কলকাতা পুরসভা বায়ো ওয়েস্ট থেকে বায়ো গ্যাস তৈরির কাজ শুরু করল

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী দিন ধাপার মাঠকে সবুজায়নে ঢেকে দেওয়া হবে । গড়ে তোলা হবে এক অপরূপ দৃশ্য। সোমবার বায়ো গ্যাস তৈরির প্রকল্পের উদ্বোধনে গিয়ে ঘোষণা করেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম(Firhad Hakim)। এবার বায়ো ওয়েস্ট থেকে বায়ো গ্যাস তৈরি করার পরিকল্পনা নিল কলকাতা পুরসভা। মাত্র ২ কোটি ৭০ লক্ষ টাকা ব্যয় করে এই ধরনের সিএনজি প্লান্ট তৈরি করা হচ্ছে।

এর মাধ্যমে শহর কলকাতার বায়ো ওয়েস্ট থেকে প্রসেসিং করে বায়োগ্যাস তৈরি করে তা কলকাতা পুরসভার(Kolkata Corporation) বিভিন্ন গাড়িতে ব্যবহার করা হবে। এর ফলে ডিজেল চালিত গাড়িগুলিকে ধাপে ধাপে সিএনজি চালিত গাড়িতে কনভার্ট করা হবে। ফলে প্রতি মাসে এই সমস্ত গাড়িগুলি চালাতে যে পরিমাণ তেল কিনতে হয় কলকাতা পুরসভা কে তা অনেকটাই বাঁচানো সম্ভব হবে বলে মনে করেন মেয়র ফিরহাদ হাকিম। এই ব্যবস্থা চালু হলে কলকাতা পুরসভার তেল কেনার যে আর্থিক খরচ তা সাশ্রয় হবে বলে দাবি করেন,মেয়র ফিরহাদ হাকিম।

পাশাপাশি আগামী দিনে পরিবেশ দূষণ যথেষ্ট কমানো সম্ভব হবে বলেও এদিন জানান তিনি।
বায়ো গ্যাস(Bio Gas) নিষ্কাশন করার পর যে ওয়েস্ট পড়ে থাকবে সেই ওয়েস্টের আরডিএফ করে তা বিভিন্ন পাওয়ার প্লান্টে পাঠানো হবে। বর্জ্য থেকে প্রাপ্ত প্লাস্টিক গুলিকে প্রসেসিং করে তা কলকাতা পুরসভার বিভিন্ন অফিসে ও বিল্ডিং এ জানালা দরজা তৈরি করার জন্য ব্যবহার করা হবে।
শেষ পর্যন্ত যে কঠিন বর্জ্য পড়ে থাকবে বিশেষ করে বিল্ডিং মেটেরিয়াল ওয়েস্ট, তাকে ডাস্টে পরিণত করে তা রাস্তা তৈরীর জন্য এবং পুরসভার বিল্ডিং তৈরির জন্য ব্যবহার করা হবে,বলেও এদিন জানান ফিরহাদ।
আগামী দিনে ধাপার মাঠকে(Dhapa Ground) সম্পূর্ণ সবুজায়নের মাধ্যমে ঢেকে দেওয়া হবে বলেও এদিন ঘোষণা ফিরহাদ।

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩