দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফোনে আলাপ থেকে গভীর প্রেম! অন্যত্র সম্পর্ক প্রেমিকার,অভিমানে বিষ খেয়ে আত্মঘাতী যুবক

নিজস্ব প্রতিনিধি : ফোনে আলাপ,এর মধ্যেই গভীর প্রেমে মগ্ন নদীয়ার যুবক।প্রেমিকার অন্য কোথাও সম্পর্কের কথা জানতে পেরে বিষ খেয়ে আত্মঘাতী ২৪ বছরের তরতাজা যুবক। মর্মান্তিক এই ঘটনায় শোকাহত পরিবার।ছেলের মৃত্যুর কথা শুনে মূর্ছা গেলেন মা।ছেলের জন্য মেঝেয় শুয়ে কাতরাচ্ছেন মা। বাবা দরজায় দাঁড়িয়ে শোকে পাথর। মুখ থেকে একটা কথাও বেরোচ্ছে না। তদন্তে নদীয়ার হাঁসখালি থানার পুলিশ।

নদিয়ার হাঁসখালীর বাসিন্দা ২৪ বছরের প্রবীর ওরফে পাপাই।পারিবারিক সূত্রে জানা যায়, হাঁসখালীর মামজোয়ান পঞ্চায়েতের হলদিপাড়া মাঠ পাড়ার প্রবীরের বাবা পরিতোষ বিশ্বাস বর্তমানে সেন্টারিং এর কাজ করেন। তার স্ত্রী বীনা বিশ্বাস অন্যের বাড়িতে গিয়ে কাজকর্ম করে কোনরকমে সংসার চালাতেন। তাঁদের বড়ো ছেলে প্রবীর(পাপাই)সে পরিবারকে সাহায্য করার জন্য বাইরে গিয়ে কাজ করতে শুরু করে। কাজ করতে করতে হঠাৎ মোবাইল ফোনের মাধ্যমে শিখা নামের এক মেয়ের সঙ্গে আলাপ হয়। আলাপ থেকে গভীর প্রেমে পড়ে যায় তাদের ছেলে।ধীরে ধীরে মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। বাড়িতেও তাদের ছেলে বিষয়টি জানায়। এর পর পাপাইয়ের বাড়িতে বিয়ের প্রসঙ্গ নিয়ে কথা বার্তা চলে। এর মধ্যেই জানা যায় তার প্রেমিকা শিখা তাকে ছেড়ে অন্য জনের সম্পর্কে আছে।সেই খবর শোনা মাত্রই শুরু হয় মনের মধ্যে উথাল পাথাল শুরু হয় ছেলের। মানসিকভাবে অত্যন্ত ভেঙে পড়ে সে। অবশেষে মনের যন্ত্রণা সহ্য করতে না পেরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। তারা বিষ খাওয়ার বিষয়টি জানতে পেরে তাড়াতাড়ি যুবককে স্থানীয় বগুলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক যুবককে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায়। সেখানেই মৃত্যু হয় প্রবীরের।

এই খবর বাড়িতে পৌঁছাতেই জ্যাঠার বাড়ীতে দরজার সামনে বসে অত্যন্ত ভেঙে পড়েছেন বাবা পরিতোষ বিশ্বাস। শুধু চোখের জল ফেলছেন তিনি। এদিকে ছেলের মৃত্যুর সংবাদ শুনে মা বীনা বিশ্বাস উঠোনের মধ্যে শুধু গড়াগড়ি খাচ্ছেন।বাড়ী ভর্তি পাড়া পড়শী ও আত্মীয় স্বজনদের ভীড়,একটু পড়ে ই আসবে পাপাই এর ডেড বডি সেই অপেক্ষায়।

Published by:

Share Link:

More Releted News:

‘এবারে বাংলায় ভোট শান্তিপূর্ণ, হিংসার ঘটনা কমেছে,’ কমিশনকে দরাজ সার্টিফিকেট মোদির

সার্কাস প্রদর্শনী থেকে লাফ দিয়ে দর্শকদের কাছে ছুটে গেল বাঘ, তারপর….

ইসরো-র ‘যুবিকা’ কর্মসূচিতে সুযোগ পেল বালুরঘাটের অভ্র, দেশে র‍্যাঙ্ক ১৭৬

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

মোদির ঝালমুড়ির পাল্টা, ভোটপ্রচারে বেরিয়ে ফুচকা খেলেন তৃণমূল প্রার্থী

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ