কেন রাত ১ টায় চালানো হয়েছিল অপারেশন সিঁদুর অভিযান, তথ্য ফাঁস করলেন সিডিএস চৌহান

Share:

নিজস্ব প্রতিনিধি: ৬ মে গভীর রাতে ভারতের করা মিসাইল স্ট্রাইকে কেঁপে উঠেছিল পাকিস্তান। পহেলগাঁও হামলায় ২৬ জনকে হত্যার বদলা নিতে ভারত রচনা করেছিল অপারেশন সিঁদুরের। কিন্তু কেন ‘অপারেশন সিঁদুর’ গভীর রাতে চালানো হয়েছিল? কেন ঠিক বেছে বেছে রাত্রি ১ টার  সময়তেই চালানো হল অভিযান? এ বার এই প্রশ্নের উত্তর ব্যাখ্যা করলেন ভারতের সেনা জেনারেল (সিডিএস) অনিল চৌহান। বৃহস্পতিবার নয়াদিল্লির রাজভবনে এক আলাপচারিতায় সমস্ত তথ্য ফাঁস করেছেন চিফ অফ ডিফেন্স স্টাফ। সেই সঙ্গে তুলে ধরেছেন সেনাবাহিনীর দক্ষতা প্রসঙ্ওগ।

গত ২২ এপ্রিল পাক মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী লস্কর ই তৈবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের কয়েকজন জঙ্গি কাশ্মীরের ‘মিনি সুইৎজারল্যান্ড’ হিসাবে পরিচিত বৈসরণ ভ্যালিতে কাপুরুষোচিত আক্রমণ চালায়। শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে তারা ২৫ জন পুরুষ পর্যটককে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে। পর্যটকদের বাঁচাতে গিয়ে জঙ্গিদের গুলিতে প্রাণ হারান এক স্থানীয় মুসলিম পনি চালক। বেড়াতে গিয়ে এভাবে পর্যটক হত্যার ঘটনা ের আগে কখনও ঘটেনি। ফলে ফুঁসে ওঠেন ভারতবাসী। সকলেরই তখন একটাই কথা, প্রতিশোধ। পহেলগাঁও হত্যালীলার জবাব দিতে ‘অপারেশন সিঁদুর’-এর  পরিকল্পনা করে ভারত।

৬ মে রাত ১টা থেকে দেড়টার মধ্যে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ন’টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। কিমতু কেন ঠিক এই সময়কেই বেছে নেওয়া হয়েছিল? আসলে অভিযান হবে তা নিশ্চিত ছিল, কিন্তু অভিযানের সময় নির্ধারণ করা নিয়ে ছিল নানারকম প্রশ্ন। মধ্যরাতে অন্ধকারে ঠিকমতো স্যাটেলাইট চিত্র পাওয়াও সম্ভব ছিল। বলতে গেলে সব দিক থেকেই অপারেশন সিঁদুর অভিযান চালানো অন্ধকারে অত্যন্ত কঠিন ছিল। তারপরেও বেছে নেওয়া হয়েছিল ওই সময়।

ভারতের সেনাপ্রধান জানিয়েছেন, মধ্যরাতে অভিযান চালানোর কারণ ছিল দুটি। অনিল চৌহান বলেছেন, ‘‘প্রথমত, রাতেও আমরা ছবি তুলতে পারব, আমাদের সেই ক্ষমতার উপর আত্মবিশ্বাসী ছিলাম। আর দ্বিতীয়ত, সাধারণ নাগরিক যাতে এই অভিযানে ক্ষতিগ্রস্ত না হন সেটাই ছিল লক্ষ্য। সেক্ষেত্রে মধ্যরাত বেছে নেওয়া ছাড়া আর আমাদের কাছে কোনও উপায় ছিল না।’’ এবার প্রশ্ন উঠতে পারে ভোরবেলাও তো মানুষ ঘুমায়, পাকিস্তানেও তাই হচ্ছিল। তাহলে তখন কেন অভিযান চালানো হল না? এর উত্তরও দিয়েছেন অনিল চৌহান। তাঁর কথায়, ‘‘ওটা নমাজের সময়। অনেক সাধারণ মানুষ জড়ো হন ওই সময়ে। তাই চিন্তাভাবনা করে ভোরের সময় বাতিল করা হয়।’’

অপারেশন সিঁদুর অভিযান চালিয়ে ভারতীয় বাহিনী গুঁড়িয়ে দিয়েছিল ভারতের বহু জঙ্গিঘাঁটি। তার মধ্যে ছিল ভাওয়ালপুর, মুরিসকে, কোটলি, সাওয়াই, গুলপুর, সারজাল ও বারনালা, মেহমুনাতে থাকা সন্ত্রাসঘাঁটি।

ধোনির পরামর্শেই বাজিমাত! ভারতের বিরুদ্ধে জয়ের নেপথ্যে ‘ক্যাপ্টেন কুল’-এর মন্ত্র ফাঁস শাই হোপের

রবিতে উপনির্বাচনের আগে শেষ প্রচারে নন্দীগ্রামে শুভেন্দু, করবেন পদযাত্রা

ভোটের আগে শেষ প্রচারে আজ নন্দীগ্রামে জনসভা মুখ্যমন্ত্রীর

পুজোয় নতুন মোবাইল কেনার শখ, ১৫ হাজারের নিচে ৫ ফোনের হদিশ রইল

অলৌকিক! নেপালে দুর্যোগের ৩৭ দিন পর জীবিত ফিরলেন মালয়েশিয়ান পর্যটক

ককপিটে প্রার্থনা করছিলেন, আচমকাই মাথায় আঘাত! ৩৪ হাজার ফুট উচ্চতায় কী ঘটেছিল? মুখ খুললেন স্মিত

প্রবেশ পথেই প্রকৃতির ছোঁয়া! ছোট পোর্টিকো সাজানোর সহজ ৬ টিপস

পুজোর আগে আবহাওয়ার ভোলবদল! কুয়াশায় ঢাকল তিলোত্তমা, রবিতে বৃষ্টি হবে কোন কোন জেলায়?

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

ভয়ানক! চিকিৎসক না আসায় অস্ত্রোপচার করলেন হাসপাতালের ম্যানেজার, মর্মান্তিক পরিণতি মহিলার

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা