প্রকাশ্যে প্রেমের সম্পর্কে সিলমোহর পুতিনের, রাশিয়ার প্রেসিডেন্টের প্রেমিকা কে?

প্রেম করছেন ভ্লাদিমির পুতিন, প্রকাশ্যে স্বীকার করলেন রাশিয়ার প্রেসিডেন্ট। যদিও প্রেমিকার পরিচয় বা সম্পর্কের বিষয়ে কোনও বিস্তারিত তথ্য প্রকাশ করেননি তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রেম করছেন ভ্লাদিমির পুতিন, প্রকাশ্যে স্বীকার করলেন রাশিয়ার প্রেসিডেন্ট। যদিও প্রেমিকার পরিচয় বা সম্পর্কের বিষয়ে কোনও বিস্তারিত তথ্য প্রকাশ করেননি তিনি। তবুও তাঁর স্বীকারোক্তিকে গোটা বিশ্বে হৈচৈ পড়ে গিয়েছে। সম্প্রতি মস্কোয় আয়োজিত বার্ষিক সংবাদ সম্মেলনের সময়ে এক সাংবাদিকের প্রশ্নে প্রেমের বিষয়টি নিশ্চিত করেন রুশ প্রেসিডেন্ট। যেখানে সাংবাদিক জানতে চেয়ে ছিলেন যে, পুতিন কি প্রথম দেখায় প্রেমে বিশ্বাস করেন? উত্তরে সম্মতি প্রকাশ করেন। এরপর রুশ প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করা হয়, তিনি কি নিজে প্রেম করছেন? সেই উত্তরের ‘হ্যাঁ’ বলেন তিনি। কিন্তু কার সঙ্গে তিনি প্রেম করছেন সেটা জানাননি। আসলে ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই চুপচাপ পুতিন।

২০১৪ সালে প্রথম স্ত্রী লিউদমিলা পুতিনার সঙ্গে বিচ্ছেদের পর পারিবারিক জীবন নিয়ে সর্বসমক্ষে তেমন মুখ খোলেননি তিনি। কিন্তু দীর্ঘদিন ধরেই অলিম্পিক স্বর্ণজয়ী ছন্দময় জিমন্যাস্ট আলিনা কাবায়েভার সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন চলছে। রুশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কাবায়েভার সঙ্গে ১৮ বছরের সম্পর্ক পুতিনের। তাঁদের দুটি সন্তান রয়েছে, যারা ছদ্মনামে রাশিয়ার বিভিন্ন সুরক্ষিত স্থানে বসবাস করে। যদিও এই গুজব সবসময়ই উড়িয়ে দিয়েছেন তিনি। অবশেষে তিনি তাঁর প্রেমের বিষয়টি স্বীকার করলেন সংবাদমাধ্যমে। বিষয়টি প্রকাশ্যে আসতেই অনেকে বলছেন, দীর্ঘদিনের গোপনীয়তার পর হয়তো এবার বিয়ের পথে যাবেন প্রেমিকার সঙ্গে, তারই হয়তো প্রাথমিক আভাস দিলেন ৭৩ বছর বয়সী এই রুশ নেতা।

এদিন সাংবাদিক সম্মেলনে আরও একটি বিষয় নজর কেড়েছিল, তা হল দর্শক সারিতে থাকা একটি তরুণ সাংবাদিকের প্ল্যাকার্ড। যেখানে লেখা ছিল ‘আমি বিয়ে করতে চাই’। বিষয়টি পুতিনের নজরে পড়লেও তা এড়িয়ে যান। এরপর সাংবাদিককে ইঙ্গিত করে পুতিন হাসির ছলে বলেন, ‘তুমি তো রেজিস্ট্রি অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে এসেছো।’ এই সুযোগে তরুণ সাংবাদিক লাইভ সম্প্রচারে নিজের প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন। এবং তাঁর প্রেমিকা বিয়ের প্রস্তাবে রাজি হন। পুরো ঘটনাটি এদিনের পুতিনের সাংবাদিক সম্মেলনের অন্যতম নজরকাড়া দৃশ্য ছিল। অন্যদিকে ইউক্রেন যুদ্ধ, পশ্চিমা দেশগুলির সঙ্গে রাশিয়ার সম্পর্ক, অভ্যন্তরীণ রাজনীতির মতো গুরুতর ইস্যুর পাশাপাশি সংবাদ সম্মেলনে পুতিনের প্রেমের স্বীকারোক্তি তাঁকে বিশেষ করে তুলেছিল। তবুও তিনি ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে কোথাও না কোথাও রাস টেনেছেন। 

তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ