বিজেপি মুখ্যমন্ত্রীর কীর্তি, চুরিতে অভিযুক্তের পাশে বসে সারলেন মধ্যাহ্নভোজ

গত ১৫ এপ্রিল ভূমিহীনদের মধ্যে জমির পাট্টা বিলিতে সিধি জেলায় গিয়েছিলেন শিবরাজ সিং চৌহান।

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং বরাবরই খবরের শিরোনামে থাকতে পছন্দ করেন। আর সংবাদ শিরোনামে থাকতে গিয়ে মাঝেমধ্যেই বেশ বিদঘুটে আচরণ করে থাকেন। তবে এবার যা করলেন তাতে অনেকেরই চক্ষু চড়কগাছ। এবার কী করলেন তিনি? চুরির দায়ে জেল খাটা এক যুবককে পাশে বসিয়েই সারলেন মধ্যাহ্নভোজ। শুধুই তাই নয়, চোরের সঙ্গে তুললেন  নিজস্বী। এমনকী পিঠ চাপড়ে প্রশংসাও করলেন। আর ওই ছবি ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে। মুখ বাঁচাতে তড়িঘড়ি মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে বলা হয়েছে, ‘নিরাপত্তা রক্ষীদের ভুলের কারণেই এমন ঘটনা ঘটেছে।’

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১৫ এপ্রিল জমিহীনদের জমির দলিল তুলে দিতে সিধি জেলার গৌতরায় ভূ-অধিকার নামে এক কর্মসূচিতে অংশ নিতে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। ১৪২ জনের হাতে জমির দলিল তুলে দেন তিনি। অনুষ্ঠান শেষে মঞ্চেই বিশেষ ভোজনের আয়োজন করা হয়েছিল। মুখ্যমন্ত্রী ছাড়াও ওই ভোজনে অংশ নিয়েছিলেন সাংসদ রীতি পাঠক, স্থানীয় বিধায়ক কুনওয়ার সিং টেকাম। ওই ভোজন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশে জিনসের প্যান্ট আর মেরুণ রঙের ফুলহাতা গেঞ্জি পরা এক যুবককে দেখা যায়।

ওই যুবককে নিয়েই বিতর্ক দানা বেঁধেছে। কেননা, ওই যুবক আর কেউ নন, কাঠ চুরিতে পাকড়াও হওয়া অরবিন্দ গুপ্ত। গত ৮ এপ্রিল কাঠ চুরির দায়ে তাকে গ্রেফতার করা হয়েছিল। ১০ এপ্রিল অবশ্য আদালত থেকে জামিন পান তিনি। মুখ্যমন্ত্রীর পাশে বসা অরবিন্দ গুপ্তের ছবি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, কীভাবে চুরিতে এক অভিযুক্তের পাশে বসে মুখ্যমন্ত্রী মধ্যাহ্নভোজন সারলেন। কীভাবে ওই অভিযুক্তের পিঠ চাপড়ে দিলেন? বিষয়টি জানাজানি হতেই অস্বস্তিতে পড়েছেন বিজেপির স্থানীয নেতৃত্ব ও মুখ্যমন্ত্রীর সচিবালয়ের আধিকারিকরা।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক