‘ওপরওয়ালা যব ভি দেতা…১০ বছর নিঃসন্তান ছিলেন’, একসঙ্গে জন্ম দিলেন ৫ সন্তানের

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় বলে, ‘ওপরওয়ালা যব ভি দেতা, দেতা ছপ্পর ফড়কে’। বিয়ের পর ১০ বছর নিঃসন্তান ছিলেন অ্যানি আক্তার। পরিজন থেকে শুরু করে পড়শিদের কাছ থেকে নিয়মিত গঞ্জনা শুনতে হচ্ছিল। বন্ধ্যা বলে কম কটাক্ষ হজম করতে হয়নি। একের পর এক চিকি‍ৎসকের শরণাপনন হয়েও লাভ হয়নি। শেষ পর্যন্ত মুখ তুলে চেয়েছেন উপরওয়ালা। ইন্ট্রা-ইউটেরাইন ইনসেমিনেশন (আইইউআই) পদ্ধতিতে গত সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে একটি নয়, দুটি নয়, একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন অ্যানি। পাঁচ নবজাতক আর মা-সবাই সুস্থ রয়েছেন। একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়ে টক অব দ্য টাউন হয়ে উঠেছেন অ্যানি।

চট্টগ্রামের পিপলস হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘সাতকানিয়ার বাসিন্দা অ্যানি আক্তার (৩০) বিয়ের পর ১০ বছর নিঃসন্তান ছিলেন। সন্তান লাভের আশায় বিভিন্ন চিকি‍ৎসকের শরণাপন্ন হয়েছিলেন। কিন্তু কেউ কোনও আশার আলো দেখাতে পারেননি। শেষ পর্যন্ত রাঙামাটি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও ইনফার্টিলিটি বিশেষজ্ঞ ফরিদা ইয়াসমিন সুমির দ্বারস্থ হন। তিনিই আক্তার দম্পতিকে ইন্ট্রা-ইউটেরাইন ইনসেমিনেশনের (আইইউআই) পরামর্শ দেন। এই পদ্ধতি অবলম্বন করেই প্রথম মাসেই সাফল্য পান তারা। সন্তান ধারণে সক্ষম হন অ্যানি। গত সোমবার (৮ ডিসেম্বর) প্রসব যন্ত্রণা নিয়ে পিপলস হাসপাতালে ভর্তি হন। সেখানেই অস্ত্রোপচারের মাধ্যমে পাঁচ নবজাতককে পৃথিবীর আলো দেখান চিকি‍ৎসকরা।’

অস্ত্রোপচারের পরেই পাঁচ নবজাতককে পার্ক ভিউ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (নিকু) বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। ভূমিষ্ট হওয়া পাঁচ নবজাতকের ওজন ১ কেজি ৬০০ গ্রাম, ১ কেজি ৫০০ গ্রাম ও ১ কেজি ৪০০ গ্রাম এবং বাকি দুজনের ওজন ১ কেজি। যিনি অ্যানির মুখে হাসি ফুটিয়েছেন মাতৃত্বের স্বাদ দিয়েছেন সেই ফরিদা ইয়াসমিন সুমি সাংবাদিকদের জানিয়েছেন, ‘সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে এই পাঁচ সন্তানের জন্ম হয়। মা ও নবজাতকরা স্বাভাবিকভাবেই সুস্থ আছেন।’

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ভিক্ষার ছলে মোবাইল চুরি! পুলিশের জালে ভিন রাজ্যের গ্যাং

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো

বেনোজল আটকাতে বঙ্গ বিজেপির নেতাদের কড়া নির্দেশ নীতিন নবীনের

‘খামোশ’, খারাপ রাস্তা নিয়ে সরব হতেই যুবককে সপাটে চড় মন্ত্রীর

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত বেড়ে ২৭, আহত বহু

নেপালের হিমলুং বেস ক্যাম্পে বিশাল তুষার ধস, নিখোঁজ প্রায় ১০ পর্বতারোহী

মৃত্যুকামনার কয়েক ঘন্টার মধ্যেই মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু চাইলেন হুমায়ুন! কী বললেন ?

ছাত্রগোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, আহত একাধিক পড়ুয়া

‘আমার সঙ্গে শুধু ৩০ মিনিট থাকো তাহলে…’, নিজের গোপন প্রতিভা জানালেন বিরাট