বসন্তোৎসবেই দুর্গোৎসবের সূচনা টালা প্রত্যয়ে

টালা প্রত্যয় কমিটির সদস্যদের উদ্যোগে পালিত হয়েছে বসন্তোৎসব। আর বসন্তোৎসবেই দুর্গোৎসবের সূচনা করল এই পূজা কমিটি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দোলযাত্রা, রঙের উৎসব। একে অপরকে রাঙিয়ে দেওয়ার দিন। আর সেই বিশেষ দিনেই আবিরে রেঙে উঠল টালা প্রত্যয় প্রাঙ্গণ। প্রতিবারের মতো এবারেও টালা প্রত্যয় কমিটির সদস্যদের উদ্যোগে পালিত হয়েছে বসন্তোৎসব। আর বসন্তোৎসবেই দুর্গোৎসবের সূচনা করল এই পূজা কমিটি।

রঙের উৎসবে মাতোয়ারা হলেন উত্তর কলকাতার বাঙালিয়ানায় ভরপুর এই পাড়ার প্রতিটি বাসিন্দা।  দোলের দিন এই অনুষ্ঠানের মাধ্যমে উন্মোচিত হয় টালা প্রত্যয়ের আগামী দুর্গাপুজোর থিমের। ”নির্বাধ”র পর ৯৭তম বর্ষে তাঁদের থিম -“আবর্ত “। আর এদিন থেকেই এই পূজা কমিটির প্রতিটি সদস্যের পুজো শুরু হয়ে গেল তা বলাই বাহুল্য। সূচনা হল আগাম শারদোৎসবের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তরুণ সাহা মহাশয় পৌরপিতা ও ক্লাব প্রেসিডেন্ট এবং শিল্পী সুশান্ত পাল।

সবার রঙে রং মেলানোর দিনে নিজের পাড়ার পুজোয় আনন্দে সামিল হয়েছিলেন সকাল থেকেই এলাকার বহু মানুষ। ভিড় ছিল নজরকাড়া। এবছর দুর্গোৎসবে সমগ্র বিশ্বের দরবারে টালা প্রত্যয় একটি আকর্ষনের কেন্দ্রবিন্দু হতে চলেছে বলেই আশা রাখছেন পুজো কমিটির সদস্যরা। 

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির