হাতের মুঠোয় বিষধর সাপ, নেটমাধ্যমে ব্যাপক চর্চিত ‘ভাইরাল শাড়ি গার্ল’

Share:

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন ও প্রতিনিয়ত নানান ধরণের ভিডিও(Viral Video) আপলোড হচ্ছে। কেউ রান্না শেখাচ্ছেন, কেউ বা নৃত্য প্রদর্শন করছেন, আবার কেউ কেউ সাহসী স্টান্টের(Viral Stunt) মাধ্যমে মুহূর্তেই নেটিজেনদের নজর কাড়ছেন। এককথায় বলা চলে, সোশ্যাল মিডিয়া আজকের দিনে এক যুগান্তকারী অস্ত্র যার মাধ্যমে সাধারণ যে কেউ নিজের প্রতিভার মাধ্যমে রাতারাতি তারকা হয়ে উঠতে পারেন। সম্প্রতি এমনই এক ভিডিও ক্রিয়েটর নিজের অত্যাশ্চর্য কার্যকলাপের কারণে ভাইরাল হচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় এই সুন্দরী তরুণী পরিচিত ‘ভাইরাল শাড়ি গার্ল’(Viral Saree Girl) হিসেবে, যদিও তাঁর আসল নাম সায়েবা।

আরও পড়ুনঃ ‘কন্নড় শিখুন’, স্থানীয় ভাষা শেখানোর দায়িত্বে আগ্রহী এক অটোচালক

সায়েবাকে একঝলক দেখলে মনে হবে এ তো আর পাঁচজনের মতোই এক সাধারণ মেয়ে। কিন্তু তাঁর কীর্তিকলাপ আপনাকে অবাক করবে। সুন্দরী এই তরুণী সাপ উদ্ধারের কাজও করে থাকেন। কোনওরকম সেফটি ছাড়াই সায়েবা অনায়াসে হাতে তুলে নেন বিষধর সাপ। লম্বায় সাপগুলি যেমন বড় তেমনই চেহারাও মোটাসোটা। এই কীর্তি এক ঝলক দেখলে ভয় পাবেন যে কেউ। একাধিকবার সায়বাকে এই কাজ করতে দেখা গেছে। সাপ উদ্ধারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তা মুহূর্তে ছড়িয়ে পড়ে ঝড়ের গতিতে। সাধারণ এই তরুণীর অসাধারণ কীর্তি দেখে হতবাক হয়ে যান সকলেই।

আরও পড়ুনঃ হিজাবুল্লাহর গোপন বাংকারে গচ্ছিত ৫০০ মিলিয়ন ডলার, বিস্ফোরক দাবি ইসরায়েলের

এমনিতে ভিডিও ক্রিয়েটর হিসেবে সব ধরণের ভিডিও করে থাকেন সায়েবা। কিন্তু তার সাপ ধরার কৌশলে তাজ্জব বনে গিয়েছেন সকলে। তাঁর এই ভিডিওগুলিতেই দর্শক সংখ্যা সবচেয়ে বেশি। ‘শাড়ি গার্ল’ নাম হওয়ার পিছনেও রয়েছে মজাদার কারণ। এই স্টান্ট করার সময় সর্বদা সায়েবার পরনে থাকে শাড়ি, সেই কারণেই নেটিজেনরা তাঁর এহেন নামকরণ করেছেন। এই মুহূর্তে তাঁর ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা প্রায় ১৭ লক্ষ। আপাতত সুন্দরী তরুণীর ভয়ঙ্কর স্টান্ট তারিয়ে তারিয়ে উপভোগ করতে ব্যস্ত নেটিজেনরা।

মুখ্যমন্ত্রী শুভেন্দু সহ বিজেপি নেতা-নেত্রীদের নামে অশালীন ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার নিউটাউনের যুবক

তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ