আপনার বাড়িতে বাস্তু দোষ আছে কিনা নিজেই পরীক্ষা করুন

Share:

নিজস্ব প্রতিনিধি : আমাদের কাছে বাড়ি মানে শুধু একটা আশ্রয় নয়, বরং শরীরের একটি অঙ্গও বটে। বাড়িঘর ঠিক না থাকলে মানসিক দ্বন্দ্বে ভুগে থাকেন অনেকে। তবে বাড়ির সাজসজ্জা বাস্তুশাস্ত্র অনুসারে হওয়া খুবই জরুরি। না হলে সেখানে অশুভ শক্তি বাস করে। বাড়িতে ভুল বাস্তুর কারণেও নেগেটিভ এনার্জি ছড়িয়ে পড়তে পারে। আপনার বাড়িতে বাস্তু দোষ আছে কি না, তা নিজেই দেখে নিন। জানেন কী বেশ কয়েকটা উপায়ে এই দোষ দূর করা যায়। তবে জেনে নিন বাড়িতে বাস্তু দোষ থাকলে কী করবেন।

জোত্যিষ মতে ঘরের দিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘরের কোন দিকে কী রাখছেন, তার উপর নির্ভর করে যে আপনার বাড়িতে কোনও বাস্তু সমস্যা থাকতে পারবে কী না।বাড়ির সঠিক দিকে সঠিক জিনিস রাখলে তার থেকে পজিটিভ এনার্জি ছড়িয়ে পড়ে।

বাস্তু দোষের চিহ্ন : বাড়িতে বাস্তু দোষ আছে কিনা এটা ধরার জন্য বেশ কিছু জিনিস নজরে রাখতে হবে। ১) একের পর আর্থিক সংকটের মুখে পড়ে জেরবার হতে হচ্ছে? বারবার আর্থিক ক্ষতির মুখে পড়ছেন পরিবারের সদস্যরা? তাহলে নিশ্চিত ভাবে ওই বাড়িতে বাস্তুদোষ আছে। ২) চিকিৎসা খাতে যদি সমানে অতিরিক্ত খরচ হতে থাকে, তাহলে বলা যেতে পারে বাস্তুদোষের কারণেই এই সব সমস্যা হচ্ছে। ৩) যে বাড়িতে বাস্তু দোষ থাকে সেই বাড়ির বাসিন্দারা মানসিক ভাবে মুষড়ে থাকেন। ৪)নিজেদের মধ্যে সব সময় অশান্তি ও ঝামেলায় জড়িয়ে থাকেন বাড়ির সদস্যরা। আপনার সংসারেও এমন ঘটনা ঘটলে তা গুরুতর বাস্তুদোষের ইঙ্গিত। ৪)পরিবারের সদস্যদের মধ্যে কোন আতঙ্ক থাকলে এবং রাতে ঘুম না হলে তা বাস্তুদোষের লক্ষণ।

আরও পড়ুন : এই ৭ লক্ষণই বলবে ঘরে নেতিবাচক শক্তির বাস রয়েছে

কীভাবে কাটাবেন বাস্তু দোষ :  ১)বাস্তু দোষ দূর করার জন্য নিয়মিত রামচরিতমানস বা সুন্দরখণ্ড পাঠ করুন। ২) বাড়ির কোনও নির্দিষ্ট কোণে বাস্তুদোষ তৈরি হলে সেখানে কর্পূর জ্বালান। নিয়মিত ভাবে কর্পূরের ধোঁয়া দিয়ে নেগেটিভ এনার্জি দূর করা সম্ভব। ৩) বাড়ির মূল দরজায় হলুদ ও কুমকুম দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে রাখুন। এর ফলে নেগেটিভ এনার্জি বাড়িতে আসে না। ৪) বাস্তুদোষ দূর করতে ঘর মোছার জলে একটু নুন মিশিয়ে নিন। এতে ঘরের পরিবেশ শুদ্ধ থাকবে। ৫) রান্নাঘরের অগ্নিকোণে সব সময় একটি লাল রঙের বাল্ব জ্বালিয়ে রাখলে শুভ ফল পাওয়া যায়।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে