অমানবিক! জমি হাতাতে ১২ বছরের নাবালিকার গোপনাঙ্গ পুড়িয়ে দিল কাকু-কাকিমা

Share:

নিজস্ব প্রতিনিধি: নির্মম, অমানবিক বললেও কম বলা হবে। বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশের যে ঘটনা সামনে এসেছে তা শুনলে শিউরে উঠবেন। মিরাটের জানি থানা এলাকায় শিশু নির্যাতনের এক মর্মান্তিক ঘটনা সামনে এসেছে। ১২ বছর বয়সী নাবালিকার গোপনাঙ্গ দাহ্য পদার্থ দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তার কাকা-কাকিমার বিরুদ্ধে। কতটা নিকৃষ্ট আর অমানবিক হলে তবে এই ঘটনা কেউ ঘটাতে পারে তা ভেবেই স্তম্ভিত হয়ে যাচ্ছেন সকলে।

জানা গিয়েছে, মিরাটের সপ্তম শ্রেণীর ছাত্রী কোনওভাবে তার স্কুলে পৌঁছে শিক্ষকদের তাঁর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কথা জানায়। স্কুলের শিক্ষকরা জানিয়েছেন, নাবালিকা ছাত্রীর বাবা-মা মারা গিয়েছেন এবং সে তার কাকা, কাকিমা এবং ঠাকুমার সঙ্গে থাকে। ছাত্রী কিছু জমি উত্তরাধিকার সূত্রে পাবে। অভিযোগ তার কাকা-কাকিমা সেই সম্পত্তি দখলের জন্য গত পাঁচ মাস ধরে তার উপর নির্যাতন চালাচ্ছে। অভিযোগ উঠেছে, সোমবার সকালে, যখন মেয়েটি স্কুলে যায় তখন তার অস্বস্তি হচ্ছিল এবং হাঁটতেও কষ্ট হচ্ছিল। বিষয়টি জানতে পেরেই শিক্ষকরা মহিলা হেল্পলাইনে যোগাযোগ করেন এবং পুলিশের সহায়তায় তাকে একটি সরকারি হাসপাতালে ভর্তি করেন। এক্স-রে পরীক্ষায় জানা যায় যে তার গোপনাঙ্গ দাহ্য পদার্থ দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।

একজন শিক্ষক নাবালিকার কাকা এবং কাকিমার নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন। একই সঙ্গে এই ষড়যন্ত্রে ঠাকুমার জড়িত থাকার সন্দেহ করা হচ্ছে। স্টেশন হাউস অফিসার অখিলেশ মিশ্র জানিয়েছেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে। মেয়েটিকে ওয়ান স্টপ সেন্টারে পাঠানো হয়েছে এবং কর্তৃপক্ষ তার নামে থাকা জমির রেকর্ডও পরীক্ষা করছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেই জানিয়েছে পুলিশ।

শরীর থাকবে ফিট, সন্ধের জলখাবারে একবার বানিয়ে দেখুন লাউয়ের খাস্তা কচুরি

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

চলন্ত ট্রেন থেকে মোবাইল ছিনতাই করতে গিয়ে ফেঁসে গেল চোর, শাস্তি দেখলে শিউরে উঠবেন

‘ছারপোকা-আরশোলাদের থেকে সাবধান থাকতে হবে,’ সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

পুজোর মুখে দারুণ খবর! রাজ্যের এই রুটে চালু হল নতুন ৫ টি সরকারি বাস

গাড়িভাড়ার টাকা দিতেই সন্দেহ, বর্ধমানে তল্লাশিতে মিলল লক্ষাধিক টাকার জাল নোট

দ্বিতীয়বার বাবা হওয়ার আগেই পায়ে গুরুতর চোট পেলেন সিদ্ধার্থ মালহোত্রা, কীভাবে?

বটপাতায় ব্লেড দিয়ে মা দুর্গাকে ফুটিয়ে তুললেন নবদ্বীপের দেবাংশু

দুর্গাপুজোয় শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে মোতায়েন ৬ হাজার পুলিশ, থাকছে অ্যাম্বুলেন্সও

ব্যবসায়ীদের চাপে পিছু হটল কেন্দ্র, দিওয়ালির পরেই চালু হবে ইউপিআই লেনদেন মাশুল

মঙ্গল সন্ধ্যায় শাহের সঙ্গে জরুরি বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন শুভেন্দু

আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বরেকর্ড গড়লেন লিটন দাস, কাকে ছাপিয়ে গেলেন?

শ্রীঘরে সুজিত, দুর্গাপুজোয় জেল থেকে ছাড়া পেলেন সব্যসাচী দত্ত

ছোট ভাইয়ের সামনেই নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত নাবালক