বউভাতের খরচ বাঁচিয়ে কী করলেন এই নবদম্পতি, জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি : বিয়ের অনুষ্ঠানকে ঘিরে অনেকেই খাওয়া দাওয়ার আয়োজন করে থাকে। প্রচুর মানুষকে আমন্ত্রণ জানানো হয়। এই প্রচলনই সাধারণত বেশি দেখা যায়। কিন্তু একটু অন্যরকমভাবে ভেবেছেন বাংলাদেশের এক নবদম্পতি। ছোট করে নিজেদের বউভাতের অনুষ্ঠান করে বাকি টাকা খরচ করলেন শিক্ষার্থীদের বই বিতরণ করে।

ব্যতিক্রমী এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশের বাগেরহাটের চিতরমারী উপজেলায়। গত ১৫ ডিসেম্বর চিতলমারী সদর ইউনিয়নের কালশিরা গ্রামের মুক্তিযোদ্ধা মাখনলাল ব্রাহ্মণের ছেলে মাধবচন্দ্র ব্রাহ্মণের সঙ্গে বিয়ে হয় অমল ঢালীর মেয়ে সাথী ঢালীর। বিয়ের এক মাসের মাথায় গত বৃহস্পতিবার কালীদাস বড়াল স্মৃতি মহাবিদ্যালয়ে ৫০০-এরবেশি বই নিয়ে হাজির হয়েছিলেন নবদম্পতি। মহাবিদ্যালয়ের বর্তমান শিক্ষক, শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করেন তিনি। আগের আগে থেকেই এই ধরনের পরিকল্পনা করে রেখেছিলেন মাধব। সেইকথা নিজের স্ত্রীকেও জানান। এরপরই সেই পরিকল্পনা বাস্তবায়ন করেন এই নব দম্পতি। সব শিক্ষক, শিক্ষার্থীদের বাংলাদেশের বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে প্রকাশিত একটি বই উপহার দেন মাধব ও সাথী।

এই প্রসঙ্গে মাধব চন্দ্র ব্রাহ্মণ জানান, ‘কালীদাস বড়াল স্মৃতি মহাবিদ্যালয়ে আমি ও আমার স্ত্রী দুজনেই পড়েছি। তাই এই কলেজকেই বই বিতরণের জন্য বেছে নিলাম। এরপর যে সব স্কুলে আমরা পড়েছি, সেখানেও শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করব।‘  উল্লেখ্য, মাধবচন্দ্র সোনালি ব্যাঙ্কের কোটালীপাড়া গোপালগঞ্জ শাখায় কর্মরত। সব স্কুল কলেজ মিলিয়ে প্রায় ৮০০টি বই বিতরণ করার কথা মাধবের। মাধবের এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কলেজের অধ্যক্ষ স্বপন কুমার রায়। এই প্রসঙ্গে তিনি জানান, ‘প্রতি বছরই মাধব ও তাঁর বন্ধুরা শিক্ষার্থীদের চারাগাছ উপহার দিয়ে থাকে। মাধবের এই উদ্যোগ স্মরণীয় হয়ে থাকবে।‘

দ্বিতীয়বার ঘর বাঁধছেন জনপ্রিয় ইউটিউবার, কোথায় বসছে বিয়ের আসর?

ভোট দিলেই মিলবে সুন্দরি বউ! অবিবাহিত যুবকদের প্রতিশ্রুতি মহিলা প্রার্থীর

বদলের বাংলায় ইডেনে মহালয়ায় দুর্গাপুজোর মেগা সূচনা, বাংলার লোকসংস্কৃতি তুলে ধরতে বড় উদ্যোগ জেলাতেও

‘আরশোলাদের বিশৃঙ্খলার জন্য সাধারণ মানুষও ভয়ে,’ দাবি দিলীপের

বিমান থেকেই অভিজিৎ দীপক, সৌরভ দাসদের আটক করল দিল্লি পুলিশ

পড়ুয়াদের সঙ্গে বসে মিড-ডে মিল খেলেন জেলাশাসক, নিজের হাতে এঁটো থালা-ও ধুলেন

সন্তানকে পিঠে বেঁধেই পেট্রল পাম্পে কাজ! জীবন যুদ্ধে মায়ের লড়াইয়ের কাহিনী ভাইরাল নেটদুনিয়ায়

যন্তর মন্তরে বিক্ষোভের আগে গুরুগ্রামে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, কী কারণে পুলিশের পদক্ষেপ?

যন্তর মন্তরে সিজেপি-র ‘যুদ্ধং দেহি’ কর্মসূচি, নিরাপত্তায় মুড়ে ফেলা হল দিল্লি, কী হতে চলেছে ?

পুজোয় বৃষ্টির ভ্রুকুটি! ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ?

জম্মু-কাশ্মীরে গুলিবিদ্ধ হয়ে CISF জওয়ানের মৃত্যু, তদন্তে পুলিশ

ভারতের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ড শিবিরে বড় ধাক্কা, ছিটকে গেলেন তারকা পেসার

মাত্র ১ টাকায় মিলবে পোলাও-মিষ্টি, চালু হচ্ছে ‘আহার ক্যান্টিন’, কারা পাবেন এই সুবিধা?

আমেরিকার উপকূলে আছড়ে পড়ল হারিকেন ‘ইসাইয়াস’, সরানো হচ্ছে বাসিন্দাদের