পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে এবার সুপ্রিম কোর্টে বিজেপি

শনিবার দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হচ্ছে পদ্মশিবির। সেই সঙ্গে তাঁরা আবেদন জানাচ্ছে এদিনই এই মামলার শুনানি করার জন্য। তবে এদিন শুনানি হলেও শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় বাহিনী নিয়ে কোনও রায় দিতে পারে কিনা তা নিয়ে প্রশ্ন থাকছেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা পুরনিগমে নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনী চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। কিন্তু সেখানে কিবা সিঙ্গেল বেঞ্চ কিবা ডিভিশন বেঞ্চ দুই ক্ষেত্রেই কার্যত রামধাক্কা খেতে হয়েছে তাঁদের। কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে, কেন্দ্রীয় বাহিনী নয় পুলিশ দিয়েই রাজ্য নির্বাচন কমিশন ভোট করাতে পারবে কলকাতায়। সেই রায় মেনে না নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে বিজেপি। শনিবার এই মর্মে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হচ্ছে পদ্মশিবির। সেই সঙ্গে তাঁরা আবেদন জানাচ্ছে এদিনই এই মামলার শুনানি করার জন্য। তবে এদিন শুনানি হলেও শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় বাহিনী নিয়ে কোনও রায় দিতে পারে কিনা তা নিয়ে যেমন প্রশ্ন থাকছেই তেমনি শীর্ষ আদালত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিলেও তা ঠিক কতটা মানা যাবে তা নিয়েও প্রশ্ন থাকছে। কেননা হাতে সময় খুবই কম। আগামিকালই নির্বাচন কলকাতায়।

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ শুক্রবার রাতেই জানিয়ে দিয়েছে, কলকাতার পুরভোটের নিরাপত্তার দায়িত্ব সামলাবে কলকাতা ও রাজ্য পুলিশই। তবে তাঁরা রাজ্য নির্বাচন কমিশনকেও দায়িত্বশীলতার সঙ্গে ভোট পরিচালনার দায়িত্ব সামলানোর পরামর্শ দিয়েছেন। আদালতের নির্দেশে মুখ পোড়ার পরে শুক্রবার রাতে প্রতিক্রিয়া জানানোর জন্য পদ্ম শিবিরের কোনও নেতাই সংবাদমাধ্যমের সামনে আসেননি। তবে রাতেই ঠিক হয়ে যায় যে এদিন সকালেই দেশের শীর্ষ আদালতে হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে এবং এদিনই যাতে মামলার শুনানি হয় তার জন্য আপিলও করা হবে। সেই মর্মে এদিন সুপ্রিম কোর্টে মামলা দায়ের করাও হচ্ছে বলে জানা গিয়েছে।

শুক্রবার রাতে কলকাতা হাইকোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়, বিধানসভার ভোট পরবর্তী হিংসায় ভোটারদের যে মনোবল ভেঙে গিয়েছে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে বা রাজ্য সরকারের পরামর্শ নিয়ে ভোটারদের মনোবল ফিরিয়ে আনতে হবে। স্পর্শ কাতর ও অতি স্পর্শকাতর এলাকায় চিহ্নিত করে পরিকল্পনা মাফিক রুট মার্চ করাতে হবে। নির্বাচন চলাকালীন যদি কোন অপ্রীতিকর ঘটনা ঘটে তার জন্য দায়ী থাকবে রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশন। বিশেষ করে রাজ্য পুলিশের ডিজি ও কলকাতা পুলিশের সিপি। এছাড়া প্রতিটি বুথে এবং গণনা কেন্দ্রে সিসিটিভি লাগানোর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। হাইকোর্টের এইসব নির্দেশের জেরেই কমিশন এখন বেশ কিছু ক্ষেত্রে কড়া পদক্ষেপ নিচ্ছে। প্রায় ২৩ হাজারের কিছু বেশি সংখ্যক পুলিশ নামানো হচ্ছে কলকাতার পুরভোটে। শহরের ১৪৪টি ওয়ার্ডের ৫৮৭টি পোলিং স্টেশনের প্রতিটিতে ২ জন করে সশস্ত্র পুলিশ রাখা হচ্ছে। ভোটারদের লাইন নিয়ন্ত্রণের জন্য লাঠিধারী পুলিশের ব্যবস্থা করা হয়েছে। তবে সিভিক ভলান্টিয়ারদের এই ভোটে নামানো হচ্ছে না। প্রতিটি বোরোতে অন্তত ৪টি করে ৭২টি পুলিশের রেডিয়ো ট্রান্সমিশন মোবাইল দল রাখা হবে। থাকছে ৩৫টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড, ৭৮টি কুইক রেসপন্স টিম এবং ৮০টি স্ট্রাইকিং ফোর্সও।  

তবে যেহেতু আদালত ভোতের দিন কোনও রকমের হাঙ্গামা হলে রাজ্য পুলিশের ডিজি ও কলকাতা পুলিশের সিপিকে দায়ী করবে বলে জানিয়ে দিয়েছে তাই শুক্রবার রাতেই দেখা গেল কলকাতা পুলিশের কমিশনার সৌমেন মিত্রকে পুরভোটের জন্য বাহিনীর প্রস্তুতি খতিয়ে দেখতে কলকাতার সবকটি ডিসি অফিসে নিজে পৌঁছে গিয়ে সব কিছু তদারকি করতে। সেখানেই সিপি জানান, ‘নির্বাচনের জন্য আধিকারিকদের প্রস্তুতি খতিয়ে দেখে তাঁদের সঙ্গে সাক্ষাত করছি। আমরা নির্বাচনের জন্য তৈরি। অনেকগুলি নির্বাতনে কাজ করেছি আমরা। এই ভোটও শান্তিপূর্ণ ভাবেই সম্পন্ন হবে। রাজ্য পুলিশের বাহিনী ইতিমধ্যেই চলে এসেছে। শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে প্রতিটি ডিসি অফিসে গিয়ে কর্মীদের তাঁদের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছি।’

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

শৈশবে যৌন নির্যাতনের শিকার সোহেল খান, ভয়ানক স্বীকারোক্তি সলমানের ভাইয়ের

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

তিরুপতি মন্দিরের লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ল, একদিনেই ৯৭ কোটি দান ভক্তদের

নৈহাটি স্টেশনে ৪ ঘন্টার ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, দুর্ভোগে পড়বেন যাত্রীরা

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

শুভেন্দুকে ‘দক্ষ প্রশাসক’ আখ্যা দিয়ে মমতার সঙ্গ ছাড়লেন ২১ জুলাইয়ের ‘কলঙ্কিত নায়ক’ মণীশ

৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানতেই নিউজিল্যান্ডে জারি সুনামি সতর্কতা

৪৫ বছর বাদে আটক জিয়াউর রহমান হত্যা মামলায় ফাঁসির সাজা পাওয়া প্রাক্তন সেনা কর্তা

রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা, মমতার হাত ছেড়ে এবার পদ্ম শিবিরে কোয়েল!

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর

‘জয় জগন্নাথ’ বলে গুপ্তিপাড়ায় রথের রশিতে টান ভক্তদের

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা