লালনের মৃত্যুতে দায়িত্বপ্রাপ্ত সিবিআই আধিকারিকের শাস্তির দাবি এপিডিআর’এর

দায়িত্বপ্রাপ্ত সিবিআই আধিকারিকের শাস্তির দাবিতে মঙ্গলবার সিবিআইয়ের কলকাতার অফিস নিজাম প্যালেসে স্মারকলিপি জমা দেবে এপিডিআর (APDR)

Share:

নিজস্ব প্রতিনিধি: সিবিআই (CBI) হেফাজতে বকটুই (Baktui) কাণ্ডের অভিযুক্ত লালন শেখের (Lalan Shaikh) অস্বাভাবিক মৃত্যু (UNnatural Death) নিয়ে এবার সরব হল গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি (এপিডিআর) (APDR)। ঘটনার প্রতিবাদে এবং দায়িত্বপ্রাপ্ত সিবিআই আধিকারিকের শাস্তির দাবিতে মঙ্গলবার সিবিআইয়ের কলকাতার অফিস নিজাম প্যালেসে স্মারকলিপি জমা দেবে এই সংগঠন।

সোমবার বকটুই কাণ্ডে অভিযুক্ত লালন শেখের মৃত্যু হয়েছে সিবিআই হেফাজতে। ঝুলন্ত অবস্থায় সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প থেকে উদ্ধার হয়েছে লালাওনের দেহ। মৃত লালন শেখের পরিবারের অভিযোগ, লালনকে খুন করেছে সিবিআই। যদিও সিবিআইয়ের দাবি, লালন শেখ আত্মঘাতী হয়েছেন। সোমবার এই ঘটনার খবর প্রকাশযে আসতে সরব হন এপিডিআর’এর বীরভূম জেলা সভাপতি শৈলেন মিশ্র। তিনি বলেন, ‘সিবিআই হেফাজতে লালন সেখ এর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সঙ্গে সিবিআই এর দায়িত্বপ্রাপ্ত অফিসারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’ তিনি এই ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানানোর পাশাপাশি মৃত লালন শেখের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন।

এপিডিআর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতির রাজ্য সম্পাদক রঞ্জিত শূর-এর নেতৃত্বে এক প্রতিনিধি দল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের কলকাতার অফিস নিজাম প্যালেসে যাবেন। সিবিআই দফতরে উপরিউক্ত দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করবেন সংগঠনের নেতারা। প্রসঙ্গত গত ২১ মার্চ রাত সাড়ে আটটা নাগাদ বীরভূমের রামপুরহাট এলাকার বগটুই গ্রামের বাসিন্দা তথা বড়শাল গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের উপ-প্রধান ভাদু শেখকে বোমা মেরে খুনের অভিযোগ ওঠে। সেই রাতেই বকটুই গ্রামের একাধিক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কম করে নয় জনের মৃত্যু হয় অগ্নিকাণ্ডে। সেই ঘটনায় তদন্তে নেমে সিবিআই যে চার্জশিট জমা দেয় সেখানে লালন শেখের নাম ছিল। চলতি ডিসেম্বর মাসের ৩ তারিখে লালন শেখকে ঝাড়খন্ড থেকে গ্রেফতার করে সিবিআই। গ্রেফতারের পর সিবিআই হেফাজতে ছিলেন অভিযুক্ত।

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকে ঢুকতে দিল আমেরিকা, জানুন কারণ

পটনা কোচিং কাণ্ডে নয়া মোড়, আদালতের নির্দেশে স্বস্তি খান স্যারের

৩ জেলার সার্বিক উন্নয়ন নিয়ে কোলাঘাটে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

ফ্লিপকার্টের অফারে দুর্দান্ত ছাড়! ২০হাজার টাকার কমে মিলবে Samsung Galaxy A35 5G 

৮,০০০mAh ব্যাটারি, ১.৫ AMOLED ডিসপ্লে! লঞ্চের আগেই প্রকাশ্যে OnePlus Turbo 6X Pro-এর স্পেসিফিকেশন

উত্তরে দুর্যোগ, জেলায় জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস! সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া?

প্রকৃতি, সংস্কৃতি ও অ্যাডভেঞ্চারের অনন্য মেলবন্ধন, ঘুরে আসুন অসমের অজানা স্বর্গ বডোল্যান্ড

অবৈধ সম্পর্কের জেরে সন্তানকে শ্বাসরোধ করে খুন, স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ স্বামীর

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী দত্ত

বর্ষায় অন্য রূপে রাজস্থান, ঘুরে আসুন এই ৫ ঐতিহাসিক দুর্গে

আবহাওয়ার হঠাৎ বদলেই বাড়ছে অসুস্থতার ঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা