স্বাধীনতা আনতে বিদ্রোহের আগুন ঝরেছিল কার-কার কলমে ?

Share:

নিজস্ব প্রতিনিধি : স্বাধীনতার ৭৮ তম বর্ষপূর্তির প্রাক-লগ্নে দেশ ধীরে ধীরে সেজে উঠছে তেরঙায় ৷ রাত পোহালেই ‘বন্দে মাতরম ধ্বনি’র আওয়াজে দেশ জেগে উঠবে। কিন্তু আপনি কী জানেন কাঁদের জন্য আজকের এই দিনটি আমাদের আনন্দের ও গর্বে পরিণত হয়েছে। সেই মহান বিপ্লবীদের লড়াইয়ের কাহিনী আজও অমর হয়ে রয়েছে। তবে হাতে কলম ধরে রক্তপিপাসুদের ভীত নাড়িয়ে দিয়েছেন বহু লেখক লেখিকারা। নারী পুরুষ নির্বিশেষে ফুঁসে উঠেছিল ইংরেজদের বিরুদ্ধে। তাঁদের লেখার মাধ্যমে অনুপ্রেরণা জুগিয়েছিলেন বহু দেশপ্রেমিরা।জেনে নিন স্বাধীনতা দিবসের ইতিহাসে কাদের হাতের কলম দিয়ে প্রতিবাদ ফুটে উঠেছিল ?

কাজি নজরুল ইসলাম : বিদ্রোহের আরেক নাম হল কাজি নজরুল। তৎকালীন অবিভক্ত বাংলার স্বাধীনতা সংগ্রামে কাজি নজরুল ইসলামের বিভিন্ন লেখা ও কবিতা ওষুধের মত কাজ করেছিল। তাঁর নানা প্রতিবাদী লেখার জন্যই বাংলার মানুষের মনে একতা জন্মেছিল। অন্যদিকে ইংরেজদের আগ্রাসনের কথা উল্লেখ পাওয়া যেত কবিতায়। তাঁর প্রতিবাদী লেখার জন্যই অবিভক্ত ভারতে ‘বিদ্রোহী কবি’ হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন তিনি৷ তাঁর অন্যতম লেখা-‘মোরা একই বৃন্তে দু’টি কুসুম হিন্দু-মুসলমান’ যা সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা জুগিয়েছিল সেইসময়।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় : ভারতের স্বাধীনতা আন্দোলনে লেখকদের মধ্যে অন্যতম হলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।তাঁর লেখা ‘আনন্দমঠ’ (1882) উপন্যাস তৎকালীন সময়ে সাধারণ মানুষদের মনে দারুণ প্রভাব ফেলেছিল। তাঁর লেখা- ‘বন্দে মাতরম’ গানটিই জাতীয় গান হিসেবে সম্মানিত হয়েছে।

রবিন্দ্রনাথ ঠাকুর : ব্রিটিশদের বিরুদ্ধে বারবার গর্জে উঠেছে যার কলম তিনি আর কেউ নন বিশ্বকবি রবিন্দ্রনাথ ঠাকুর।দেশবাসীকে স্বাধীনতা আন্দোলনে উদ্বুদ্ধ করতে ১৯১১ সালে রবীন্দ্রনাথ লিখেছিলেন ‘ভারত ভাগ্য বিধাতা’৷ জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি ব্রিটিশদের দেওয়া ‘নাইটহুড’ উপাধি ত্যাগও করেছিলেন।বাধা পেরোতে গেলে সকলের ভরসায় পাথরের ন্যায় দাঁড়িয়ে থাকলে চলবে না। নিজে থেকে উদ্যোগ নিতে হবে। অনুপ্রেরণা জোগাতে তাই তো একলা চলো রে’র ডাক দিয়েছিলেন তিনি৷

রামপ্রসাদ বিসমিল : ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী ও ব্রিটিশ বিরোধী প্রতিবাদী লেখক ছিলেন রামপ্রসাদ বিসমিল ৷ তিনি দেশমুক্তির জন্য মাত্র ৩০ বছর বয়সে ফাঁসির মঞ্চে প্রাণ দিয়েছিলেন।বিসমিলের লেখা ‘সরফরোসি কি তামান্না’ গেয়ে বহু স্বাধীনতা সংগ্রামী ব্রিটিশদের বিরুদ্ধে লড়েছিলেন। এই গানেই যেন অনুপ্রেরণা লুকিয়ে আছে।

ঋষি অরবিন্দ : ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম মুখ ছিলেন ঋষি অরবিন্দ বা শ্রী অরবিন্দ ঘোষ৷ বঙ্গভঙ্গ আন্দোলনে যোগ দিয়েছিলেন তিনি।স্বাদেশিকতা সম্পর্কিত বিভিন্ন লেখা প্রভাব ফেলেছিল অত্যাচারিত নিপীড়িত মানুষদের মনে।

১৫ মিনিটেই সুজি দিয়ে খুদের জন্য বানান এই হেলদি আর মজাদার রেসিপি

বর্ষায় ভ্রমণের সেরা ঠিকানা, ঘুরে আসুন ভারতের এই ৭ অসাধারণ গন্তব্য

ইউটিউবে আসছে বড় পরিবর্তন! ২৪ আগস্ট কার্যকর হবে নতুন নিয়ম

শরীর দিচ্ছে বিপদের সঙ্কেত! জেনে নিন জরায়ু ক্যানসারের এই ৫ লক্ষণ

ঝাড়খণ্ডের জনপ্রিয় ধুসকা বানিয়ে নিন বাড়িতেই, রইল সহজ রেসিপি

অ্যালোপেশিয়ার সমস্যায় নতুন দিগন্ত! আর্থ্রাইটিসের ওষুধেই মিলবে মুক্তি

সকালে খালি পেটে জোয়ানের জল খেলে মিলবে ৬টি দারুণ উপকারিতা

সুস্থ পেটের চাবিকাঠি ত্রিফলা জুস! জানুন এর দুর্দান্ত ৬ উপকারিতা

একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

ইরানকে শায়েস্তা করতে হরমুজ প্রণালিকে আমেরিকার ভূখণ্ড ঘোষণা করলেন ট্রাম্প

মহিলাদের জন্য সুখবর, অন্নপূর্ণা যোজনায় বাড়ছে বরাদ্দ, বড় ঘোষণা শুভেন্দুর

ঋতব্রতই আপাতত বিরোধী দলনেতা, হাইকোর্টের নির্দেশে অস্বস্তি বাড়ল কালীঘাট তৃণমূলের