আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এই ফুলেই তুষ্ট হন বাগদেবী সরস্বতী ? ৯০ শতাংশ মানুষ জানে না…

courtesy google

নিজস্ব প্রতিনিধি : শুরু হয়ে গিয়েছে সরস্বতী পুজো। বিদ্যার দেবীর আরাধনায় মেতে উঠেছেন ভক্তরা। বর্তমানে দেবী সরস্বতীকে বিদ্যার দেবী বলা হলেও প্রাচীনকালে জলদেবী হিসেবে পুজো করা হত। বিদ্যার এই দেবী শুধু গুণে নয়, রূপেও এগিয়ে। বলা হয় তার রূপে মুগ্ধ হয়েছিলেন স্বয়ং ব্রহ্মা। সুন্দরী এই দেবীকে এক মুহূর্তের জন্য না দেখে থাকতে পারতেন না তিনি। তাই নজর রাখার জন্য চারটি মাথা তৈরি করেছিলেন তিনি।

আজ হল গোটা সেদ্ধ। অনেক বাঙালির বাড়িতে আজ দেবীর আরাধনা শুরু হয়ে গিয়েছে।সরস্বতী পুজোর পরের দিনটা হল শীতল ষষ্ঠী।এই দিনটি সন্তানের মঙ্গল কামনায় মায়েরা ব্রত পালন করেন। যারা এই ব্রত পালন করেন, তাদের বাড়িতে উনুন জ্বালানোর নিয়ম নেই। বিশ্বাস ভক্তিভরে মায়ের আরাধনা করলে, পড়াশোনায় ভাল ফল হয়। বিদ্যা ও জ্ঞানের আধার হয়ে ওঠা যায়। জানেন কোন ফুল দিয়ে পুজো করলে তুষ্ট হন বিদ্যার দেবী ?

হিন্দু শাস্ত্র মতে, সরস্বতী পুজোয় পলাশ ফুলের বিশেষ গুরুত্ব রয়েছে।পলাশ ফুল সরস্বতী পুজোর অন্যতম প্রধান উপচার। সরস্বতী পুজোতে পলাশ ফুল দিতেই হয়।কেননা বিদ্যার দেবী হলেন পলাশপ্রিয়া।

আরও পড়ুন : সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই কেন? সত্যিই কি রুষ্ট হন বাগদেবী?

আবার বলা হয়, বিদ্যার দেবী হিসেবে জনপ্রিয় হলেও সরস্বতী দেবী আসলে ঊর্বরতার প্রতীক। ঋতুমতী নারীই গর্ভধারণে সমর্থ। পলাশ হল রক্তবর্ণ। বলা হয় পলাশ ফুল হল প্রজননের প্রতীক। তাই এই ফুল সরস্বতী দেবীর কাছে সবচেয়ে বেশি প্রিয়।

আরও পড়ুন : সরস্বতীর কারণেই ৬ মাস ঘুমানোর বর পান কুম্ভকর্ণ, জানা আছে কী সেই কাহিনি…

Published by:

Share Link:

More Releted News:

১০০ বছরের পুরনো মহাকাল মন্দিরে,চারিদিকে সবুজের সমাহার,নেই শহরের কর্মব্যস্ততা

নিরামিষ নাকি আমিষ! কোন খাবার দিয়ে দিন শুরু হয় গুগলের CEO সুন্দর পিচাইয়ের?

৭১ বছর বয়সে নেট দুনিয়ার হিরো বনগাঁর আবসরপ্রাপ্ত শিক্ষক, নেটিজেনদের মন জয় ‘গান দাদু’র

সমুদ্রে ডাইভ করার সময় খেলেন কচ্ছপের ‘থাপ্পড়’! ভাইরাল ভিডিও দেখে হেসে লুটোপুটি নেটনাগরিকরা

একসময় ছিলেন NDA-র শিক্ষক, এখন মন্দিরে দিনযাপন! সময় বদলের নির্মম গল্প ভাইরাল

প্ল্যাটফর্মে ঘুমন্ত যাত্রীর পকেট থেকে চুপিসারে মোবাইল নিয়ে চম্পট, ক্যামেরায় ধরা পড়ল চোর!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ