দিল্লির ট্র্যাভিস স্কটের কনসার্টে ‘আধ্যাত্মিক বক্তা’ অভিনব অরোরা, ভ্যাবাচ্যাকা খেল নেটপাড়া

কী কাণ্ড! লোকজন তাঁকে ছোটে আধ্যাত্মিক গুরু হিসেবেই চেনে, ইনস্টাগ্রাম সর্বদা নানারকম বাণী শেয়ার করে চলেছেন তিনি, কিন্তু সেই 'ওয়ান্ডার বয়' অভিনব অরোরার এ কী অবস্থা!

Share:

নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! লোকজন তাঁকে ছোটে আধ্যাত্মিক গুরু হিসেবেই চেনে, ইনস্টাগ্রাম সর্বদা নানারকম বাণী শেয়ার করে চলেছেন তিনি, কিন্তু সেই ‘ওয়ান্ডার বয়’ অভিনব অরোরার এ কী অবস্থা! সম্প্রতি তাঁকে দেখা গেল প্রখ্যাত আমেরিকান র‍্যাপার ট্র্যাভিস স্কটের দিল্লির কনসার্টে। হ্যাঁ, যিনি ওয়ার্ল্ড ট্যুরের উদ্দেশ্যে বর্তমানে দিল্লি রয়েছেন। সম্প্রতি সেখানেই তাঁর কনসার্ট ছিল। আর সেখানেই দর্শকদের সঙ্গে গায়কের সুরের তালে উচ্ছ্বাস করতে দেখা গেল অভিনবকে। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যা দেখে রীতিমতো ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়েছেন নেটিজেনরা। সাধারণত আধ্যাত্মিক জগতের মানুষদের এমন ধরনের পাবলিক কনসার্টে আনাগোনা নেই। তাহলে কী মুখোশ খুলে ফেললেন ১১ বছর বয়সী আধ্যাত্মিক বক্তা এবং প্রভাবশালী অভিনব? যিনি স্বঘোষিত ‘বাল সন্ত’ নামে পরিচিত। আর তাঁর ইনস্টাগ্রাম জুড়ে ধর্মীয় এবং আধ্যাত্মিক ভিডিওর সমাহার। তবে ভিডিওতে যে বাচ্চাটিকে দেখা যাচ্ছে, সেটি আদৌ অভিনব কিনা তা জানা যায়নি।

ভিডিওতে দেখা যাচ্ছে, সবুজ টি-শার্ট পরা একটি ছোট ছেলে উত্তেজনার সঙ্গে কনসার্টটি উপভোগ করছেন। তিনি সঙ্গীত এবং অনুষ্ঠানের শক্তিতে সম্পূর্ণ নিমজ্জিত। এক পর্যায়ে, সে ক্যামেরার দিকে তাকানোর চেষ্টাও করেছেন। কিন্তু পরক্ষণেই মুখ ঘুরিয়ে নিয়েছেন। ভিডিওটি প্রকাশের পরপরই, নেটিজেনরা দাবি করেছেন যে, ছেলেটি অভিনব অরোরা। ইতিমধ্যেই ভিডিওটির মন্তব্যবক্সে মজার মজার কমেন্টে ভরিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। অনেকে মজা করে দাবি করেছেন, ‘ভাই ধরে ফেলেছি’। তবে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যপক বিতর্কের সৃষ্টি করেছে। তবে ‘এই মূহুর্তে পোর্টাল’ স্বাধীনভাবে ভিডিওটির সত্যতা যাচাই করেনি। এবং ক্লিপে থাকা ব্যক্তি আসলেই অভিনব কিনা তা নিশ্চিত জানা যায়নি। X (পূর্বে টুইটার) তে ভিডিওটি শেয়ার করে একজন ব্যবহারকারী লিখেছেন, “বাবা অভিনব অরোরা ট্র্যাভিস স্কট কনসার্টে ভক্তি করছেন।” আর একজন লিখেছেন, “অভিনব অরোরা, তুমি কোন বৃন্দাবনে আছো? অভিনবরোর ট্র্যাভিস।”

 

 

View this post on Instagram

 

A post shared by AK (@abhijenith777)

প্রসঙ্গত, দিল্লির ১১ বছর বয়সী অভিনব একজন আধ্যাত্মিক বিষয়বস্তু নির্মাতা। যার ইনস্টাগ্রামে প্রায় ৮,৯৯,০০০ ফলোয়ার রয়েছে। সে সর্বদা হিন্দু উৎসব উদযাপন, ধর্মগ্রন্থ পাঠ এবং আধ্যাত্মিক গুরুদের সঙ্গে দেখা করার ভিডিও এবং ছবি শেয়ার করে থাকেন। এবং তাঁকে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি ভারতের সর্বকনিষ্ঠ আধ্যাত্মিক বক্তা হিসেবেও ভূষিত করেছেন। অভিনবর কিছু অনুসারী তাঁকে স্নেহের সঙ্গে “বাল সন্ত” বলে ডাকেন। অভিনব হল, উদ্যোক্তা এবং TEDx বক্তা তরুণ রাজ অরোরার ছেলে, অভিনব একটি কঠোর আধ্যাত্মিক রুটিন অনুসরণ করেন। তিনি ভোর ৩তে ৩০ মিনিট নাগাদ মালা জপ এবং তুলসী পূজা পরিক্রমা দিয়ে তার দিন শুরু করেন। দিল্লির একটি স্কুলে পড়াশোনা করে সে, কিন্তু তাঁর সহপাঠীরা তাঁর সঙ্গে বসতে এড়িয়ে যান।

বাজ পড়ার আশঙ্কায় খালি করা হল স্টেডিয়াম, বন্ধ হয়ে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ

‘অভিনন্দন, চ্যাম্পিয়ন’, রেকর্ড ভাঙার জন্য মেসিকে শুভেচ্ছা ক্লোজের

‘আরও আনন্দ দেব’, পেনাল্টি মিসের পরে সমর্থকদের প্রতিশ্রুতি মেসির

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা