বিশ্বকর্মা পুজোয় কীভাবে এল ঘুড়ি ওড়ানো প্রথা ?

Share:

নিজস্ব প্রতিনিধি : মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর শুরু হয়ে গিয়েছে বিশ্বকর্মা পুজো। হিন্দু পুরাণ অনুসারে, দেবকুলের অন্যতম গুরুত্বপূর্ণ দেবতা হল বিশ্বকর্মা। আবার বলা হয় বিশ্বকর্মা হলেন স্বর্গলোকের সর্বশ্রেষ্ঠ স্থপতি ও ভাস্কর।কারিগরি ও নির্মাণ শিল্পের দেবতা বলা হয় বিশ্বকর্মাকে। অন্যদিকে ঋগ্বেদ অনুযায়ী, বিশ্বকর্মা হল পরম সত্যের প্রতিরূপ, সৃষ্টিশক্তির দেবতা। হিন্দু পুরাণ মতে, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি যুগে বিশ্বকর্মার অমর কীর্তি ছড়িয়ে পড়েছে। এমনকী তিনি মহাদেবের ত্রিশুল থেকে শুরু বজরংবলীর গদা, নারায়নের চক্র, ইন্দ্রের বজ্র, কার্তিকের শক্তি, রাবণের লঙ্কা ইত্যাদি তৈরি করেছিলেন।

বিশ্বকর্মা পুজো মানেই সৃজনশীলতা,কারুকার্য ও মেধার জয়জয়কার। বিশ্বকর্মা পুজো মানেই সে দিনটা জুড়ে ঘুড়ি ওড়ানোর উৎসব বাংলায়। বিশ্বকর্মার হাতেও লাটাই দেখা যায়। আপনি কি জানেন কেন এইদিন আকাশে ঘুড়ি ওড়ানো হয় ?

বিশ্বকর্মা পুজোর দিন ঘুড়ি ওড়ানো নিয়ে বহু মত রয়েছে। বলা হয়, বাংলায় ঘুড়ি ওড়ানো শুরু হয়েছে ১৮৫০ সাল থেকে। কলকাতা ও গ্রাম বাংলার বিরাট ধনী জমিদাররা ঘুড়িতে টাকা বেঁধে ওড়ানো শুরু করেন। মনে করা হত তাঁদের বিশ্বকর্মা পুজোর উৎসব ও পারিবারিক শুভ কামনার উদ্দেশ্যে এমনটা করা প্রয়োজন।যদিও এত বছর পর কলকাতার অনেক অভ্যাস বদলেছে। কিন্তু বদলায় নি এইদিন ঘুড়ি ওড়ানো।

একটি পৌরানিক কাহিনী অনুযায়ী, অন্য সব দেবতাদের জন্য উড়ন্ত রথ বানিয়ে ছিলেন বিশ্বকর্মা। সেটা স্মরণ করতেই বিশ্বকর্মা পুজোর দিন আকাশে ঘুড়ি ওড়ানো হয়। যদিও অন্যান্য রাজ্যে ঘুড়ি ওড়ানোর জন্য পৃথক দিন আছে।

আবারও শোনা যায়, বৈজ্ঞানিক বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন উড়ন্ত ঘুড়ির মধ্যেই আকাশে বিদ্যুৎ চিনেছিলেন প্রথম! বিশ্বকর্মাকে যেহেতু দেবকুলের ইঞ্জিনিয়ার বলা হয়। তাই বিশ্বকর্মাকে মনে রাখতে এইদিন আকাশে ঘুড়ি ওড়ানো হয়।  

সব চেয়ে জনপ্রিয় ঘুড়িগুলির নাম পেটকাটি, চাঁদিয়াল, মোমবাতি ময়ূরপঙ্খী, বগ্গা। এছাড়াও ডায়মন্ড ঘুড়ি, বার্ন ডোর, ডোপিরো, রোলার, স্লেড, ডেল্টা, বক্স এবং অক্টোপাস ঘুড়ির চল দেখা যায়।

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?