ঝগড়া করে বাপের বাড়ি চলে গিয়েছেন স্ত্রী, রাগে যমজ সন্তানকে খুন করে পুড়িয়ে দিল পাষণ্ড বাবা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ঝগড়ার জেরে গোঁসা করে বাপের বাড়িতে চলে গিয়েছিলেন স্ত্রী। আর তাতেই মাথায় রক্ত চড়ে গিয়েছিল স্বামীর। স্ত্রীর উপরের রাগ গিয়ে পড়ল বাড়িতে থাকা দুই বছরের যমজ সন্তানের উপরে। জঙ্গলে নিয়ে গিয়ে দুই শিশুসন্তানকে গলা কেটে হত্যা করে গায়ের ঝাল মেটালেন। শুধু তাই নয়, প্রমাণ লোপাটে দুই শিশুসন্তানের শরীরে আগুনও ধরিয়ে দিলেন। তারপর সটান থানায় হাজির হয়ে ওই কুকর্মের কথা জানালেন। হাড়হিম কাণ্ড ঘটেছে মহারাষ্ট্রের ওয়াসিম জেলায়। ওই নৃশংস ঘটনার কথা শোনার পরে থ মেরে গিয়েছেন পুলিশ আধিকারিকরাও।

শনিবার (২৫ অক্টোবর) ওয়াসিম জেলার ডিএসপি মণীষা কদম জানিয়েছেন, ‘অভিযুক্ত রাহুল চ্যবন তার স্ত্রী এবং দুই মেয়েকে নিয়ে ঘুরতে বেড়িয়েছিলেন। সেই সময় স্ত্রীর সঙ্গে তীব্র ঝগড়া বাঁধে রাহুলের। ঝগড়ার সময় তার স্ত্রী সটান বাপের বাড়িতে চলে যান। রাহুলের সঙ্গে ছিল তাঁদের দু’বছরের যমজ সন্তান। স্ত্রীর প্রতি বদলা নিতে যমজ কন্যাদের বুলধানা জেলার আঞ্চারওয়াড়ির একটি জঙ্গলে নিয়ে যান রাহুল। তার পর তাদের গলা কেটে হত্যা করে। ওই হত্যাকাণ্ড সংগঠিত করার পর সরাসরি ওয়াশিম থানায় হাজির হয়ে কুকীর্তির কথা জানান।’

নৃশংস ঘটনার খবর জানতে পেরেই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে শিশুদের মৃতদেহ উদ্ধার করে। ডিএসপি মণীষা কদমের কথায় ‘প্রাথমিক অনুসন্ধানে মনে হচ্ছে মৃতদেহগুলি আংশিকভাবে পুড়ে গিয়েছে। যাতে সন্দেহ করা হচ্ছে, দুই শিশুসন্তানকে হত্যার পর রাহুল আগুন লাগিয়ে প্রমাণ নষ্ট করার চেষ্টা করেছিলেন।’ তবে তদন্তকারীরা নিশ্চিত নন, খুনের পরেই রাহুল দুই শিশুকন্যাকে আগুনে পোড়ানোর চেষ্টা করেছিলেন নাকি আগেই। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মৃতদেহের ফরেনসিক পরীক্ষা এবং ময়নাতদন্ত করা হচ্ছে।

তলোয়ার হাতে সুইডেনের স্কুলে ঢুকে তাণ্ডব! আহত একাধিক

দুর্গাপুজো নিয়ে প্রস্তুতি শুরু, ডিসিদের কাছে বিস্তারিত তথ্য তলব লালবাজারের

৪ লক্ষণই জানান দেবে আপনি সোয়াইন ফ্লুতে আক্রান্ত কিনা, এখনই জেনে সতর্ক হন

স্পেনের কাছে হারের পর গুন্ডামি, ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ মেসির সতীর্থ পারদেস

সিংহাসনচ্যূত স্টিভ স্মিথ, ক্যাচ নেওয়ার বিশ্বরেকর্ডের মালিক জো রুট

ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার

দিল্লি আসা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তারেক রহমান

আরজি করের নির্যাতিতার বাবার অভিযোগে দায়ের মামলায় জামিন পেলেন সঞ্জীব মুখোপাধ্যায়

পেলেট গান ইস্যুতে রাহুলের চাপে FIR দায়ের করল দিল্লি পুলিশ

‘১০০ দিনেই ৪৩ শতাংশ কাজ করেছেন শুভেন্দু,’ শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শাহের

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মালদার ১০৫ বছরের বৃদ্ধকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

নেকড়েদের সঙ্গে কেটেছে জীবন, ৮০ বছরে চিরবিদায় নিলেন ‘স্পেনের মোগলি’

যাদবপুরের আঁচ মেদিনীপুর কলেজে, ABVP-SFI সংঘর্ষে রণক্ষেত্র এলাকা

দীর্ঘদিনের বান্ধবী গাব্রিয়েলা দিমিত্রিয়াদেজকে বিয়ে করলেন অর্জুন রামপাল