মুখ থুবড়ে পড়া সংগঠন নিয়ে স্বপ্ন দেখছে বিজেপি

বেশ কিছু সমীক্ষা বলছে, বিজেপি এবারে ১০ থেকে ১৫টি ওয়ার্ডে জেতার মতো অবস্থায় রয়েছে। বিশেষ করে উত্তর ও মধ্য কলকাতায়। কিন্তু সেখানেও খটকা থাকছে। বিজেপির গতবারের জেতা আসনও হাতছাড়া হতে পারে গেরুয়া শিবিরের। কার্যত তা কমে অর্ধেকও হয়ে যাতে পারে। সেক্ষেত্রে বিজেপি হয়তো ২ থেকে ৩টি ওয়ার্ডে জয়ের মুখ দেখবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: একটা স্বপ্নের যাত্রা দেখেছিলেন পদ্ম শিবিরের নেতা থেকে কর্মী মায় সমর্থকেরা। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ১৮ আসন প্রাপ্তির মধ্যে দিয়ে যে স্বপ্ন উড়ান ডানা মেলেছিল তা মুখ থুবড়ে পড়ে মাত্র ২ বছরের মধ্যে একুশের বিধানসভা নির্বাচনে। ‘আব কে বার ২০০ পার’ শ্লোগান তুলেও ১০০ আসনেও জয়লাভ করেনি পদ্ম শিবির। আর তাতেই ঘটেছে স্বপ্নভঙ্গ। আকাশ ছুঁতে চাওয়া উড়ান মাটিতে মুখ থুবড়ে পড়েছে। আর তাতেই ভেঙে চৌচির দলের সর্বস্তরের সংগঠন। ভেঙে চুরমার সব স্বপ্ন। আর তার জেরে প্রতি নিয়ত পিছু হঠার পালা। ধরে রাখা জমি পায়ের নীচ থেকে ক্রমশ সরে যাওয়ার পালা। তবুও কলকাতার ভোট লড়াইয়ে সামিল হয়েছে পদ্মশিবির, থুড়ি বিজেপি। এখন দলের সেই মুখ থুবড়ে পড়া সংগঠন নিয়েই নতুন করে স্বপ্ন বুনছে বিজেপি। যদি কলকাতার পুরনির্বাচনে ভদ্রস্থ কোনও ফল করে দেখানো যায়।

শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা। তিনি দলের সামনে মাত্র ১০টি আসনে জেতার লক্ষ্যমাত্রা ধার্য করে দিয়েছেন। যাতে কলকাতা পুরনিগমে এবারে যেন বিজেপি এক অঙ্কের বদলে অন্তত দুই অঙ্কের আসন পায়। কিন্তু সেই লক্ষ্যমাত্রা কী আদৌ পূরণ হবে? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। কেননা বিধানসভা নির্বাচনের পরে হয়ে যাওয়া ৭টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফলই বলে দিচ্ছে বাংলার মানুষ বিজেপির থেকে মুখ ফিরিয়েছে। সেই নেতিবাচক মনোভাব ছাপ ফেলেছে এবারে বিজেপির প্রচারেও। কার্যত শহরের অর্ধেক ওয়ার্ডে তাঁরা প্রচারেই নামতে পারেনি। দুর্বল আর ভঙ্গুর সংগঠনের জন্যই যে সেই দশা সেটা আর বলার অপেক্ষা রাখে না। যদিও বিজেপির নেতারা নিজেদের মুখরক্ষার জন্য দলের গাফিলতি আর দুর্বলতার কথা স্বীকার না করে শাসকের সন্ত্রাসকে তুলে ধরছে। যদিও বাম আর কংগ্রেস প্রার্থীদের নির্বিঘ্নের প্রচার সেই দাবিকেও প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।

২০১৫ সালে কলকাতা পুরনিগমের নির্বাচনে বিজেপি ৭টি ওয়ার্ডে জয়ের মুখ দেখেছিল। কিন্তু এবারে সেই ৭টি আসনও তাঁরা ধরে রাখতে পারবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে বিজেপির অন্দরেই। যদিও বেশ কিছু সমীক্ষা বলছে, বিজেপি এবারে ১০ থেকে ১৫টি ওয়ার্ডে জেতার মতো অবস্থায় রয়েছে। বিশেষ করে উত্তর ও মধ্য কলকাতায়। কিন্তু সেখানেও খটকা থাকছে। কেননা যে অবাঙালি হিন্দিভাষী ভোটাররা বিজেপির মূল ভোট ব্যাঙ্ক হিসাবে পরিচিত তাঁরাও একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলকেই বেছে নিয়েছে ভোট দেওয়ার জন্য। সেই স্রোত যদি এবারের পুরনির্বাচনেও বজায় থাকে তাহলে কিন্তু বিজেপির গতবারের জেতা আসনও হাতছাড়া হতে পারে গেরুয়া শিবিরের। কার্যত তা কমে অর্ধেকও হয়ে যাতে পারে। সেক্ষেত্রে বিজেপি হয়তো ২ থেকে ৩টি ওয়ার্ডে জয়ের মুখ দেখবে। আর এখানেই আরও একবার বিজেপির স্বপ্নভঙ্গের সম্ভাবনা দেখা যাচ্ছে। 

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে