষ্ট নিয়ম নেই। ক্রিস্টা পাইকের বেঁচে যাওয়ার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। টেনেসির গভর্নর বিল লি জানান, ‘সত্যি কী ঘটেছে তা খতিয়ে দেখতে এক স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে চলতি বছর টেনেসিতে নির্ধারিত সব মৃত্যুদণ্ড কার্যকর করার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।’ এর আগে চলতি বছরের মে মাসে টেনেসিতে তিনজনকে অপহরণ ও হত্যার দায়ে দণ্ডিত টনি ক্যারাথার্স নামের আরেক বন্দির শরীরে ইনজেকশনের শিরা না পাওয়ায় শেষ মুহূর্তে মৃত্যুদণ্ড স্থগিত করা হয়েছিল।

 

পেট্রোল পাম্প সিল করতে গিয়ে ছুরির আঘাতে ফালাফালা ইন্ডিয়ান অয়েলের আধিকারিক

এক সেঞ্চুরিতেই খুলল কপাল, প্রথমবার আইসিসির ক্রমতালিকায় প্রথম দশে শ্রেয়স

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর প্রযোজক নমিত মালহোত্রার অফিসে আয়কর হানা

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে বহু

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

রাজ্যে উঠে যাচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন, এবার থেকে সব শিক্ষক নিয়োগ করবে SSC

‘আমার নামে ৪৫টি এফআইআর রয়েছে, লক্ষ্য সেঞ্চুরি করা’, দিল্লি পুলিশকে কটাক্ষ রাহুলের

দুই দফা প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগের পরেও বেঁচে যাওয়া মার্কিন মহিলার জ্ঞান ফিরল

বৃহস্পতিবার মালদহে শুভেন্দু, বন্যার্তদের জন্য একাধিক ঘোষণা

১০০ বছরের পুরনো রহস্যের সমাধান, রসায়নে নোবেল পেলেন হেনরি কাগান ও কেনসো সোয়াই

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে

রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার ঘোষণা হুমায়ুন কবীরের, হঠা‍ৎ কী হল?

আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের পরেই মেসিকে আবেগঘন বার্তা বার্সেলোনার