‘২০ লাখ টাকা না দিলে বাবাকে মেরে ফেলব,’ ভোপালের ব্যবসায়ী অপহরণ কাণ্ডে গ্রেফতার ৩

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অ্যান্টিক সামগ্রী বিক্রির টোপ দিয়ে মধ্যপ্রদেশের ভোপালের এক ব্যবসায়ীকে কলকাতায় ডেকে এনে অপহরণের অভিযোগ। মুক্তিপণ হিসেবে দাবি করা হয় ১৫ থেকে ২০ লক্ষ টাকা। তবে অপহৃত ব্যবসায়ীর পরিবারের তৎপরতা এবং এনএসসিবিআই বিমানবন্দর থানার পুলিশের পাল্টা ফাঁদে শেষরক্ষা হয়নি। ভিআইপি রোডের হলদিরাম এলাকা থেকে তিন অপহরণকারীকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় ব্যবসায়ী প্রেম সিং সোলাঙ্কিকে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অ্যান্টিক সামগ্রী বিক্রির প্রস্তাব দিয়ে প্রেম সিংকে ভূপাল থেকে কলকাতায় ডেকে আনা হয়। কলকাতা বিমানবন্দরে নামার পর তাঁকে বসিরহাটের একটি কথিত অ্যান্টিক অফিসে যেতে বলা হয়। সেখানে পৌঁছে কাউকে দেখতে না পেয়ে প্রতারণার সন্দেহ হয় তাঁর। এরপর গাড়িতে কলকাতার দিকে ফেরার সময় পথ আটকায় কয়েকজন দুষ্কৃতী। গাড়ি থেকে জোর করে নামিয়ে তাঁকে অজ্ঞাত জায়গায় আটকে রাখা হয়। এরপর প্রেম সিংয়ের পরিবারে ফোন করে হুমকি দেওয়া হয়। তাঁর ছেলেকে জানানো হয়, ১৫ থেকে ২০ লক্ষ টাকা না দিলে ব্যবসায়ীকে খুন করা হবে। খবর পেয়ে ভূপাল থেকে কলকাতায় এসে বিমানবন্দর থানায় অভিযোগ দায়ের করেন তাঁর ছেলে।

আরও  পড়ুনঃ দুর্গাপুজোর আগে রাজ্য ও কলকাতা পুলিশে রদবদল, বিজ্ঞপ্তি জারি নবান্নের

তদন্তে নেমে মুক্তিপণের ফোনগুলির টাওয়ার লোকেশন ও কল ডিটেলস খতিয়ে দেখে পুলিশ। এরপর ব্যবসায়ীর ছেলেকে দিয়ে টাকা দেওয়ার টোপ দেওয়া হয়। পরিকল্পনা অনুযায়ী হলদিরামে দেখা করতে রাজি হয় অপহরণকারীরা। সেখানেই সাদা পোশাকে থাকা তিনজনকে গ্রেফতার করে এবং  তাঁদের ডেরা থেকে ব্যবসায়ীকে উদ্ধার করে। অপহরণে ব্যবহৃত গাড়িটিও বাজেয়াপ্ত হয়েছে। ধৃতদের মধ্যে দু’জন নিজেদের প্রাক্তন শুল্ক আধিকারিক বলে দাবি করেছে। চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না, খতিয়ে দেখছে পুলিশ। 

পুজোর আগেই রাজ্যে আসছেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত

২৭ বছরের অধ্যবসয়! ৫৯ বছর বয়সে সরকারি চাকরি হাসিল উত্তরপ্রদেশের প্রৌঢ়ের

শুটিং ছেড়ে হাতে প্লাস্টিকের বস্তা, মুম্বইয়ের সমুদ্র সৈকত পরিষ্কার করলেন অজয় দেবগন

হাসিনা ফেরার আগেই আওয়ামী সমর্থকদের গণহারে গ্রেফতারের নির্দেশ তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

আইএসএলের ঢাকে কাঠি, শনিবারে ঘোষিত সূচি, কবে মাঠে নামছে ইস্টবেঙ্গল-মোহনবাগান?

বাড়িতে পাউরুটি পড়ে রয়েছে? ১০ মিনিটে বানান সুস্বাদু ব্রেড উপমা

তেলেঙ্গানায় গণেশ বিসর্জনে ভয়াবহ দুর্ঘটনা, সাব-ইন্সপেক্টর-সহ ১৩ জনের প্রাণহানি

দুর্গাপুজোর আগে রাজ্য ও কলকাতা পুলিশে রদবদল, বিজ্ঞপ্তি জারি নবান্নের

আকণ্ঠ মদ পান করে মৃত্যুর কোলে ঢলে পড়ল ১৯ জন, তদন্তে পুলিশ

এশিয়াডে কবাডি টুর্নামেন্টে ইরানকে হারিয়ে সোনা জিতল ভারতের মেয়েরা

সন্ত্রাসবাদের ফল ভুগতে হবে, রাষ্ট্রসঙ্ঘে পাক প্রধানমন্ত্রীকে কড়া জবাব ভারতের

মাঠে প্র্যাক্টিস চলাকালীন শুভমনের সঙ্গে বিরাটের ঝগড়া! ভাইরাল ভিডিও

গণেশ পুজোর প্যান্ডেলে ঘুমের মধ্যেই ভয়াবহ পরিণতি, বিদ্যুতের তার ছিঁড়ে মৃত ৪

সেলিমদের আপত্তি উপেক্ষা করেই মমতার সঙ্গে ফোনে কথা সিপিএম সম্পাদক বেবির