গুহাবাসী রাশিয়ান মহিলা ও তাঁর মেয়েদের দেশে ফেরার অনুমতি দিল কর্নাটক হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: অবশেষে কাটল আইনি জটিলতা। কর্নাটকের গোকর্ণের গুহা থেকে উদ্ধার রাশিয়ান মহিলা ও তাঁর দুই মেয়েকে স্বদেশে ফেরার অনুমতি দিল কর্নাটক হাইকোর্ট। গতকাল শুক্রবার বিচারপতি বিএম শ্যাম প্রসাদ গুহাবাসী রাশিয়ান মহিলা যাতে দুই মেয়েকে নিয়ে স্বদেশে ফিরতে পারেন তার জন্য কেন্দ্রীয় সরকারকে প্রয়োজনীয় ভ্রমণ নথি (ট্র্যাভেল ডকুমেন্টস) ইস্যু করার নির্দেশ দিয়েছেন।

চলতি বছরের ৯ জুলাই কর্নাটকের উপকূলীয় এলাকা গোকর্ণের  জনবসতি থেকে অনেক দূরে এক পরিত্যক্ত গুহা থেকে ৪০ বছর বয়সি রাশিয়ান মহিলা নিনা কুটিনা এবং তাঁর দুই মেয়েকে উদ্ধার করে পুলিশ। জেরার মুখে কুটিনা পুলিশকে জানিয়েছেন, মূলত আধ্যাত্মিক কারণেই শহর থেকে দূরে নিরিবিলি কোনও জায়গায় থাকতে চেয়েছিলেন তিনি। ২০১৬ সালে বিজনেস ভিসায় ভারতে এসেছিলেন তিনি। ২০১৭ সালে ওই ভিসায় মেয়াদ ফুরিয়ে যায়। পরে ২০১৮ সালে আবার নেপাল হয় এই দেশে আসেন। তখন থেকে একাধিক বার ভিসাবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে ওই মহিলার বিরুদ্ধে। জঙ্গলের গুহা থেকে ওই পরিবারকে উদ্ধারের সময় কুটিনার পাসপোর্টও উদ্ধার করে পুলিশ। ওই পরিবারকে উদ্ধারের পরে প্রাথমিক ভাবে রাখা হয়েছিল স্থানীয় একটি আশ্রমে। পরে মহিলাদের জন্য সরকারি আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয় তাঁদের। বড় মেয়ের বয়স ৬ বছর এবং ছোট মেয়ের বয়স ৪ বছর। অসহায় কুটিনাদের যাতে দেশ থেকে না তাড়ানো হয় তার জন্য কর্নাটক হাইকোর্টে মামলাও দায়ের হয়। ওই মামলার প্রেক্ষিতে গত ২৪ জুলাই কুটিনাদের ‘ডিপোর্টেশন’ (দেশ থেকে বিতাড়ন) প্রক্রিয়ার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন কর্নাটক হাইকোর্টের বিচারপতি এস সুনীল দত্ত যাদব।

অন্যদিকে কুটিনার পুরুষ সঙ্গী ইজরায়েলের বাসিন্দা ডোরোর সোলোমো গোল্ডস্টেইন হাইকোর্টে দাবি করেন কুটিনার দুই শিশু সন্তানের বাবা তিনি। যদিও কুটিনা নিজে স্বদেশে ফিরতে আগ্রহী ছিলেন। রুশ দূতাবাসের সঙ্গেও এ বিষয়ে কথা বলেছিলেন তিনি। শেষ পর্যন্ত কুটিনার মতামতকে গুরুত্ব দিয়েছেন বিচারপতি বিএম শ্যাম প্রসাদ।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা